শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Five zodiac signs can become powerful today according to Latest Horoscope Prediction

লাইফস্টাইল | বুধাদিত্য যোগে রবিতে মহাবলবান ৫ রাশি! পিতার পরামর্শে বিপদমুক্ত হবেন কে? কী বলছে রাশিফল?

Akash Debnath | ২০ জুলাই ২০২৫ ০৯ : ৩৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মধ্যশ্রাবণে আজ এক মনোরম রবিবার। প্রকৃতির যখন মেঘ-রোদ্দুরের খেলায় মত্ত, তখন মহাকাশের গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলের খেলাও কিন্তু অব্যাহত। আর এই মহাজাগতিক পরিবর্তনের ফলেই ২০ জুলাই, ২০২৫ তারিখটি কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য হয়ে উঠতে চলেছে বিশেষভাবে সৌভাগ্যপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ এই বিশেষ দিনে বদলে যেতে চলেছে চন্দ্রের অবস্থান। চন্দ্র আজ মেষ ছেড়ে বৃষ রাশিতে গমন করবেন। অন্যদিকে আজ কর্কটে সূর্য এবং বুধের সংযোগের ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। এর ফলে কয়েকটি রাশির আজ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি, দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধান এবং সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আজ দিনটি নিঃসন্দেহে সৌভাগ্যের দরজা খুলে দেবে। দীর্ঘদিন ধরে যাঁরা কর্মক্ষেত্রে পদোন্নতির আশায় ছিলেন, তাঁদের সেই স্বপ্ন আজ পূরণ হতে পারে। ঊর্ধ্বতনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কাজের সঠিক মূল্যায়ন হওয়ার সম্ভাবনাও প্রবল। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনায় নতুন পথের সন্ধান মিলতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে। তবে মনে রাখতে হবে, সুযোগ এলে তাকে কাজে লাগাতে হবে। বিদেশে ব্যবসায়িক যোগাযোগ বা বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে কথোপকথন সৌভাগ্যের পথ প্রশস্ত করতে পারে।
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য আজ আর্থিক দিকটি বেশ শক্তিশালী। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। তবে হঠাৎ করে অপ্রত্যাশিত জায়গায় কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে, তদসত্ত্বেও দিনের শেষে সঞ্চয়ের পাত্র পূর্ণ থাকবে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য এড়িয়ে চলাই শ্রেয়। যাঁরা লিভারের সমস্যায় ভুগছেন, তাঁদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। মদ্যপান ছাড়তে চাইলে আজই সেরা দিন। সার্বিকভাবে, আর্থিক স্থিতিশীলতা আজ মানসিক শান্তি দেবে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
তুলা: তুলা রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি মিশ্র হলেও, শুভ ফলের পাল্লাই ভারী। আয় বৃদ্ধি ও প্রেম-প্রণয়ে আনন্দের ঢেউ উঠতে পারে। বিশেষত, ব্যবসায়ীদের জন্য দিনটি আশাব্যঞ্জক। ব্যবসার প্রসার ও আয় বৃদ্ধির সম্ভাবনা সুস্পষ্ট। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের জন্য আজ আনন্দের দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে, এবং একত্রে অনেকটা সময় কাটানোর সুযোগ মিলবে। তবে এই আনন্দের আবহে কোনও তৃতীয় ব্যক্তির কারণে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তানের পড়াশোনা বা কোনও কৃতিত্ব গর্বিত করতে পারে। কর্মস্থলে ব্যস্ততা বাড়লেও, তার ইতিবাচক ফল পাবেন। চাকুরিজীবীদের দিনটি আর্থিক দিক থেকে মধ্যম হলেও, আয়ের নতুন উৎস খুলে যেতে পারে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ ফেলার দিন। ব্যবসায় নিজের চৌখস বুদ্ধির জোরে প্রতিযোগীদের পিছনে ফেলে দেওয়ার সুযোগ আসবে। এর ফলে আয়ও হবে চোখে পড়ার মতো। যাঁরা লেখালেখি বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাঁরা ভাল কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। পারিবারিক দিক থেকেও দিনটি মোটের উপর সুখকর। অনেকদিন পর সংসারের পরিবেশ আপনার মনের মতো হবে। তবে বয়স্ক পিতার স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিতে হতে পারে। সার্বিকভাবে, কর্মক্ষেত্রের সাফল্য এবং পারিবারিক সুখ মানসিক তৃপ্তি দেবে। 
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ ভাগ্যদেবতা যেন দু’হাত ভরে আশীর্বাদ দিতে প্রস্তুত। দিনের শুরুতেই অর্থাগম হতে পারে, যার ফলে মন সারাদিন আনন্দে ভরপুর থাকবে। পরিবারের সকলের সঙ্গে বোঝাপড়া বাড়বে। ভাই-ভাইয়ের মধ্যেকার বিরোধ মিটে যেতে পারে। পারিবারিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। বাবার পরামর্শ বা সাহায্যে কোনও বড় বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। ফলে শারীরিক ক্লান্তি আসবে, তবে হতোদ্যম হলে চলবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া