শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, আতঙ্কে গাড়ি ছেড়ে পালালেন যাত্রীরা

AG | ১৮ জুলাই ২০২৫ ২০ : ৫৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার কলকাতায় ভয়াবহ দু্র্ঘটনা। কলকাতার দিকে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুর উপর আচমকা আগুন লাগে এক প্রাইভেট গাড়িতে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ ব্রিজের মাঝামাঝি অংশে হটাৎই চলন্ত ওই গাড়িতে আগুন লেগে যায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। চলন্ত মারুতি গাড়িতে আগুন দেখে আতঙ্কিত হয়ে পরে আশপাশের অন‍্যান্য গাড়ির চালক এবং যাত্রীরা। আগুন দেখে তাঁরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। 

খবর পেয়ে হাওড়া শিবপুর থেকে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে কলকাতা থেকেও একটি ইঞ্জিন এসে পৌঁছয়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে হুগলি সেতুতে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশি হস্তক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আসে।

দমকলের অনুমান শর্ট সার্কিট এর কারণেই আগুন লেগেছে। দমকল সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আগুন হুগলি সেতুর উপর গাড়িটিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে হাওড়া থেকে একটি ইঞ্জিন এসে পৌঁছয়। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুনঃ 'হিজড়ে' পরিচয়ে কুড়ি বছর ধরে ভারতে! চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশি যুবকের, জানুন ...

খবর অনুযায়ী, চলতি বছরের ১৭ এপ্রিল রাতে পুরুলিয়াগামী যাত্রীভর্তি একটি বাস কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল। সাঁতরাগাছির দিকে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসটিতে আচমকা আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন , প্রথমে বাসের চাকায় আগুন জ্বলতে দেখা যায়। পরে এই আগুন ইঞ্জিনেও ছড়িয়ে পড়ে। 

ওই অবস্থায় বাসটি টোলপ্লাজার দিকে কিছুটা এগিয়ে থেমে যায়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। জানা গিয়েছে বাসে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। সকলেই প্রাণভয়ে বাস থেকে দ্রুত নামতে থাকেন। অনেক যাত্রী আবার জানলা দিয়েও লাফ দেন। এতে জখমও হন অনেকে। 

আরও পড়ুনঃ দিনের পর দিন ব্ল্যাকমেল, কয়েক লক্ষ টাকা দাবি প্রেমিকার বাবার! সহ্য করতে না পেরে যুবকের চরম পদক্ষেপ, যোগীরাজ্যে ভয়াব

চালক এবং কন্ডাক্টরও গাড়ি থেকে নেমে পড়েন। ক্রমে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ পৌঁছোয় সেখানে। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। খবর মারফত বাসে প্রচুর সামগ্রী ছিল। এমনকি বাসের ছাদেও প্রচুর মালপত্র ছিল। ইঞ্জিন থেকে ছড়িয়ে পড়া আগুনে সেইসব মালপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলেছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া