বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শ্যালকের সঙ্গে গদগদ প্রেম, ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করল স্ত্রী

RD | ১৯ জুলাই ২০২৫ ১৩ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ৩৬ বছর বয়সী এক যুবকের মৃত্যুকে শোকের ছায়া। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছিল। কিন্তু, সময়ে এগোতেই খোলসা হচ্ছে যে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা।

পুলিশ সূত্রে খবর, গত ১৩ জুলাই করণ দেব-কে তাঁর স্ত্রী সুস্মিতা, মাতা রূপরাণী ম্যাগো হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।মহিলা দবি করেছিলেন যে, তাঁর স্বামী দুর্ঘটনাক্রমে বৈদ্যুতিক শক খেয়েছিলেন। অসুস্থকে দেখার পর হাসপাতালের কর্মীরা করণ দেব-কে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃতের পরিবার ময়নাতদন্তের বিষয়টি করাতে গড়রাজি ছিল। কারণ তাঁরা বিশ্বাস করেছিলেন যে, দুর্ঘটনার জেরেই যুবকের প্রাণ গিয়েছে। তবে, মৃতের বয়স এবং মৃত্যুর পরিস্থিতি উল্লেখ করে দিল্লি পুলিশ ময়নাতদন্ত করার জন্য জোর দেয়। সেই সময়েও মৃতের স্ত্রী এবং তাঁর খুড়তুতো ভাই রাহুল আপত্তি জানায়। যদিও শেষপর্যন্ত দেহ ময়নাতদন্তের জন্য দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন-  ১৫ মিনিট আগেও মিলবে টিকিট, বন্দে ভারত এক্সপ্রেসের রিজার্ভেশনে নয়া নিয়ম

ঘটনার তিন দিন পর, মৃত করণের ছোট ভাই কুনাল পুলিশকে জানায় যে, সন্দেহ যে করণকে তাঁর স্ত্রী এবং বৌদির খুড়তুতো ভাই হত্যা করেছে। এমনকি তিনি সুস্মিতা এবং রাহুলের মধ্যে একটি ইনস্টাগ্রাম চ্যাটের প্রমাণও দিয়েছেন। যেখানে তাঁরা হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল।

সেই চ্যাটগুলি থেকে জানা যায় যে, মৃত করণের স্ত্রী এবং তাঁর শ্যালকের মধ্যে প্রেম ছিল, যার কারণে তারা করণকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁরা রাতের খাবারের সময় তাঁকে ১৫টি ঘুমের বড়ি দিয়েছিল। সেই খেয়ে করণ কতক্ষণে অজ্ঞান হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করেছিল। চ্যাট থেকে আরও জানা যায় যে, দম্পতি ঘুমের বড়িগুলি মৃত্যুর কারণ হতে কত সময় লাগবে তা গুগলে অনুসন্ধান করেছিলেন।

করণঅজ্ঞান হলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সেই সময়ে তাঁর স্ত্রী প্রেমিককে বলেছিলেন যে তিনি ঘুমোতে চান। শেষে, দু'জনেই করণকে বৈদ্যুতিক শকও দিয়েছিলেন যাতে এই মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে মনে করা হয়।

আরও পড়ুন-  কাজের চাপ আর নিতে পারছিলেন না, বাধ্য হয়ে ব্যাঙ্ক ম্যানেজার যা করলেন, শুনলে চোখে জল আসবে

পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, ধৃত সুস্মিতা তাঁর প্রেমিক - শ্যালকের সঙ্গে তাঁর স্বামীকে হত্যা করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। তার মতে, 'কারোয়াচৌথ'-এর একদিন আগে তাঁর স্বামী তাঁকে চড় মেরেছিলেন এবং প্রায়শই তাঁর কাছে টাকা চাইত, যার ফলে মানসিক ও শারীরিক কষ্ট হত।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্ভুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত সিং বলেন, "আমরা বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্টের জন্যও অপেক্ষা করছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া