বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জুলাই ২০২৫ ১৫ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ধর্মান্তর চক্রের মূল অভিযুক্ত ছঙ্গুর বাবা আপাতত জেলে। কিন্তু সময়ের সঙ্গেই তাঁর একের পর কীর্তি সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ছঙ্গুর বাবা নিজেকে একটি আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে পরিচয় দিতেন। শুধু তাই নয়, ওই সংগঠনের লেটারহেডে ব্যবহার করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
নিজেকে 'ভারত প্রতিবর্ত সেবা সঙ্ঘ' নামক এক সংগঠনের অবধ অঞ্চলের সাধারণ সম্পাদক বলে দাবি করতেন ছঙ্গুর বাবা ওরফে জামালুদ্দিন। এই সংগঠনটি পরিচালনা করতেন অপর এক মূল অভিযুক্ত ঈদুল ইসলাম। তদন্তকারীদের মতে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই সংগঠনের নামটিই ওইরকম রাখা হয়েছিল।
সংগঠনের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে নাগপুরে সঙ্ঘের সদর দপ্তরের কাছে ভুয়ো কেন্দ্র গড়ে তুলেছিলেন ঈদুল ইসলাম ।
তদন্তে উঠে এসেছে, বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার সময় নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছঙ্গুর বাবা ও ঈদুল, আরএসএস-এর একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম উল্লেখ করতেন।
আরও পড়ুন- মন ভাল করা খবর, ওড়িশায় শিশুদের জন্য খেলার মাঠ উপহার দিলেন স্থানীয় যুবকরা
বালরামপুরের বাসিন্দা ছঙ্গুর বাবাকে চলতি মাসের শুরুতেই গ্রেফতার করে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, তিনি দরিদ্র পরিবার, বিশেষত নাবালিকাদের নিশানা করতেন এবং ধর্মান্তর চক্র চালাতেন।
ছঙ্গুর বাবার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উত্তরপ্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড উল্লেখ করেছে, তিনি বিদেশি অর্থের সাহায্যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করেছিলেন।
তদন্তে উঠে এসেছে, ছঙ্গুর বাবা বিভিন্ন উপসাগরীয় দেশ এবং সম্ভবত পাকিস্তান থেকেও ৫০০ কোটি টাকার বেশি বিদেশি অনুদান পেয়েছিলেন।
অর্থনৈতিক এই দিকটি এখন খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এজেন্সির দাবি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ছঙ্গুর বাবার নামে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে, যার অনেকটাই সরকারি জমি দখল করে তৈরি।
ইডি আরও জানিয়েছে, মোট ২২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে ৬০ কোটিরও বেশি টাকা তছরুপের প্রমাণ মিলেছে। এছাড়া, মুম্বইয়ে ‘রণওয়াল গ্রীন্স’ নামে একটি বহুতল কমপ্লেক্সের সন্দেহজনক লেনদেন এবং পানামাভিত্তিক ‘লোগোস মেরিন’ নামক একটি সংস্থার সঙ্গে ছঙ্গুর বাবার যোগসূত্রেরও প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?