শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | তিনজন ব্যক্তির ডিএনএ দিয়ে জন্ম নিল আটটি শিশু! কীভাবে হল এই কাজ

Sumit | ১৯ জুলাই ২০২৫ ১৩ : ৪২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে বিরাট সফলতা পাওয়া গেল। আটটি সুস্থ শিশুর জন্ম হল আইভিএফ করে। এই ঘটনার জেরে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে লন্ডনে। তাদের মায়েদের দেহে জিনগত সমস্যা ছিল। এরপর তাদেরকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়। এই কাজে সহায়তা করার জন্য তিনজন ব্যক্তির সহায়তা নেওয়া হয়। এই তিনজনের ডিএনএ ব্যবহার করে এই আটটি শিশুর জন্ম হয়েছে।


এই আটটি শিশু বর্তমানে সুস্থ রয়েছে। তাদেরকে নজরে রাখা হয়েছে। আইভিএফ এতদিন ধরে শুধু নিজের সন্তানের দিকেই প্রতিটি পরিবারকে নিয়ে গিয়েছিল। তবে এবার তারা অন্য ব্যক্তির ডিএনএ ব্যবহার করে মাতৃত্বের স্বাদ দিয়েছে।


চিকিৎসকরা জানিয়েছেন প্রতি ৫ হাজার শিশুর জন্মের পর তাদের মধ্যে কয়েকজনের দেহে নানা ধরণের সমস্যা দেখা যায়। সেখানে ছেলেবেলা থেকেই তাদের ক্ষীণ দৃষ্টিশক্তি, ডায়বেটিস, দেহের পেশি সঠিকভাবে কাজ না করার মতো সমস্যা দেখা দেয়। তবে এখানে বিকল্প পথ দেখিয়েছে লন্ডনের এই চিকিৎসকরা।


এই আটটি শিশুর মধ্যে চারটি মেয়ে এবং চারটি ছেলে সন্তান রয়েছে। এদের দেহে শুরু থেকেই এই তিনজন পিতার ডিএনএ কাজে লেগেছে। এই তিনজন ব্যক্তি চিকিৎসাগতভাবে নিজেদের ডিএনএ দান করে। তারপর সেটিকে সঠিকভাবে নিয়ে যাওয়া হল সেই মায়েদের দেহে। সেখান থেকেই এই শিশুদের জন্মের বিষয়টি সামনে এসেছে।


যে মহিলারা এই শিশুদের মা হয়েছেন তারা নিজের দেহ থেকে ডিম্বানু দান করেছেন। তারপর সেটিকে এই তিন ব্যক্তির দেহের ডিএনএ যুক্ত করা হয়। এরপর আর বেশি অসুবিধা হয়নি।  


সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রতি ৫০০০ টি শিশুর জন্মের মধ্যে একটি শিশু মাইটোকন্ড্রিয়াল রোগে আক্রান্ত হয় যার চিকিৎসা করা যায় না এবং এর মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি হ্রাস, ডায়াবেটিস এবং পেশি ক্ষয়ের মত লক্ষণ। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত বহুল প্রতীক্ষিত যুক্তরাজ্যের এই ট্রায়ালের ফলাফল অনুসারে, এই নতুন আইভিএফ পদ্ধতির লক্ষ্য হল সংক্রমণ রোধ করা যাতে মহিলাদের ভয় না থাকে যে তাদের খারাপ জিন সন্তানদের মধ্যে প্রবাহিত হয়ে সমস্যার সৃষ্টি করবে।


যে আট শিশুর জন্ম হয়েছে এই নতুন পদ্ধতিতে তাদের কারও মাইটোকন্ড্রিয়াল রোগের লক্ষণ দেখা যায়নি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-তে মিউটেশনের কারণে গুরুতর রোগ সংক্রমনের ঝুঁকিতে থাকা ৭ জন মহিলার গর্ভে এই ৮ শিশু জন্ম নিয়েছে। এদের মধ্যে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে, আবার দুটি যমজ অভিন্ন শিশুও রয়েছে এদের মধ্যে। এই নতুন চিকিৎসা পদ্ধতির নাম দেওয়া হয়েছে প্রো-নিউক্লিয়ার ট্রান্সফার যা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বাহিত রোগের ঝুঁকি কমাতে কার্যকর।

আরও পড়ুন: বাজারে আসছে সোনার নতুন ক্যারাট, মধ্যবিত্তের মুখে ফিরল চওড়া হাসি


এনএইচএস ইংল্যান্ড এবং ওয়েলকাম গ্রুপের ফান্ডিংয়ে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, টাইন হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের একটি টিম এই কৌশল উদ্ভাবন করেছে বলে জানা গিয়েছে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার ডগ টার্নবুল জানিয়েছেন, ‘মাইটোকন্ড্রিয়াল রোগ পরিবারের উপরে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। আজকের এই সাফল্য এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা আরও অনেক মহিলার জন্য নতুন আশার আলো জাগায়। এই মহিলারা এখন চাইলে এই ভয়াবহ রোগের সংক্রমণ ছাড়াই শিশুর জন্ম দিতে পারেন।


সায়েন্স জার্নাল ‘নেচার’ অনুসারে জানা যাচ্ছে, এই শিশুদের গর্ভধারণ হয়েছিল মাইটোকন্ড্রিয়াল ডোনেশনের মাধ্যমে। এই পদ্ধতিতে একটি সংক্রামিত বা ত্রুটিযুক্ত মাইটোকন্ড্রিয়া কোষযুক্ত নিষিক্ত ডিম্বাণুর নিউক্লিয়াস ডোনার ডিম্বাণুর সুস্থ মাইটোকন্ড্রিয়াতে স্থানান্তর করে দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া