শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ৩৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: উদ্ভিদের প্রাণভোমরা জল, কিন্তু জানেন কি এই জলই অনেক সময় হয়ে ওঠে গাছের মৃত্যুর কারণ? বিশেষ করে যাঁরা শহরের ফ্ল্যাটে টবে গাছ লাগান, তাঁদের কাছে বর্ষাকাল একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ। বর্ষার জল একদিকে যেমন চারা গাছকে চনমনে করে তেমনই অতিবৃষ্টি হলে টবে জল জমে যায়। ফলে গাছের শিকড় পচে যেতে পারে, পোকামাকড়ের উপদ্রব বাড়ে, এমনকী গাছ একেবারে শুকিয়েও যেতে পারে। তাই বর্ষার শুরুতেই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে গাছ সতেজ, সবুজ এবং প্রাণবন্ত থাকে।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. টবের তলায় জল নিষ্কাশনের ব্যবস্থা করুন। অতিবৃষ্টির সময় টবে জল জমে যাওয়া সবচেয়ে বড় সমস্যা। অতিরিক্ত জল জমলে মাটিতে বায়ু চলাচল করতে পারে না, ফলে শিকড়ে অক্সিজেন পৌঁছয় না এবং শিকড় পচে যায়। তাই প্রতিটি টবের নিচে অবশ্যই যেন খোলা ড্রেনেজ হোল থাকে, তা বারবার খতিয়ে দেখতে হবে। চাইলে একাধিক ছিদ্র রাখতে পারেন। সেই সঙ্গে টবের নিচে ছোট পাথর বা ইটের টুকরো দিয়ে বেস তৈরি করুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জায়গা থাকে।
২. প্লাস্টিক কভার বা ছাউনি দিন। অতিরিক্ত বৃষ্টি হলে ছাদ বা বারান্দায় রাখা গাছগুলিকে কিছুটা আড়ালে রাখাই বুদ্ধিমানের কাজ। এই কাজে পারমিয়েবল শেড বা প্লাস্টিক শিট ব্যবহার করতে পারেন। এর ফলে আলোও ঢোকে কিন্তু অতিরিক্ত জল জমার সুযোগ থাকে না। বারান্দার রেলিংয়ের কাছে রাখা গাছগুলিকে সাময়িক ভাবে একটু ভেতরের দিকে টেনে আনতে পারেন।
৩. বৃষ্টি থেমে গেলে টব পরীক্ষা করুন। প্রতিটি টব আলাদা করে খতিয়ে দেখুন। যদি দেখেন জল জমে রয়েছে বা মাটি খুব বেশি স্যাঁতসেঁতে হয়ে আছে, তবে একটু শুকনো মাটি দিয়ে দিন বা টবটি কিছুক্ষণ রোদে রাখুন। অনেক ক্ষেত্রেই জমা জলে শিকড় নরম হয়ে যায়, এই বিষয়টি দ্রুত লক্ষ্য না করলে গাছ বাঁচবে না।
৪. দৈনিক জল দেওয়া ও সার প্রয়োগের পরিমাণ কমিয়ে দিন। বর্ষাকালে যেহেতু প্রাকৃতিকভাবে জল আসছে, তাই আলাদা করে জল দেওয়া একেবারে বন্ধ রাখুন বা ২-৩ দিনে একবার করে জল দিন। তেমনি এই সময় নিয়মিত সার প্রয়োগও বন্ধ রাখা উচিত। অতিরিক্ত সার বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে শিকড়ের ক্ষতি করতে পারে।
৫. ছত্রাক ও পোকা নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বর্ষাকালে টবের গাছে ছত্রাক বা ফাঙ্গাস হওয়া খুবই স্বাভাবিক। পাতায় দাগ পড়া, গন্ধ বেরোনো বা পাতা ঝরার প্রবণতা বাড়লে সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করুন। রাসায়নিক কীটনাশক ওষুধ না দিতে চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন। এটিও এই সময় দারুণ কার্যকর।
সবমিলিয়ে শহরবাসীর কাছে টবের গাছ শুধু শখ নয়, অনেক সময় মানসিক শান্তি বজায় রাখার উপায়ও বটে। তাই অতিবৃষ্টিতে যাতে প্রিয় গাছগুলি বিপন্ন না হয়, তার জন্য তৈরি থাকা জরুরি। একটু যত্ন, একটু সচেতনতা থাকলেই ভাল থাকবে গাছ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?