শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষাকালে মাত্র ৫ টাকাতেই এসির মতো ঠান্ডা হাওয়া! গুমোট গরম কাটিয়ে ওঠার এই দারুণ 'উপায়' জানা আছে?

Soma Majumdar | ১৮ জুলাই ২০২৫ ১৯ : ০৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ টানা গরমের পর বর্ষাকালে খানিকটা স্বস্তি হয় বটে! বৃষ্টির দিনগুলোতে তাপমাত্রা খানিকটা কমে ঠিকই, কিন্তু গরম একেবারে পিছু ছাড়ে না। বিশেষ করে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হয়। ফলে এই সময়েও স্বস্তি পেতে এসি, কুলার না চালিয়ে উপায় নেই। বিশেষ করে বাড়িতে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর ভরসা করেন অনেকে। কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারসাজিতে বর্ষাকালে অনেক সময়েই কুলার থেকে ঠান্ডা হাওয়ার পরিবর্তে গরম হাওয়া বার হতে থাকে। আপনিও যদি এই সমস্যায় ভুক্তভোগী হন তাহলে চিন্তা ছাড়ুন। কারণ মাত্র ৫ টাকাতেই ঘরে এসির মতো ঠান্ডা হাওয়ায় স্বস্তি পেতে পারেন। 

বর্ষাকালে কুলার কাজ না করার কারণ কী

আসলে এয়ার কুলার যেহেতু বাষ্পীভবনের মধ্যে দিয়ে ঘরের শীতলতা আনে। আর বর্ষাকালে বাতাসে ইতিমধ্যেই আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ফলে কুলারের শীতল বাতাস আরও আর্দ্রতা বৃদ্ধি করে। এই কারণেই কুলার থেকে আসা বাতাস উষ্ণ অনুভূত হয় এবং  আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ে। তবে কয়েকটি সহজ উপায়ে কুলারের কার্যক্ষমতা ঠিক রাখতে পারেন। 

 

আরও পড়ুনঃ গোপনে ঝাঁঝরা হয়ে যাচ্ছে কিডনি? কোন কোন লক্ষণ দেখলেই বুঝবেন আজই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি?

 

* বেকিং সোডা: আপনি হয়তো আপনার রান্নাঘরে কিংবা জিনিসপত্র পরিষ্কারের জন্য বেকিং সোডা ব্যবহার করেন। সেই বেকিং সোডাই বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে। যার জন্য একটি ছোট সুতির কাপড় নিন। তাকে ১-২ চা চামচ বেকিং সোডা যোগ করুন। এটি একটি ছোট থলিতে বেঁধে ঘরের এক কোণে ঝুলিয়ে দিন। কুলার চালু করার সঙ্গে সঙ্গে থলিটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে শুরু করবে। এটি আর্দ্রতার মাত্রা কমিয়ে দেয়। একইসঙ্গে কুলারকে ঠান্ডা, শুষ্ক বাতাস সঞ্চালন করতে দেয়। ফলে তাৎক্ষণিকভাবে ঘরটি আরও মনোরম হয়ে ওঠে। 

* কুলারের পাশে ফ্যান ব্যবহারঃ বর্ষাকালে কুলারের সঙ্গে ফ্যান ব্যবহার করলে ঘরে স্বস্তি পাবেন। কুলার বাতাসে আর্দ্রতা যোগ করলেও, ফ্যান সেটি সঞ্চালনে সাহায্য করে এবং আর্দ্র বাতাসকে বাইরের দিকে ঠেলে দেয়। যার ফলে সেই জায়গাটির চিটচিটে ভাব কমে যায়। সম্ভব হলে কিছুক্ষণের জন্য এক্সহস্ট ফ্যান চালু করুন। সতেজ বাতাস চলাচলের জন্য জানলা সামান্য খোলা রাখুন। গরম বাতাস বার করে দেওয়ার জন্য সিলিং বা পেডেস্টাল ফ্যান ব্যবহার করতে পারেন। 

* কিছুক্ষণের জন্য জল ছাড়া কুলার চালানঃ যদি আপনার ঘর অতিরিক্ত স্যাঁতসেঁতে মনে হয়, তাহলে অল্প সময়ের জন্য জল ছাড়া কুলার চালান। এতে কুলারে থাকা ফ্যানটি বেশি আর্দ্রতা না বাড়িয়ে বাতাস সঞ্চালন করতে পারবে। এতে বরফ-ঠান্ডা বাতাস নাও হতে পারে, তবে বাতাসের আঠালো ভাব কমাবে এবং ঘরের আর্দ্রতার মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

* ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সুফলঃ বেকিং সোডা ও ফ্যান ব্যবহার এবং কুলার সঠিকভাবে চালানো-এই তিনটি সহজ কৌশল মানলে বেশি খরচ না করেই প্রায় এসির মতো ঠান্ডা হাওয়া পেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া