শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ভারত-পাক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে', ফের চাঞ্চল্যকর দাবি মোদির 'বন্ধু ট্রাম্পের

RD | ১৯ জুলাই ২০২৫ ১২ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ৪ থেকে ৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। এবার নয়া দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক ব্যক্তিগত নৈশভোজে প্রেসিডেন্ট এই দাবি করেছেন। তবে, কোন দেশের বিমান ভূপাতিত করা হয়েছে, ভারত নাকি পাকিস্তান-  তা খোলসা করা হয়নি। একইসঙ্গে তিনি আবারও ফের দাবি করেছেন যে, 'বাণিজ্যিক চাপ' দিয়ে তাঁর প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক বিনিময়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "আসলে বিমানগুলি আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। ৫টি, ৪টি, না ৫টি বিমানই গুলি করে নামানো হয়েছিল। আসলে ৫টিই।"

আরও পড়ুন- পিজ্জা চুরি করে খাচ্ছে গিরগিটি! ভাইরাল মজার ভিডিও-এ লুকিয়ে পরিবেশগত বিপদ...

চলতি বছরের মে মাসে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত 'অপারেশন সিঁদুর' অভিয়ান শুরু করে। কয়েকদিন পরই, ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। তার পর ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভরতি জানান, পাক বায়ুসেনার একাধিক হাই-টেক যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

অন্যদিকে পাকিস্তান দাবি করে, ভারতের ছ'টি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে। এর মধ্যে রয়েছে রাফালও। যদিও পাক বায়ুসেনার একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনও ক্ষতি হয়নি বলেই দাবি ইসলামাবাদের।

আরও পড়ুন- ট্রাম্পের নামেই টানা মিথ্যাচার চালাচ্ছে পাকিস্তান! খবর কানে পৌঁছতেই যা বলল হোয়াইট হাউস

ভারতের তরফে অবশ্য পাকিস্তানের ওই দাবি নস্যাৎ করে দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তাঁর বক্তব্য, সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতীয় বাহিনী দ্রুত ভুল শুধরে নিয়ে পাল্টা আঘাত হানে। তিনি বলেন, "কতগুলো যুদ্ধবিমান গুলি খেয়েছে সেটা মুখ্য নয়, কেন গুলি খেয়েছে- সেটা আসল। কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল- সেটা বোঝা জরুরি।"

এ দিকে ওই নৈশভোজে ট্রাম্প ফের দাবি করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি রুখেছিলেন বাণিজ্য চুক্তির মাধ্যমে। তাঁর কথায়, "আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। এরা (ভারত-পাক) পরস্পরের উপর হামলা চালাচ্ছিল। পরিস্থিতি জটিল হচ্ছিল। কিন্তু আমরা বাণিজ্যের মাধ্যমে সেটি সমাধান করেছিলাম।"

তবে ট্রাম্পের এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময়ে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হয়নি এবং আমেরিকার ভূমিকার কথাও নেই। তবুও মোদির 'বন্ধু' ট্রাম্প তাঁর পুরনো দাবিতে অনড় রয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া