বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পিএম শ্রী স্কুলের এ কী দশা, ভরা ক্লাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত একাধিক পড়ুয়া

Pallabi Ghosh | ২০ জুলাই ২০২৫ ১০ : ২৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভরা ক্লাসরুম। প্রায় সকল পড়ুয়াই উপস্থিত। তাদের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছিলেন শিক্ষিকা। বোর্ডের দিকে পড়ুয়ারা তাকিয়ে ছিল। হঠাৎই ঘটল বিপত্তি। ভরা ক্লাসরুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং ফ্যান। আতঙ্কে, ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পড়ুয়ারা। তা সত্ত্বেও একাধিক পড়ুয়া আহত হয়েছে। 

 

ঘটনাটি ঘটেছে একটি সরকারি স্কুলে। সেই স্কুলের মধ্যে সিলিং ফ্যান ভেঙে আহত একাধিক পড়ুয়া। যা ঘিরে তীব্র উষ্মা প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা। এমনকী স্কুলের মধ্যেও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই সরব হয়েছেন বহু সাধারণ মানুষ। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গেছে, ভোপালের বারখেদা পাঠানিতে পিএম শ্রী স্কুলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে ভরা ক্লাসরুমে ভেঙে পড়ে আস্ত সিলিং ফ্যান। ফ্যানটি ভেঙে পড়ে পড়ুয়াদের উপরেই। অনেকেই আতঙ্কে পালাতে পারলেও, কয়েকজন তাতেই চাপা পড়ে। তার জেরে ঘটে বিপত্তি। 

 

স্কুলের তরফে জানা গেছে, ঘটনার দিন প্রায় সকল পড়ুয়াই উপস্থিত ছিল। ফলে ফাঁকা ছিল না ক্লাসরুম। মনোযোগ দিয়ে সকলেই পড়া বুঝছিল। ক্লাসে ছিলেন একজন শিক্ষিকা‌। বোর্ডে লিখে পড়া বোঝাচ্ছিলেন তিনি। মাঝ পথেই বিকট শব্দ শুনতে পান তিনি। মাথা তুলে উপরে তাকাতেই দেখেন, প্লাস্টার খসে পড়ছে। এর কয়েক মিনিটের মধ্যেই চলন্ত সিলিং ফ্যানটি পড়ুয়াদের উপরে ভেঙে পড়ে। 

 

আরও পড়ুন: রোদ-বৃষ্টির খেলা চলছেই, ছুটির দিনে ৫ জেলায় অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা, দক্ষিণবঙ্গে ফের ঘনাচ্ছে দুর্যোগ

 

চিৎকার করে শিক্ষিকা ও পড়ুয়ারা পালানোর চেষ্টা করেন। তবে কয়েকজন পড়ুয়া পালাতে পারেনি। তাদের উপরেই ফ্যানটি ভেঙে পড়ে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে, দু'জন পড়ুয়ার চোট তুলনামূলক বেশি। কেউই গুরুতর আহত হয়নি। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

 

এদিকে পড়ুয়াদের চিৎকারের শব্দ শুনেই বাকি শিক্ষকরা তড়িঘড়ি ছুটে আসেন ক্লাসরুমে। তাদের উদ্ধার করা হয় একে একে। ঘটনার জেরে ওইদিন স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্কুলটির বেহাল দশা। মেরামতের জন্য আর্জি জানিয়েও বিশেষ লাভ হয়নি। আগেই দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। এমন দুর্ঘটনায় তাঁরাও স্তম্ভিত। 

 

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিককে চিঠি লিখে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দ্রুত স্কুলটি মেরামতের ব্যবস্থা করার আর্জিও জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে খতিয়ে দেখার পর জানিয়েছে, ভারী বৃষ্টির জেরেই ঘটনাটি ঘটেছে। ভারী বৃষ্টির পর ছাদে জল জমে যায়। সেই কারণেই প্লাস্টার খসে পড়েছে। সিলিং ফ্যানটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই স্কুলের বাকি ক্লাসরুমেও ছাদের বেহাল দশা বলে জানানো হয়েছে। 

 

এদিকে ভোপালের সরকারি পিএম শ্রী স্কুলের সিলিং ফ্যান ভেঙে পড়ার ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরাও সরব‌‌। একজন লিখেছেন, 'এ দেশে স্কুলেও পড়ুয়ারা নিরাপদ নয়।' একজন লিখেছেন, 'সরকারি স্কুলে পড়ুয়াদের কোনও নিরাপত্তা নেই।' আরেকজন লিখেছেন, 'আমাদের দেশে পড়ুয়ারা এ চেয়ে কয়েকগুণ ভাল পরিষেবা পাওয়ার যোগ্য। তাঁদের যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। নয়তো ভবিষ্যৎ অন্ধকার।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া