শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অ্যান্ডি একাই নন, কোল্ড প্লে-র কনসার্টের সঙ্গে নাম জড়িয়েছে এই ভারতীয় জুটিরও, কী ঘটেছিল জানেন?

Kaushik Roy | ১৯ জুলাই ২০২৫ ১৫ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বস্টনের গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ড প্লে-ব্যান্ডের কনসার্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একদিকে ভাইরাল ‘কিস ক্যাম’ মুহূর্তে বিড়ম্বনায় পড়েছেন অ্যাস্ট্রোনমার সংস্থার সিইও অ্যান্ডি বায়রন এবং এইচআর ক্রিস্টিন ক্যাবট। অন্যদিকে, আরও এক আবেগঘন দৃশ্যে ধরা পড়েন ভারতের মুম্বইয়ের বাসিন্দা এক যুগল। জানা গিয়েছে, ওই যুগল সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। এমনকি, তাদের প্রেমে মুগ্ধ হয়ে ওই প্রেমিক জুটিকে মঞ্চে ডেকে নেন কোল্ড প্লে-র লিড সিঙ্গার ক্রিস মার্টিন। আসলে কী ঘটেছিল ব্যাপারটা? বুধবার রাতে কনসার্ট চলাকালীন মার্টিনের নজরে আসে একটি হাতে লেখা পোস্টার।

সেখানে লেখা ছিল, ‘Just engaged, can we sing Magic together?’ তৎক্ষণাৎ গান থামিয়ে ওই জুটিকে মঞ্চে ডেকে নেন গায়ক। প্রথমে মজা করে দু’বার জিজ্ঞেস করেন, ‘তোমরা সত্যিই একে অপরের সঙ্গে বাগদান করেছো তো?’ নিশ্চিত হলে বলেন, ‘ভালই হয়েছে, চমকটা আর দরকার নেই’! এরপর তিনি কোল্ড প্লে-এর জনপ্রিয় গান ‘ম্যাজিক’-এর একাংশ ওই জুটির নাম জুড়ে গেয়ে শোনান এবং পারফরম্যান্স শেষে তাদের জড়িয়ে ধরেন। এই মূহূর্তটির ভিডিও পরে ইউটিউবে আপলোড করে ক্যাপশন দেওয়া হয়: ‘With fans on stage from Mumbai. Chris Martin momentarily forgets which country he is in! (but more than makes it up to the crowd). Music of the Spheres Tour’।

আরও পড়ুন:  বালেশ্বরের পর এবার পুরী, ফের নৃশংস ঘটনা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিল তিন দুষ্কৃতী

প্রসঙ্গত, এই আবেগঘন মুহূর্তের কিছুক্ষণ আগেই কনসার্টে ধরা পড়ে এক বিব্রতকর দৃশ্য। অ্যাস্ট্রোনমার এর সিইও অ্যান্ডি বায়রন এবং কোম্পানির এইচআর হেড ক্রিস্টিন ক্যাবটকে একসঙ্গে দেখা যায় কিস ক্যামে। কিন্তু ক্যামেরা তাদের দিকে তাক করতেই দু’জনই তড়িঘড়ি মুখ লুকিয়ে ফেলেন। অ্যান্ডি ফ্রেম থেকে মুখ সরিয়ে নেন, আর ক্যাবট নিজের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরার দিক থেকে সরে যান। এমন প্রতিক্রিয়ায় মজা করে ক্রিস মার্টিন বলেন, ‘তারা হয়তো খুব লাজুক, নয়তো হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্কে আছে’! এই মন্তব্য ও মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, নানা রকম প্রতিক্রিয়া উস্কে দেয়। অ্যান্ডি বায়রন বর্তমানে অ্যাস্ট্রোনমার এর সিইও।

তাঁর লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, তিনি এর আগে একাধিক প্রতিষ্ঠানে উচ্চ পদে ছিলেন। তিনি বিবাহিত, স্ত্রী মেগান কেরিগান বায়রন একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর, এবং তাঁরা নিউ ইয়র্কে তাঁদের দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। অন্যদিকে, ক্রিস্টিন ক্যাবট অ্যাস্ট্রোনমার এবং অ্যাস্ট্রোর মতো ডেটা অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্মের মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই ঘটনাটি নিয়ে এখনও সংস্থা বা অ্যান্ডি বায়রনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দুই মুহূর্ত একদিকে বিব্রতকর ‘কিস ক্যাম’ ও অন্যদিকে ভারতীয় জুটির মঞ্চে গান দুটি সম্পূর্ণ বিপরীত আবেগের দিক তুলে ধরেছে। একই রাতে কোল্ড-প্লে কনসার্টে প্রেম, বিতর্ক আর সংবেদনশীলতার এমন মেলবন্ধন ভোলার নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া