বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বালেশ্বরের পর এবার পুরী, ফের নৃশংস ঘটনা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিল তিন দুষ্কৃতী

RD | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এখনও বালেশ্বরের ঘটনার রেশ মেলায়নি। তার মধ্যেই ওড়িশায় ফের ঘটল নৃশংস ঘটনা। পুরী জেলায় শনিবার বাইয়াবার গ্রামে নিজের বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ১৫ বছর বয়সি এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতি। বর্তমানে ভুবনেশ্বর এইমসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার রাস্তায় কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তিন দুষ্কৃতি। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যে দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী প্রভাতি পারিদা। এক্স পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি। লিখেছেন, "পুরী জেলার বালঙ্গা অঞ্চলের একটি ১৫ বছরের কিশোরীকে রাস্তায় পেট্রল ঢেলে আগুন লাগানোর ঘটনা জেনে আমি স্তম্ভিত ও মর্মাহত। তাকে দ্রুত এইমসে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।'

পুরীর ঘটনায় বিজেপি ও জাতীয় মহিলা কমিশন-কে নিশানা করেছে তৃণমূল। কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদির দিকেও। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "পুরীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর গায়ে দিবালোকে আগুন ধরিয়ে দিয়েছে তিন জন দুষ্কৃতী! বিজেপি, তোমার বেটি বাঁচাও স্লোগান এখন কোথায়? কোথায় লুকিয়ে আছে? জাতীয় মহিলা কমিশনকে প্রশ্ন, তারা ভারতের কন্যাদের রক্ষা করার পরিবর্তে বিরোধীদের কণ্ঠস্বরকে জাদুকরীভাবে বন্ধ করতে ব্যস্ত? মোদি- এটা শাসনব্যবস্থা নয়। এটা অপরাধমূলক অবহেলা। প্রধানমন্ত্রী, তোমার হাতে রক্ত।"

পুরীর এই নৃশংস ঘটনার এক সপ্তাহ আগেই, গত ১২ জুলাই, বালেশ্বরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজ ক্যাম্পাসে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২০ বছরের এক ছাত্রী। অভিযোগ, কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে ওই ছাত্রী ওই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ১৪ জুলাই রাতে ভুবনেশ্বর এইমস-এ তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর রাজ্যজুড়ে বিক্ষোভে উত্তাল হয় পরিস্থিতি। ওই অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমেছে ইউজিসির একটি ফ্যাক্ট–ফাইন্ডিং টিমও।

আরও পড়ুন-  ১৫ মিনিট আগেও মিলবে টিকিট, বন্দে ভারত এক্সপ্রেসের রিজার্ভেশনে নয়া নিয়ম


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া