বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিন্দু না হওয়ার শাস্তি, চারজন কর্মচারীকে বহিষ্কার করল তিরুপতি বোর্ড

RD | ১৯ জুলাই ২০২৫ ১৭ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) তাদের চারজন অ-হিন্দু কর্মচারীকে বরখাস্ত করেছে। অভিযোগ, বরখাস্ত চার জনই হিন্দু ধর্মীয় রীতি পালন করেন  না, যা প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘন করে। 

টিটিডির প্রধান জনসংযোগ আধিকারিকের (সিপিআরও) জারি করা এক বিবৃতি অনুসারে, চার ব্যক্তি - বি. এলিজার (উপ-নির্বাহী প্রকৌশলী, মান নিয়ন্ত্রণ), এস. রোজি (স্টাফ নার্স, বিআইআরআরডি হাসপাতাল), এম. প্রেমাবতী (গ্রেড-১ ফার্মাসিস্ট, বিআইআরআরডি হাসপাতাল) এবং ডাঃ জি. আসুন্তা (এসভি আয়ুর্বেদিক ফার্মেসি) - কে অভ্যন্তরীণ তদন্তের পর বরখাস্ত করা হয়েছে।

তিরুমালার বিশ্বখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে টিটিডি। এই সংগঠন কর্মচারীদের জন্য, বিশেষ করে ধর্মীয় বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য কঠোর আচরণবিধি অনুসরণ করে। এই কোডটি নির্দেশ করে যে, টিটিডি ব্যবস্থার মধ্যে নিযুক্ত ব্যক্তিদের আচরণ এবং অনুশীলন উভয় ক্ষেত্রেই হিন্দু ধর্মের নীতি মেনে চলতে হবে।

একটি ভিজিল্যান্স রিপোর্টে কর্মচারীদের ধর্মীয় সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, বরখাস্ত হওয়া কর্মীরা হিন্দু ব্য়াতীত অন্য ধর্ম অনুসরণ করছিলেন, যা প্রাতিষ্ঠানিক নির্দেশিকা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছিল।

আরও পড়ুন-  আরএসএস সদস্য, লেটারহেডে ব্যবহার করতেন মোদির ছবি, ফের প্রকাশ্যে ধর্মন্তকরণের পাণ্ডা ছাঙ্গুর বাবার 'অপকীর্তি'

সিপিআরও-র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কর্মচারীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছিলেন। প্রমাণ পর্যালোচনা এবং ভিজিল্যান্স বিভাগের প্রতিবেদনের পর, "নিয়ম অনুসারে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চার কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।" 

এই বরখাস্তের ফলে সরকারি অর্থে চলা বা পোষিত ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় স্বাধীনতার সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যদিও টিটিডি আরও কোনও মন্তব্য করেনি, আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে- প্রতিষ্ঠানের আধ্যাত্মিক নীতিমালা মেনে চলা কর্মীদের বাধ্যতামূলক।

বিষয়টি ভারতের মন্দির প্রশাসন ব্যবস্থায় কর্মসংস্থান অধিকার বনাম ধর্মীয় নির্দেশিকা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিতে পারে।

এর আগে ১১ জুলাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার তিরুমালা তিরুপতি দেবস্থানমকে তিরুমালায় অ-হিন্দুদের চাকরি থেকে অপসারণের আহ্বান জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে টিটিডি-তে এখনও ১,০০০ এরও বেশি অ-হিন্দু কর্মরত আছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া