শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ১৯ জুলাই ২০২৫ ১৬ : ০৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: জিম নিয়ে নতুন প্রজন্মের মধ্যে উৎসাহের অন্ত নেই। একদিকে থেকে দেখলে এই উৎসাহ খারাপ কিছু নয়, বরং ভালই। নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন দুইই প্রফুল্ল থাকে। কিন্তু জিমে গেলেই তো হল না, আর পাঁচটা কাজের মতোই জিমে শরীরচর্চা করারও কিছু নিয়ম আছে। বিশেষ করে যাঁরা প্রথম বার জিমে যাচ্ছেন তাঁরা অনেকসময় শুরুতেই কিছু ভুল করে বসেন। এই ভুলগুলো সম্পর্কে সাবধান থাকা উচিত।
১. ওয়ার্ম-আপ এবং কুল-ডাউন বাদ দেওয়া: জিমে ঢুকেই সরাসরি ভারী ব্যায়াম শুরু করা উচিত না। অনেকেই প্রথম প্রথম উত্তেজনার বশে তড়িঘড়ি কঠোর শরীরচর্চা করতে যান। কিন্তু ওয়ার্ম-আপের মাধ্যমে আগে শরীরকে ধীরে ধীরে প্রস্তুত করা প্রয়োজন, যা পেশী এবং জয়েন্টকে আঘাতের হাত থেকে রক্ষা করে। তেমনই, ব্যায়াম শেষে কুল-ডাউন করাও জরুরি। ব্যয়ামের শেষে ঠিক মতো বিশ্রাম নিলে হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কুল ডাউন পেশীর ব্যথা কমাতেও সাহায্য করে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
২. অতিরিক্ত ওজন তোলা: প্রথম দিন থেকেই নিজের ক্ষমতার বাইরে গিয়ে বেশি ওজন তোলার চেষ্টা করা উচিত না। এতে পেশীতে টান লাগতে পারে বা অন্যত্র গুরুতর আঘাতও লাগতে পারে। আচমকা বেশি ওজন তুললে হাত পায়ের লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। দেখা দিতে পারে স্থায়ী সমস্যা। তাই ধীরে ধীরে হালকা ওজন দিয়ে শুরু করুন এবং প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী ওজন বাড়ান।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
৩. সঠিক পদ্ধতি উপেক্ষা করা: ভুল ভঙ্গিতে ব্যায়াম করলে তা লাভের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। অনেকেই জিম মেম্বারশিপ নেওয়ার সময় ট্রেনার নেন না। ভাবেন নিজেই সব কিছু করে নিতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন প্রতিটি ব্যায়ামের সঠিক পদ্ধতি আছে। সেই পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হন। প্রশিক্ষকের সাহায্য নিন। ভুল ভাবে ব্যায়াম করলে পেশীর সঠিক বিকাশ তো হবেই না উল্টে আঘাতের ঝুঁকি বাড়বে।
৪. পর্যাপ্ত জল পান না করা এবং সঠিক খাবার না খাওয়া: ব্যায়ামের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশন বা জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত জল পান করা জরুরি। এছাড়াও, জিমে যাওয়ার আগে এবং পরে সঠিক খাবার খাওয়া প্রয়োজন। শুধু শরীরচর্চায় পেশি গঠিত হয় না। সঠিক ডায়েট শরীরকে শক্তি যোগায় এবং পেশী গঠনে সাহায্য করে।
৫. অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা: প্রথম থেকেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করলে হতাশ লাগতে পারে। অন্য অনেকে হয়তো দীর্ঘদিন ধরে অনুশীলন করে পেশিবহুল শরীর গড়ে তুলেছেন। আপনি কয়েকদিনেই সেটা করতে পারবেন না। মনে রাখবেন, সবাই নিজের মতো করে শুরু করে এবং ধীরে ধীরে উন্নতি করে। নিজের শরীরের প্রতি মনোযোগ দিন এবং নিজের অগ্রগতির উপর ফোকাস রাখুন। ধৈর্য ধরুন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?