শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কখনও ওষুধের প্রয়োজন পড়বে না, নিয়মিত পাতে এই সব 'সুপারফুড' রাখলেই দূর থেকে পালাবে সব রোগভোগ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জুলাই ২০২৫ ১৫ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক জীবনে অফিস, সংসারের দায়িত্ব, বাইরের কাজ— সব কিছু সামলে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় আর থাকে না। কিন্তু একটা বয়সের পর মহিলা এবং পুরুষ, উভয়েরই শরীরের প্রতি বাড়তি নজর রাখা জরুরি। আসলে বয়সের সঙ্গে সঙ্গে দেহের শক্তি কমতে থাকে, দেখা যায় নানা শারীরিক সমস্যা। একইসঙ্গে ইদানীং অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস সহ একাধিক কারণে অল্প বয়সেই জাঁকিয়ে বসছে ক্রনিক অসুখ। তাই শুধু ওষুধের উপর ভরসা না রেখে খাদ্যাভাসের উপর জোর দেওয়া প্রয়োজন। বিশেষ করে আমাদের হাতের কাছে এমন অনেক খাবার রয়েছে তা নিয়মিত খেলে অনেক জটিল রোগ দূরে রাখা যায়। 

চর্বিযুক্ত মাছঃ বেশি পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে চর্বিযুক্ত মাছে। যা খেলে কমে হৃদরোগের ঝুঁকি, ভাল থাকে মস্তিষ্কের স্বাস্থ্য। তাই রোজের পাতে বিভিন্ন ধরনের মোটা তেল যুক্ত মাছ রাখার চেষ্টা করুন।

গোটা শস্যঃ গম, ব্রাউন রাইস, যব, ওটস, কিনোয়া ইত্যাদি গোটা শস্যগুলি ফাইবার এবং ভিটামিনে পরিপূর্ণ। এই ধরনের খাবার খেলে হজমশক্তি বাড়ে, রক্তে শর্করার কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে।

 

আরও পড়ুনঃ পিঠ-কাঁধের ব্যথা কমাতে বালিশ ছাড়া ঘুমোন? সত্যি কি এতে লাভ হয় নাকি উল্টে ক্ষতি করছেন শরীরের?

 

বাদাম-বীজঃ ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাকসে আমন্ড, আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ইত্যাদি খেতে পারেন। স্বাস্থ্যকর ফ্যাটি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং প্রোটিন সরবরাহ করে এই সব খাবার।

ছোলা ভাজাঃ প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার ছোলা ভাজা। এটি হজমে সাহায্য করে, ওজন কমাতে সহায়ক, এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ছোলা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের একটি ভাল উৎস, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। এটি খেলে ক্লান্তি দূর হয়। শরীরে দুর্বলতা অনুভব করলে ছোলা ভাজা খেলে উপকার পাবেন। 

ব্রকোলিঃ ব্রকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ, যা ক্যানসার প্রতিরোধ, হৃদরোগ থেকে সুরক্ষা, হজম ক্ষমতা বাড়াতে এবং সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ব্রকলিতে থাকা ফাইবার হজমক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।  ব্রকলি কাঁচা বা রান্না করে দু'ভাবেই খাওয়া যেতে পারে। তবে হালকা ভাপে রান্না করলে এর পুষ্টিগুণ বজায় থাকে। 

এলাচঃ ভারতীয় রান্নাঘরে অত্যন্ত পরিচিত মশলা হল মশলা। যার প্রচুর স্বাস্থ্যের উপকারিতা রয়েছে। ঘুমের সমস্যা সমাধান করতে পারে এলাচ। রাতে ঘুমানোর আগে মুখে দুটি এলাচ রাখুন, ভাল করে চিবিয়ে তারপর হালকা গরম পানি পান করুন। এটি নিয়মিত করলে কয়েকদিনের মধ্যেই হাতেনাতে ফল পাবেন। 

সবুজ মুগঃ নিরামিষাশীদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সবুজ মুগ। এটির পেশি মজবুত রাখতে, কোষ গঠনে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভেজানো মুগে মেলে ভিটামিন বি, আয়রন, ম্যাগনেশিয়াম। দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে মুগ। শরীরচর্চার পর কিছুটা ভেজানো মুগ খেতে পারেন। 

ডার্ক চকোলেটঃ সাধারণত চকোলেটের পরিবর্তে ডার্ক চকোলেট ভাল থাকবে হার্ট। ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ ডার্ক চকোলেট রক্ত সঞ্চালনকে ঠিক রাখে। যা হৃদরোগের ঝুঁকি কমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া