শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষায় মিইয়ে যাবে না চিপস-বিস্কুট, টাটকা থাকবে মশলাও! এই সব ঘরোয়া টোটকা জানা আছে তো?

Soma Majumdar | ১৯ জুলাই ২০২৫ ১৬ : ৫১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ বাইরে মুষলধারে বৃষ্টি আর ছাপসা কাচের এপারে পছন্দের স্বাদের বিস্কুটের সঙ্গে গরম চায়ে চুমুক। কিন্তু বিস্কুটে কামড় বসাতেই মেজাজ গেল বিগড়ে! বাহারি বিস্কুট যে একেবারে মিইয়ে গিয়েছে। শুকনো খাবার ঠিক করে না রাখলে মিইয়ে যাওয়া, বর্ষার অন্যতম এই সমস্যায় ভুক্তভোগী কম-বেশি সকলেই। আসলে এই মরশুমে বৃষ্টির দোসর যে স্যাঁতস্যাতে আবহাওয়াও। একদিকে অতিরিক্ত আর্দ্রতার জন্য বিস্কুট থেকে মশলা, সবই মিইয়ে যায়। অন্যদিকে, একটু অসতর্ক হলেই হানা দেয় ফাঙ্গাস। তাই বর্ষাকালে রান্নাঘরের জিনিসপত্র সামলাতে প্রয়োজন বিশেষ টোটকা। 

•    এয়ার টাইট কৌটো ব্যবহারঃ বর্ষায় শুকনো খাবার ভালো রাখতে এয়ার টাইট কৌটো ব্যবহার করুন। কারণ এই ধরনের কৌটোয় আর্দ্রতা প্রবেশ করতে পারবে না। ফলে খাবার নরম হয়ে যাওয়ার কিংবা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে না। 

 

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে কমবে ওজন, দূর দূর করে তাড়াবে প্রেশার-সুগার! এই চায়ের ম্যাজিকেই থাকবেন নীরোগ

 

•    গোটা মশলা কিনুনঃ গুঁড়ো মশলার পরিবর্তে বর্ষায় গোটা মশলা ব্যবহার করলেই ভালো। সেক্ষেত্রে রান্নার আগে গুঁড়ো করে নিতে পারেন। এতে মশলা ভাল থাকবে। কারণ বর্ষার সময় গুঁড়ো মশলার তুলনায় গোটা মশলা কম নষ্ট হয়।  

•    ফ্রিজে রাখার প্রয়োজন নেইঃ অনেকেই ফ্রিজে সবকিছু ভালো থাকে বলে মনে করেন। তা কিন্তু আদপে নয়। মনে রাখবেন, ফ্রিজেও কিন্তু আর্দ্রতা থাকে। যা মশলাপাতি কিংবা বিস্কুট জাতীয় খাবারের মধ্যে ঢুকে নষ্ট করে দিতে পারে। বিশেষ করে প্লাস্টিকের প্যাকেট সমেত কখনই কোনও কিছু ফ্রিজে রাখা উচিত নয়। 

•    আগুনের পাশে কৌটো নয়ঃ রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে কৌটো বেশিরভাগ বাড়িতেই নজরে আসে। অনেকেই নিজেদের সুবিধার জন্য সেগুলি গ্যাসের ওভেনের কাছাকাছি রাখেন। কিন্তু এই গ্যাস বা স্টোভ থেকে যে উত্তাপ বের তা কিন্তু মশলার স্বাদ নষ্ট করে দিতে পারে। তাই হাতের কাছে যদি রাখতেই হয় তাহলে কোনও ডার্ক কন্টেনারে মশলা রাখুন যাতে আলো বা অন্য কিছু সহজে প্রবেশ করতে না পারে। সুগন্ধ যুক্ত খাবার যেমন চা বা কফি মশলার কৌটোর খুব কাছে না রাখাই ভালো। 

•    প্যাকেটে নয়, কৌটোয় রাখুনঃ বিস্কুট, চিপস, নিমকির মতো শুকনো খাবার প্যাকেট থেকে এক বার খুললে তা কৌটোয় ঢেলে রাখাই ভাল। নয়তো নরম হয়ে যাবে। কৌটোতে রাখলে নরম হওয়ার কোনও ঝুঁকি থাকে না। 

•    নুন-চিনির যত্নঃ বর্ষায় নুনের কৌটোয় রাখতে পারেন কিছুটা শুকনো চাল। চাল আর্দ্রতা শোষণ করে নেয়। একটু লম্বা ধরনের চাল হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এয়ার টাইট কাঁচের বয়াম ব্যবহার করতে পারেন। নুন-চিনি দিয়ে জার ভর্তি করার আগে ব্লটিং পেপার ব্যবহার করুন। এতে অতিরিক্ত আর্দ্রতাও শুষে যাবে।

•    লবঙ্গের ব্যবহারঃ খাবারে সুগন্ধ যোগ করার ছাড়াও লবঙ্গের আরও অনেক উপকারিতা রয়েছে। প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং পোকামাকড় তাড়ানোর বৈশিষ্ট্যের কারণে লবঙ্গের জুড়ি মেলা ভার। বাতাসে আর্দ্রতা বৃদ্ধি এবং পিঁপড়ার উপদ্রব রোধ করতে চিনির পাত্রে ৩-৪টি লবঙ্গ রাখুন। এতে চিনি বেশ কয়েক সপ্তাহ টাটকা থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া