বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ জুলাই ২০২৫ ১১ : ০৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে মজার মুহূর্ত উপভোগ করছিলেন ছাদে বসে। স্বামী-স্ত্রী দু'জনেই গল্পে, আড্ডায় মেতেছিলেন। হঠাৎ ছাদের কিনারে ছুটে যান স্ত্রী। একেবারে কোণে ছাদের রেলিংয়ের উপরে বসে ঠাট্টা করছিলেন। স্বামীর কাছে জানতে চেয়েছিলেন, তিনি যদি ধপ করে নীচে পড়ে যান? তাঁকে কি বাঁচাতে ছুটে আসবেন স্বামী? ঠাট্টার মাঝেই ঘটল বিপত্তি।
ছাদে বসে গল্প, ঠাট্টার মাঝেই ভয়ঙ্কর বিপত্তি ঘটল। ছাদের রেলিং থেকে পা ফসকে পড়ে যান এক তরুণী। তাঁকে বাঁচানোর চেষ্টা করেও, শেষরক্ষা হয়নি। স্ত্রীর মর্মান্তিক পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বামী। জানালেন, এই দুর্ঘটনার আশঙ্কাই কয়েক মুহূর্ত আগে করছিলেন। ছাদের কিনারে দাঁড়িয়ে ঠাট্টা করছিলেন স্ত্রী। তাঁকে ভালবাসি কিনা, তাও জানতে চাইছিলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গাঞ্জাম জেলায়। পুলিশ জানিয়েছে, ২২ বছরের তরুণী একটি কল সেন্টারে কর্মরত ছিলেন। তাঁর স্বামীও একটি বেসরকারি সংস্থার কর্মী। গত দুই বছর আগে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখী দাম্পত্য ছিল তাঁদের। ডিএলএফ ফেজ টু-তে থাকতেন তাঁরা। নিজেদের আবাসনে দুর্ঘটনার জেরে তরুণীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: পিএম শ্রী স্কুলের এ কী দশা, ভরা ক্লাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত একাধিক পড়ুয়া
মৃত তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে নিজেদের ফ্ল্যাটে সময় কাটাচ্ছিলেন তাঁরা। গল্প করার অজুহাতে ছাদে উঠতে চান তরুণী। সঙ্গে ছিলেন তিনিও। ছাদে উঠেও আড্ডায় মেতেছিলেন তাঁরা। গল্পের ফাঁকে হঠাৎ ছাদের কিনারে চলে যান তরুণী। ছাদের ধারে পা ঝুলিয়ে বসে জিজ্ঞেস করেন, তিনি যদি নীচে পড়ে যান, তাঁকে কি বাঁচাতে আসবেন? যদি সত্যিই ভালবাসেন, তাহলেই সঠিকভাবে রক্ষা করতে পারবেন তিনি।
এই কথাটি বলার পরেই তরুণী হড়কে পড়ে যান। পা ফসকে নীচে পড়ার সময় দৌড়ে ছুটে আসেন স্বামী। খপ করে তাঁর হাত ধরেন। তরুণ জানিয়েছেন, দু'মিনিট স্ত্রীর হাত শক্ত করে ধরেছিলেন তিনি। সাহায্যের জন্য চিৎকার করে আশেপাশের মানুষদের ডেকেছিলেন। কিন্তু কেউ ছুটে আসেননি। চারতলা থেকে সোজা নীচে পড়ে যান তরুণী।
তরুণ আরও জানিয়েছেন, নীচে নরম মাটিতে পড়ার পরেই গুরুতর চোট পান তরুণী। তাঁকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আধঘন্টা চিকিৎসা চলাকালীন তাঁর হাসপাতালেই মৃত্যু হয়। ঘটনার বিবরণ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তরুণীর পরিবারের তরফে কারো বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাই দেহটি পরিবারের হাতেই তুলে দেওয়া হয়।
তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, 'আমরা বিয়ের পর খুব সুখী ছিলাম। দু'জনেই কর্মরত ছিলাম। ইচ্ছে ছিল, শীঘ্রই পরিবারে নতুন সদস্যের আগমন ঘটানোর। স্ত্রীর সঙ্গে সন্তানকে নিয়ে পরিকল্পনাও চলছিল। শীঘ্রই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছেও ছিল দু'জনের। বিয়ের দু' বছরের মধ্যে এত বড় সর্বনাশ ঘটবে, আমি ভাবতেও পারিনি। আমার দুর্ভাগ্য। হয়তো ভগবানের এমন ইচ্ছেই ছিল।'
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরেই তরুণীর মৃত্যু হয়েছে। নেপথ্যে অন্য কোনও রহস্য নেই। মৃতার স্বামীর হাতে ও বুকে দাগ রয়েছে। যা থেকে স্পষ্ট ছাদের ধারে দাঁড়িয়ে তরুণীকে বাঁচানোর চেষ্টার সময়, ওই দাগ পড়েছে। তরুণীর পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?