শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Men spend hours in bathroom to Spend some time in solitude

লাইফস্টাইল | স্ত্রীকে এড়াতে ঘণ্টার পর ঘণ্টা এখানে সময় কাটাচ্ছেন পুরুষরা! সমীক্ষার ফলাফল দেখে হাঁ গবেষকরা

Akash Debnath | ১৯ জুলাই ২০২৫ ১৫ : ১১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দৈনন্দিন জীবনের ঝঞ্ঝাট, গিন্নির বকুনি বা সন্তানদের অবিরাম হুটোপাটি থেকে সাময়িক মুক্তি পেতে চান? আধুনিক পুরুষদের জন্য সেরা ঠিকানা এখন আর বারান্দা বা ছাদ নয়, বরং বাড়ির শৌচাগার! অবিশ্বাস্য মনে হলেও, সম্প্রতি ব্রিটেনে হওয়া একটি সমীক্ষা ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। এক হাজার পুরুষের উপর চালানো এই সমীক্ষার ফলাফল বলছে, পুরুষেরা বছরে গড়ে সাত ঘণ্টা শৌচাগারে কাটাচ্ছেন শুধুমাত্র একটু ‘একলা’ থাকার জন্য।
সমীক্ষা অনুযায়ী, শৌচাগারে এই অতিরিক্ত সময় কাটানোর মূল কারণ হল নিছক বিশ্রাম বা নিজেকে দৈনন্দিন চাপ থেকে দূরে রাখা। বাড়ির কাজ এড়ানো হোক বা স্ত্রীর সঙ্গে ছোটখাটো তর্ক এড়িয়ে যাওয়া, শৌচাগারের বন্ধ দরজাটিই হয়ে উঠেছে তাঁদের ব্যক্তিগত ‘এস্কেপ পড’ বা মুক্তির ঠিকানা। সমীক্ষাটি আরও জানাচ্ছে, পুরুষেরা যেখানে দিনে গড়ে ১৪ মিনিট শৌচাগারে কাটান, সেখানে মহিলাদের ক্ষেত্রে এই সময়টা মাত্র ৮ মিনিট।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

তবে এই নির্জন আশ্রয়ও যে সব সময় নিষ্কণ্টক থাকছে, এমন কিন্তু নয়। সমীক্ষা জানাচ্ছে, প্রতি দশ বারের মধ্যে অন্তত এক বার পুরুষদের এই ‘একান্ত মুহূর্তে’ বাধা পড়ে। বছরে যার গড় সংখ্যা দাঁড়ায় ১৭১ বার। সমীক্ষাকারী সংস্থার এক সমীক্ষকের কথায়, “প্রত্যেকেরই ব্যক্তিগত সময়ের প্রয়োজন হয়। কখনও একটু ভাবার জন্য, কখনও বাইরের সব কিছু থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য। শৌচাগার আজকাল সেই নির্জনতার এক আশ্রয়স্থল হয়ে উঠেছে। যাকে বলে প্র্যাকটিকাল সলিউশন।”
গবেষকদের মতে, এই আধুনিক প্রবণতার পিছনে বড় ভূমিকা পালন করছে প্রযুক্তি। সমীক্ষায় অংশগ্রহণকারী ৮০ শতাংশ পুরুষ স্বীকার করেছেন যে তাঁরা শৌচাগারে বসে ফোন ব্যবহার করেন। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা ৬৯ শতাংশ। শৌচাগারে বসে ফোন ঘাঁটা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, মেসেজ পাঠানো থেকে শুরু করে জীবনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো কাজও সারছেন অনেকে।
আশ্চর্যজনকভাবে, সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৩০ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাঁরা জীবনের বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শৌচাগারে বসেই নিয়েছেন। অর্থাৎ, চিরাচরিত বোর্ডরুমের ধারণা বদলে গিয়ে শৌচাগারই হয়ে উঠছে সিদ্ধান্ত নেওয়ার নতুন জায়গা। সমীক্ষকরা মজার ছলেই জানাচ্ছেন, পরের বার বাড়ির পুরুষ সদস্যটিকে শৌচাগারে বেশি সময় কাটাতে দেখলে অবাক হবেন না। কে বলতে পারে, হয়তো অফিসের বড় কোনও ডিলের সিদ্ধান্তটা ওই শৌচাগারের ভিতর থেকেই নেওয়া হচ্ছে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া