শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Study says smell of male sweat can attract women

লাইফস্টাইল | পুরুষদের ওই তরলের গন্ধ পেলে আর স্থির থাকতে পারেন না নারীরা! কী এমন টান? যার প্রতি মহিলাদের এত আকর্ষণ?

Akash Debnath | ১৮ জুলাই ২০২৫ ১৬ : ২৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: জিম থেকে ফিরেছেন সদ্য। শরীর ভেজা ঘামে। ভাবছেন, তৎক্ষণাৎ স্নান না করলে চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেবে? গবেষণা কিন্তু বলছে, ঠিক উল্টো। পুরুষদের শরীরের ঘামের গন্ধ নাকি নারীদের মনে জাগিয়ে তোলে আকর্ষণ ও ঘনিষ্ঠতার ইচ্ছা!
না, কোনও রোমান্টিক গল্প নয়। বরং, বৈজ্ঞানিক গবেষণাতেই উঠে এসেছে এমন তথ্য। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের ঘামে এমন নির্দিষ্ট কিছু রাসায়নিক যৌগ থাকে যেগুলি নারীদের মস্তিষ্কে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা আবেগ, আকর্ষণ ও যৌন বাসনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

কী বলছে গবেষণা?
চীনা বিজ্ঞান একাডেমির অধীনস্থ একটি সংস্থার গবেষকরা সম্প্রতি ৪৬ জন নারী স্বেচ্ছাসেবকের উপর একটি পরীক্ষা চালান। তাঁদের চোখ বন্ধ করে নির্দিষ্ট সময় ধরে পুরুষদের ঘামের গন্ধ শোঁকানো হয়। এই গন্ধ ছিল একদম ‘প্রাকৃতিক’, অর্থাৎ কোনও ধরনের সুগন্ধি বা ডিওডোরান্ট ব্যবহার করা হয়নি। শরীরচর্চা এবং জিম করার পর এই ঘাম সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া

কী ফলাফল দেখা গেল গবেষণায়? গবেষকরা জানিয়েছেন, ঘামের গন্ধ শোঁকার পর নারীদের কর্টিসল লেভেলের পরিমাণ কমে যায়। এই হরমোনকে স্ট্রেস হরমোন বলে। ফলে ঘামের গন্ধ নারীদের স্ট্রেস কমে। সেই সঙ্গে দেখা যায়, তাঁদের মুডে ইতিবাচক পরিবর্তন আসে। সার্বিক ভাবে মন ভাল হয়ে ওঠে, এবং সামান্য হলেও আকর্ষণ বেড়ে যায় সেই ‘ঘামের উৎস’-এর প্রতি।

গবেষণার প্রধান বিজ্ঞানী জিয়াও জু বলেন, “অন্যান্য পুরুষ প্রাণী নারীদের আকৃষ্ট করার জন্য ফেরোমোন নামক এক প্রকারের গন্ধ নির্গমন করে। মানুষের শরীরেও প্রাণীজগতের মতোই ফেরোমোন থাকে। বিশেষ করে পুরুষদের ঘামে থাকা অ্যান্ড্রোস্টেনোন ও অ্যান্ড্রোস্টেরোন যৌগ নারীদের মন ও দেহে সূক্ষ্ম পরিবর্তন আনে। প্রেম-ভালবাসার প্রাথমিক পর্যায়ে এগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”

প্রেমের গন্ধ?
বিশেষজ্ঞদের মতে, শরীরের ঘামের মধ্যে থাকা প্রাকৃতিক ফেরোমোন অনেক সময় সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। চলতি ভাষায় যাকে ‘কেমিস্ট্রি’ বা ‘কানেকশন’ বলা হয়, সেটি আসলে এই ঘ্রাণগত আকর্ষণেরই প্রকারভেদ। এছাড়া প্রাকৃতিক গন্ধ, বিশেষত ঘামের নিজস্ব গন্ধ অনেক ক্ষেত্রে এক ধরনের মানসিক সান্ত্বনা দেয়। আসলে নারী পুরুষ নির্বিশেষে মানুষের গায়ের গন্ধের সঙ্গে সেই মানুষটির উপস্থিতির চিহ্ন হিসাবে দেখে মানুষ। ফলে নারীরা কখনও কখনও না বুঝেই সেই গন্ধের প্রতি অভ্যস্ত হয়ে পড়েন, এমনকি আকৃষ্টও হন।

তবে সাবধান! ঘামের এই গুণে উদ্বেলিত হয়ে স্নান করা কিংবা সাবান-শ্যাম্পু দেওয়া কিন্তু ছেড়ে দেবেন না! শরীরের পরিচ্ছন্নতা সব কিছুর আগে। বেশি ঘামের ফলে ব্যাকটেরিয়া জন্মায়, যা থেকে দুর্গন্ধ ও সংক্রমণ দেখা দিতে পারে। তাই প্রাকৃতিক গন্ধের টানে কেউ যদি মজেও যান, তবুও নিজস্ব পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া