শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভাজাভুজি-তেলমশলা ছেড়েও গ্যাস-অম্বলে ভুগছেন? নিয়ম করে এই ৭ খাবার খেলেই হবে পেটের সমস্যার মুশকিল আসান

Soma Majumdar | ১৯ জুলাই ২০২৫ ১৫ : ১১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ  বর্তমানে বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা পেটের অস্বস্তির মতো সমস্যা অনেকেরই নিত্যসঙ্গী। তবে এসব সমস্যা দূরে রাখতে প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে সমাধান, এমনটাই জানিয়েছেন হার্ভার্ড ও এইমসের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ সেঠি। তাঁর মতে, আমাদের আশপাশেই রয়েছে এমন কিছু সহজলভ্য খাবার যা নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে, হজমশক্তি বাড়ে এবং পেটের নানা জটিলতা নিয়ন্ত্রণে আসে। তেমনই সাত খাবারের রইল হদিশ- 

১. ডালঃ ডাল প্রোটিনের অন্যতম প্রধান উৎস। বিশেষ করে নিরামিষাশীদের খাদ্যতালিকায় মূলত ডালই প্রোটিনের চাহিদা পূরণ করে। বিভিন্ন ধরনের ডাল প্রিবায়োটিক ও ফাইবারে ভরপুর। এটি শুধু হজমেই সাহায্য করে না বরং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াও বাড়ায়।


২. কেফির: কেফির হল একটি প্রোবায়োটিক পানীয় যা দুধ বা জল এবং কেফির দানা দিয়ে তৈরি করা হয়। এটি গাঁজানো প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবং এর ঘনত্ব ও স্বাদ দইয়ের মতো। তবে কেফিরে দইয়ের তুলনায় কেফিরে অনেক বেশি প্রোবায়োটিক থাকে। এটি হজমশক্তি, হাড়ের স্বাস্থ্য এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। পেটের স্বাস্থ্য ছাড়াও এটি মানসিক ও ত্বকের উপকারেও কাজ করে।

 

আরও পড়ুনঃ টগবগিয়ে ফুটবে যৌবন, বয়সের চাকা ঘুরবে উল্টোদিকে! রোজকার ১০ মন্ত্রই বদলে দেবে জীবন

 

৩. চিয়া বীজ: চিয়া বীজে ওমেগা‑৩ এবং এমন ফাইবার রয়েছে যা জলে ভিজে গেলে জেলের আকার নেয়। এটি অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডনানা রকম প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর এই বীজ। নিয়মিত চিয়া খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এছাড়াও এই বীজের মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট। চিয়া বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও পারে এই বীজ।


৪. বেগুনি বাঁধাকপিঃ গুনি বাঁধাকপিকে পুষ্টির দিক থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। অ্যান্থাসায়ানিন নামের ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টি–অক্সিডেন্টের উপস্থিতির কারণে বাঁধাকপিগুলো লালচে বেগুনি রং ধারণ করে। বেগুনি বাঁধাকপি শুধু রঙের জন্যই আকর্ষণীয় নয়; এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। এটি কাঁচা খেলে অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া, আর ফার্মেন্টেড করে খেলে পাওয়া যায় প্রাকৃতিক প্রোবায়োটিক। এমনই একটি খাবার হল বাঁধাকপি। 

৫. সবুজ কলা অথবা রান্না করা, ঠান্ডা আলুঃ আপনার রান্নাঘরের সাধারণ সবজিও অস্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মধ্যে অন্যতম সবুজ কলা এবং রান্না করা, ঠান্ডা আলু। এই সবজিগুলোয় প্রিবায়োটিক রেজিসস্ট্যান্ট স্টার্চ থাকে যা অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। 


৬. সামুদ্রিক শৈবালঃ অ্যান্টিবায়োটিক খাওয়ার পর অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া পুনরুদ্ধারে দুর্দান্ত কাজ করে সামুদ্রিক শৈবাল। স্যুপে দিয়ে কিংবা স্ন্যাকস হিসেবেও এটি খেতে পারেন। 


৭. ফ্ল্যাক্স সিডঃ চিয়ার মতো তিসির মধ্যেও রয়েছে ওমেগা-৩ জাতীয় ফ্যাটি অ্যাসিড, যা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশনের ঝুঁকি কমায়। এই বীজের মধ্যে থাকা ফাইবার পেট অনেক ক্ষণ ভর্তি রাখে। পেট পরিষ্কার রাখতে ও হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ফ্ল্যাক্স সিড। হজমের সমস্যা থাকলে তা নিরাময় করবে ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ। নিয়মিত তিসি খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। এমনকী ক্যানসারের ঝুঁকিও কমায় এই বীজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া