বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জলের জগের দাম ৩২,৯৯৯ টাকা, স্মার্ট টিভি ৯,৯৯,৫০০! ছত্তিশগড়ে সরকারি কেনাকাটায় ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ

RD | ১৮ জুলাই ২০২৫ ১৩ : ০৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এক লিটার জলের জগের দাম ৩২,৯৯৯ টাকা! পাঁচটি স্মার্ট টিভি কিনতে খরচ প্রায় ৫০ লক্ষ টাকা! ছত্তিশগড়ে আদিবাসী উন্নয়ন দফতরের নামে রাজকীয় কেনাকাটার বহরে রীতিমতো হইচই। আরও তাজ্জব ব্যাপার হল যে, চিকিৎসা সরঞ্জামের অর্ডারে ঢুকে পড়েছে 'সোফা'। দুর্নীতির অভিযোগে তোলপাড় সেই রাজ্য। চাপানউতোর চলছে রাজ্য রাজনীতিতে।

সবচেয়ে চমকপ্রদ অভিযোগ উঠেছে কোরিয়া জেলার আদিবাসী উন্নয়ন দফতরের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, অম্বিকাপুরে কমিশনারের দফতর থেকে বাইকুণ্ঠপুরের একটি সংস্থা থেকে পাঁচটি স্মার্ট টিভি কেনা হয়েছে। যেগুলির প্রতিটির দাম ধরা হয়েছে ৯,৯৯,৫০০ টাকা। মোট বিল দাঁড়িয়েছে ৪৯,৯৭,৫০০ টাকা।

তার পরই সামনে আসে বলোদাবাজার জেলার ঘটনা। অভিযোগ, সেখানকার আদিবাসী কল্যাণ দফতর জিইএম পোর্টালের মাধ্যমে কিনেছে ১৬০টি জলের জগ। এক একটি জগের দাম ৩২,৯৯৯.৫০ টাকা। পুরো অর্ডারের মূল্য ৫১.৯৯ লক্ষ টাকারও বেশি।

কংগ্রেস সভাপতি দীপক বৈজ একে সরাসরি দুর্নীতির প্রতিচ্ছবি বলে কটাক্ষ করেছেন। যদিও দফতরের পক্ষ থেকে পালটা দাবি, এই অর্ডার এক প্রাক্তন আধিকারিকের প্রস্তাব অনুযায়ী ছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই অতিরিক্ত মূল্য দেখে তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-  মধ্যপ্রদেশে এ কী কাণ্ড, বিজ্ঞাপনে মুরগির নাম ঘিরে জোর বিতর্ক! তুমুল শোরগোল, কেন?

এই নিয়ে ছত্তিওশগড়ের আদিবাসী কল্যাণ মন্ত্রী বলেন, "কেন এত হইচই? আগে প্রমাণ দেখা হোক। যেটা কেনাই হয়নি, সেটাকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে কংগ্রেস আতঙ্ক ছড়াতে চাইছে।"

তবে এখানেই থেমে নেই বিতর্ক। শাক্তি জেলার সিএমএইচও-র (চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার) চিকিৎসা সামগ্রীর অর্ডারে উঠে এসেছে এক অদ্ভুত ঘটনা। যেখানে জায়গা পেয়েছে 'সোফা'। অভিযোগ, ক্যালসিয়াম-ডি৩ ট্যাবলেটের নামে যে স্পেসিফিকেশন পাঠানো হয়েছে, তাতে লেখা রয়েছে- 'দুই আসনের সোফা, দৈর্ঘ্য ৬০ ইঞ্চি, প্রস্থ ৬৩৫ ইঞ্চি (!) ও উচ্চতা ৫৫ ইঞ্চি।'

সাপ্লায়ার সংস্থা ভিজে এন্টারপ্রাইজ-এর ম্যানেজার সুকেশ মাখিজা এক সংবাদসংস্থাকে বলেন, "আমরা ওষুধ ব্যবসায়ী। সোফার বিষয়ে কিছু জানি না।"

এই বিতর্কে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল বলেছেন, "শক্তির ঘটনার তদন্ত হবে। যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

এদিকে ছত্তিশগড় মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনকে ঘিরে আরও বড় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। ৭৫০ কোটির বেশি টাকার প্রতিক্রিয়াশী ও চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতির তদন্ত করছে এসিবি এবং ইওডব্লিউ। ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

কংগ্রেস বলছে, এই সব ঘটনার পিছনে বিজেপির মদতে দুর্নীতির বিস্তার স্পষ্ট। ক্ষমতায় এসেই স্বচ্ছতা নয়, বরং বিলাসী দুর্নীতির রাস্তায় হাঁটছে রাজ্য সরকার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া