শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের নম্বর দেব’, ‘ভ্যাম্পায়ার’ শিক্ষিকার কাণ্ডে আতঙ্কে ছাত্রীরা

Kaushik Roy | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এক অভাবনীয় কেলেঙ্কারিতে জড়াল তাইওয়ানের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল তাইওয়ান নর্মাল ইউনিভার্সিটির এক মহিলা ফুটবল কোচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ছাত্রীদের ‘অ্যাকাডেমিক ক্রেডিট’ পাওয়ার বিনিময়ে রক্ত দেওয়ার জন্য বাধ্য করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, সামাজিক মাধ্যমে ক্ষোভে ফুঁসছে মানুষ। কোচের বিরুদ্ধে ‘ভ্যাম্পায়ারের মতো আচরণ’-এর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, জিয়ান উপাধি নামে এক ছাত্রী সাহস করে প্রথম এই অভিযোগ সামনে আনেন। তিনি জানান, কোচ ঝোউ তাই-ইং, যিনি তাইওয়ানের মহিলা ফুটবল জগতে পরিচিত মুখ, ছাত্রীদের নিয়মিত রক্ত দিতে বাধ্য করতেন।

দাবি করা হয়েছে, শিক্ষাগত ৩২ ক্রেডিট পূরণ করতে হলে তাদের দুশোর বেশি রক্তদান করতে হতো। জিয়ান বলেন, ‘অনেক সময় এটা টানা ১৪ দিন পর্যন্ত চলত। দিনে তিনবার রক্ত নেওয়া হতো, সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত’। সবচেয়ে ভয়ানক তথ্য হল, এই রক্ত সংগ্রহ করতেন অপ্রশিক্ষিত ব্যক্তিরা। তাদের দাবি ছিল, এটি ‘অন-ক্যাম্পাস গবেষণার জন্য’ প্রয়োজন। জিয়ান জানান, ‘আমি ক্ষোভে ফেটে পড়েছিলাম! অষ্টম দিনের পর আমার হাতে আর শিরা পাওয়া যাচ্ছিল না। কব্জি থেকেও ব্যর্থ হয়ে ৬ বার চেষ্টা করে রক্ত নিতে সক্ষম হয়েছিলেন’! নিজের কান্নার একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আর এক ছাত্রী জানিয়েছেন, কোচ ঝোউ নিয়মিত মানসিক নির্যাতন চালাতেন। তিনি বলেন, ‘আমি বাবা-মাকে জানালে ওরা নিশ্চয়ই কোচের সঙ্গে লড়ে যেতেন। তাই কাউকে কিছু বলিনি, শুধু কষ্ট সহ্য করেছিলাম’। এই অভিযোগ সামনে আসতেই ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোচ ঝোউ-কে বরখাস্ত করে এবং ভবিষ্যতে যেকোনও দল পরিচালনার অধিকারও কেড়ে নেয়।

ঝোউ এক খোলা চিঠিতে বলেন, ‘আমি ছাত্র-ছাত্রীদের এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের প্রতি যে ক্ষতি করেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী’। তবে এই ঘোষণা এবং ক্ষমাপ্রার্থনার চিঠি কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানা আরোপ করেছে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ঝোউ তাই-ইং-কে ‘ভ্যাম্পায়ার কোচ’ বলে আক্রমণ করা হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, ‘শিক্ষা অর্জনের নামে রক্তদানের বাধ্যবাধকতা কীভাবে দীর্ঘদিন ধরে চলতে পারল?’ এই ঘটনায় তাইওয়ানের শিক্ষা ব্যবস্থার নজরদারি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্ত এখনও চলছে, তবে জনমতের দাবি, অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া