শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ জুলাই ২০২৫ ১৫ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে মঙ্গলের পাথর তৈরি করল নতুন ইতিহাস। এই পাথরটির ওজন প্রায় ২৪.৫ কেজি। এটি মঙ্গলের পাথর যেটি পৃথিবীতে পাওয়া গিয়েছিল। এটি যখন নীলাম হল তখন এর দাম হল ৫.৩ মিলিয়ন ডলার। সতবেতে এই নীলাম ছিল সকলের নজরে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই এই পাথরটি নীলাম হয়ে যায়। যারা এটিকে কিনতে এসেছিলেন তারা এর রূপ দেখে একেবারে মোহিত হয়ে যান। ফলে সেখান থেকে তারা আর বেশি কথা বলেলনি। এদিন এই পাথরের দাম শুরু হয়েছিল ২ মিলিয়ন ডলার থেকে।
সাহারা মরুভূমি থেকে ২০২৩ সালে এই পাথরটি পাওয়া গিয়েছিল। তারপর থেকে এটিকে নিয়ে গবেষকরা অনেক পরীক্ষা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন প্রায় ৫ মিলিয়ন বছর আগে একটি বিরাট গ্রহাণু মঙ্গল গ্রহকে ধাক্কা দিয়েছিল। এরপর সেখান থেকে বহু অংশ টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। তারই একটি অংশ চলে আসে পৃথিবীতে। এখানকার বায়ুমন্ডলে খানিকটা ধ্বংস হওয়ার পর বাকি অংশটি সাহারা মরুভূমিকে এসে পড়ে। পৃথিবীতে এটিই ছিল মঙ্গলের সবথেকে বড় পাথরের টুকরো।
লাল গ্রহকে চিনতে গবেষণা থেমে নেই। অনেক নতুন নতুন তথ্যও হাতে আসছে বিজ্ঞানীদের। মঙ্গলের বুকে ঘুরে বেড়ানো রোভাররা তথ্য পাঠাচ্ছে নাসার বিজ্ঞানীদের জন্য। ইউরোপিয়ান স্পেস এজেন্সিও মঙ্গলগ্রহ সম্বন্ধে নানা তথ্য তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এরমধ্যেই ভারতের একদল বিজ্ঞানী তাক লাগিয়ে দিলেন। রাউরকেলার ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি-র বিজ্ঞানীদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরশাহী ও চিনের বিজ্ঞানীদের নিয়ে তৈরি একটি দল মঙ্গলগ্রহের আবহাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছিল।
যেখানে বিশেষভাবে নজর দেওয়া হয় মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের চরিত্রের ওপর। ভারতীয় গবেষকেরাই এই খোঁজের নেতৃত্ব দিয়েছেন। তাঁরা মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের ধরণ ও পরিবর্তন নিয়ে দীর্ঘ গবেষণা করেন।
গত ২০ বছরে মঙ্গলের ধুলো ও আইস ওয়াটারের ধরণ নিয়ে তাঁরা গবেষণা চালান। আর তার ওপর ভিত্তি করে তাঁরা মঙ্গলগ্রহের আবহাওয়া নিয়ে যে গবেষণালব্ধ তথ্য হাতে পেয়েছেন তা অবশ্যই মঙ্গলগ্রহকে আরও ভাল করে চিনতে কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
আগামী দিনে মঙ্গলে মানুষ পাঠানোর কথা ভাবা হচ্ছে। যাবে অনেক মহাকাশযানও। সেই সঙ্গে সেই আদি অনন্ত প্রশ্ন তো রয়েছেই, মঙ্গলে একসময় জীবন ছিল, নাকি ছিলনা!

আগামী দিনে মহাকাশচারীদেরও পা রাখার কথা মঙ্গলে। এসব কিছুর জন্য মঙ্গলের আবহাওয়াকে খুব ভাল করে জানা প্রয়োজন। সে বিষয়েই নতুন তথ্য বিশ্ব মহাকাশ বিজ্ঞানের হাতে তুলে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা।
আরও পড়ুন: এসবিআই মানেই সুখের চাবিকাঠি, বিনিয়োগ করলেই তৈরি হবে নিশ্চিত ভবিষ্যৎ
টেসলা কর্তা ইলন মাস্কও মঙ্গল গ্রহকে নিয়ে বিরাট উৎসাহী। তার মতে আগামীদিনে মঙ্গল গ্রহ হতে পারে সকলের থাকার পরবর্তী ঠিকানা। সেখানে তিনি ইতিমধ্যেই মঙ্গলে বাড়ি তৈরি করা নিয়ে কাজ করে চলেছেন। তার দাবি তার করা রকেট অতি সহজেই পৃথিবীবাসীকে মঙ্গলে নিয়ে যেতে পারবে। সেখান থেকে তারা সকলে সুরক্ষিত থাকবে বলেও দাবি করেছেন তিনি। তাই মঙ্গল নিয়ে সকলের আগ্রহ এখন তুঙ্গে। কবে মঙ্গল অভিযান শুরু হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?