বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ জুলাই ২০২৫ ২১ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে। কোনওটি দেখে নেটিজেনরা হাসতে হাসতে লুটোপুটি খান। কোনওটি আবার আবেগপ্রবণ করে দেয় সকলকে। কয়েকটি ভিডিও আবার আনন্দের সঞ্চার যেমন করে, আবার কিছু ভিডিও দেখে ক্ষোভে ফুঁসতে থাকেন সাধারণ মানুষ।
বিয়ে মানেই একগুচ্ছ আচার, রীতি, রেওয়াজ। গায়ে হলুদ থেকে সিঁদুরদান, আচার পালন করতে করতেই ক্লান্ত হয়ে পড়েন পাত্র-পাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা আচার পালনের ভিডিও মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ে। কেউ নাচগানে মেতে ওঠেন, কেউ আবার নিজের বিয়েতে বিরক্তি প্রকাশ করেন। কোনওটা মজার, কোনওটা আবার নেটিজেনদের আবেগপ্রবণ করে দেয়, কিছু ভিডিও ঘিরে আবার জোর চর্চাও হয়। সম্প্রতি তেমনই এক বিয়ের ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন।
কী ঘটেছে? দেখা গেছে, এক পাত্রী সেজেগুজে হাজির বিয়ের আসরে। কিন্তু বিয়ের কোনও আচারে তাঁর মন নেই। পাত্রের দিকে চোখ তুলেও তাকাচ্ছেন না। দায়সারা গোছের নিয়ম পালন করছেন। তাও আবার মুখ নিচু করে। সাধারণত, বিয়ের পিঁড়িতে কনেদের লাজুক চেহারাই দেখা যায়। কখনও কখনও প্রেমের দৃষ্টিতে তাকান বরের দিকে। কখনও বা হাসিমুখেই থাকেন। সিঁদুরদানের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু এই পাত্রী ঠিক তার উল্টোটা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে, নিজের বিয়েতে মন নেই পাত্রীর। বরের সামনে তিনি মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। পাত্র তাঁর দিকে চেয়ে থাকলেও, বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না পাত্রী। তাই হয়নি শুভদৃষ্টি। আরও বড় ঘটনা ঘটল মালাবদলের সময়।
পাত্রী ধীরে সুস্থে মালাবদল করলেন না। কোনও মতে দূর থেকে পাত্রের গলায় ছুড়ে দেন মালা। পাত্র তখনও চুপচাপ। পরিস্থিতি দেখে আত্মীয়স্বজন পাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও পাত্রীর মেজাজের বদল হয়নি। কঠোর, কঠিন মেজাজ নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন। বাকি ছিল শুধুমাত্র সিঁদুরদান। তার আগেই পাত্রের মেজাজ বিগড়ে যায়।
বিয়ের আসরে পাত্রীর একের পর এক অপমান আর সহ্য করতে পারেননি পাত্র। তাই সিঁদুরদানে স্পষ্ট না জানিয়ে দেন। পাত্রীর স্বভাবের কারণে নিমন্ত্রিত, আত্মীয়ের মাঝেই বিয়ে বাতিলের ঘোষণা করেন।
জানা গেছে, পরিবারের চাপেই বিয়ে করতে হাজির হয়েছিলেন পাত্রী। প্রথম দেখাতেই পাত্রকে তাঁর পছন্দ হয়নি। অথচ জোর করে বাবা-মা পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করেন। আপত্তি সত্ত্বেও অপছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসায়, মুখ গোমড়া করে ছিলেন পাত্রী।
ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, 'মেজাজ আগেই পরিবারের সদস্যদের সামনে দেখানো উচিত ছিল। প্রয়োজন থাকলে, পালিয়ে যেতে পারতেন। একজন সৎ, সাদাসিধে পাত্রের জীবন নষ্ট করার কোনও মানে হয় না।' আরেকজন লিখেছেন, 'বিয়ের ফলেও, ভবিষ্যতে অশান্তির শেষ থাকত না। ভাগ্যিস বিয়েটা ভেস্তে গেছে।' কেউ কেউ আবার লিখেছেন, 'পাত্রের কোনও আত্মসম্মান নেই। এত ব্যবহার সহ্য করার আগেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে যাওয়া উচিত ছিল।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?