শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Cleaning tips to make White Collar clean your life easier

লাইফস্টাইল | ময়লা কলারের কালচে দাগ ঘষে ঘষে ক্লান্ত? জেনে নিন পাঁচ ম্যাজিক টোটকা, দুই মিনিটেই হবে মুশকিল আসান

Akash Debnath | ১৯ জুলাই ২০২৫ ১৮ : ৫৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রিয় সাদা শার্ট পরে সবে আয়নার সামনে দাঁড়িয়েছেন, অমনি চোখে পড়ল কলারের হলদেটে দাগটা। অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগেই হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার সময়, এমন দৃশ্য নিমেষে মেজাজ বিগড়ে দেয়। আসলে ঘাম, শরীরের তেল এবং ধুলোবালি জমে শার্টের কলারে এই ধরনের দাগ তৈরি হয়, যা সাধারণ ডিটারজেন্টে পুরোপুরি উঠতে চায় না। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই জেদি দাগ দূর করার জন্য রান্নাঘরেই এমন অনেক জিনিস রয়েছে যা দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। সাধারণ কয়েকটি ঘরোয়া উপায়েই সাধের জামা আবার নতুনের মতো ঝকঝকে হবে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. শ্যাম্পু বা ডিশ ওয়াশিং লিকুইড
চুল থেকে তেল ও ময়লা দূর করার জন্য তৈরি শ্যাম্পু শার্টের কলারের তেলতেলে দাগ তুলতেও দারুণ কার্যকর। কারণ ত্বকের থেকে নির্গত হওয়া তেল ও ময়লা এই সব উপাদানে সহজে দূর হয়। ঠিক তেমনই, বাসনপত্র ঝকঝকে করার ডিশ ওয়াশিং লিকুইডও কাপড়ের তেল-ময়লা দূর করতে পারে।
পদ্ধতি: দাগ লাগা অংশে সামান্য শ্যাম্পু বা ডিশ ওয়াশিং লিকুইড লাগিয়ে দিন। পুরনো নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। মিনিট পনেরো ওভাবেই রেখে দিন। এর পর সাধারণ ডিটারজেন্ট দিয়ে জামা ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ অনেকটাই হালকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
২. বেকিং সোডা ও ভিনিগারের পেস্ট
বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে দিলে, সেই মিশ্রণ দাগ তোলার এক জাদুকরী মিশ্রণে পরিণত হয়।
পদ্ধতি: দু’চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ সাদা ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি কলারের দাগের উপর লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর ব্রাশ দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন।
৩. লেবুর রস ও নুন
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা দাগকে হালকা করতে সাহায্য করে। নুন দাগ তুলতে সাহায্য করে।
পদ্ধতি: একটি গোটা পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ নুন মিশিয়ে দাগের উপর ভাল ভাবে লাগিয়ে দিন। এরপর শার্টটি অন্তত এক ঘণ্টা কড়া রোদে শুকোতে দিন। শুকিয়ে গেলে স্বাভাবিক নিয়মে ধুয়ে ফেলুন।
৪. সাদা ভিনিগার
যদি দাগ খুব পুরনো ও জেদি হয়, তবে এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর। ভিনিগার দাগকে হালকা করে দেয়।
পদ্ধতি: একটি পাত্রে সমপরিমাণ জল এবং সাদা ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণে শার্টের কলারটি অন্তত এক ঘণ্টা ডুবিয়ে রাখুন। খুব বেশি দাগ হলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এর পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
৫. কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার
এই টোটকাটি মূলত তেলতেলে দাগের উপর প্রয়োগ করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
পদ্ধতি: কলারের তৈলাক্ত দাগের উপর কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। আধ ঘণ্টা রেখে দিন যাতে পাউডার তেল পুরোপুরি শুষে নিতে পারে। এর পর ব্রাশ দিয়ে পাউডার ঝেড়ে ফেলে দিয়ে শার্টটি ধুয়ে নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া