শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জুলাই ২০২৫ ১৩ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন। ইমরান খান দাবি করেছেন যে, কারাগারে তাঁর অবস্থা সন্ত্রাসবাদীদের চেয়েও খারাপ। 'কাপ্তান' ইমরানের হুঁশিয়ারি, কারাগারে তাঁর কিছু হলে সম্পূর্ণরূপে দায়ী থাকবেন সেনাপ্রধান আসিম মুনির।
ইমরান খান বলেছেন, "সাম্প্রতিক কালে, কারাগারে আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আরও কঠোর হয়ে উঠেছে। আমার স্ত্রী বুশরা বিবির সঙ্গেও একই ঘটনা ঘটছে। তাঁর সেলের টিভি-ও কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সকল মৌলিক এবং আইনি অধিকার কেড়ে নেওয়া হয়েছে।"
ইমরান খান আরও অভিযোগ করেছেন যে, তাঁর তুলনায় একজন দোষী সাব্যস্ত সামরিক কর্তা, খুনি এবং সন্ত্রাসবাদীদেরও কারাগারে ভাল পরিবেশে রাখা হয়েছে এবং ভিআইপি সুবিধা ভোগ দেওয়া হচ্ছে। কিন্তু তাঁর সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, "আমি কখনও নিপীড়নের কাছে মাথা নত করিনি এবং কখনও করব না।"
"যদি আমার কিছু হয়, মুনির দায়ী থাকবেন", বলেন ইমরান খান
ইমরান খান দাবি করেছেন যে, একজন কর্নেল এবং জেল সুপারিনটেনডেন্ট কারাগারের ভেতরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সরাসরি নির্দেশ অনুসরণ করছেন। তাঁর দল 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই)-এর সঙ্গে কথা বলতে গিয়ে খান বলেন, "যদি আমি কারাগারে থাকাকালীন আমার কিছু হয়, তাহলে দলকে নিশ্চিত করতে হবে যে আসিম মুনিরকে জবাবদিহি করতে হবে।"
"ওরা আমার স্ত্রীকে টার্গেট করছে"
ইমরান খান অসিম মুনিরের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী থাকাকালীন আমি যখন মুনিরকে আইএসআই (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) প্রধানের পদ থেকে অপসারণ করেছিলাম, তখন থেকেই এই সমস্যা শুরু হয়।"
খান মতে, অপসারণের পর, আসিম মুনির জুলফি বুখারীর মাধ্যমে তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, বুশরা বিবি তা প্রত্যাখ্যান করেছিলেন। ইমরানের দাবি, "সেই দিন থেকে মুনির ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়েছেন। এখন তিনি আমার উপর চাপ সৃষ্টি করতে এবং আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য আমার স্ত্রীকে ব্যবহার করছেন।"
ইমরান খান প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি, বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত। আল-কাদির ট্রাস্ট মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী খান প্রায়ই দাবি করেছেন যে, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই পদক্ষেপের আসল লক্ষ্য তাঁদের মুখ বন্ধ করে দেওয়া ও বিরোদী স্বর দুর্বল করা।
পিটিআই-এর দাবি
ইমরান খানের সাম্প্রতিক বক্তব্যের পর, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘মৃত্যু কক্ষে’ রাখা হচ্ছে এবং তাঁর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দ্য ডন-এর এক প্রতিবেদন অনুসারে, পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াককাস আকরাম বলেছেন যে- খানকে প্রতিদিন ২২ ঘন্টা তাঁর সেলে একা রাখা হচ্ছে।
আরও পড়ুন- তিনজন ব্যক্তির ডিএনএ দিয়ে জন্ম নিল আটটি শিশু! কীভাবে হল এই কাজ
তিনি আরও বলেন, "যদিও ইমরান খান একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তবুও তাঁর সঙ্গে কোনও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। বাস্তবে, তিনি প্রতিটি সাধারণ বন্দির যে মৌলিক অধিকার থাকা উচিত তাও পাচ্ছেন না। এটি অত্যন্ত গুরুতর কারণ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং পুরো জাতি তার নিরাপত্তা এবং স্বাস্থ্য নিয়ে চিন্তিত।"
আকরাম আরও বলেন যে, "খানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে - তাকে সংবাদপত্র পড়তে, টিভি দেখতে বা বই কিনতে দেওয়া হচ্ছে না। তাঁর উপর, তাঁকে বন্ধুবান্ধব বা রাজনৈতিক সহকর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?