শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ১৮ জুলাই ২০২৫ ১২ : ৫৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কমলা ভাসিন একবার জোর গলায় বলেছিলেন, ‘কে বলেছে সমাজের সম্মান নারীদের যোনিতে লুকিয়ে আছে?’ এহেন কথার কারণ ছিল, কীভাবে পুরুষতান্ত্রিক সমাজে কাউকে অপমান করতে হলে নারীদের সম্মান ভূলুণ্ঠিত করা হয়। কিছুটা সেকারনেই কথায় কথায় মা-বোন-মেয়েকে নিয়ে অশালীন গালিগালাজ করা একটি বড় অংশের মানুষের অভ্যাস। দৈনন্দিন জীবনে এই কদর্য ভাষার ব্যবহার সমাজের কতটা গভীরে ছড়িয়েছে, তার এক চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক ছবি উঠে এল সাম্প্রতিক এক সমীক্ষায়। হরিয়ানার বিখ্যাত সমাজসেবী সংগঠন ‘সেলফি উইথ ডটার ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক সুনীল জাগলানের সমীক্ষা অনুযায়ী, হরিয়ানার ৬২ শতাংশ মানুষ তাঁদের কথাবার্তায় মা, বোন ও কন্যাদের নিশানা করে অবমাননাকর ভাষা ব্যবহার করেন।
তবে লজ্জার এই দৌড়ে হরিয়ানার থেকেও এগিয়ে রয়েছে দেশের রাজধানী দিল্লি। সমীক্ষা বলছে, দিল্লিতে মা-বোন নিয়ে গালিগালাজ করার এই হার সর্বোচ্চ, প্রায় ৮০ শতাংশ। অর্থাৎ, রাজধানীর প্রতি ১০ জন মানুষের মধ্যে ৮ জনই এই ধরনের কদর্য ভাষায় অভ্যস্ত। ‘গালি বন্ধ ঘর’ (গালিগালাজ মুক্ত বাড়ি) নামক প্রচার অভিযানের অধীনে দেশ জুড়ে চালানো এই সমীক্ষায় দিল্লির পরেই রয়েছে পঞ্জাব (৭৮%)। উত্তরপ্রদেশ ও বিহারের চিত্রও প্রায় একই, দুই রাজ্যেই এই হার ৭৪ শতাংশ। সামান্য পিছিয়ে রয়েছে রাজস্থান (৬৮%)।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া
এই সমীক্ষার কিছু ইতিবাচক দিকও রয়েছে। দেখা গিয়েছে, এই কদর্য ভাষার ব্যবহার সবচেয়ে কম জম্মু ও কাশ্মীরে, মাত্র ১৫ শতাংশ। এরপরেই রয়েছে ওড়িশা, তেলঙ্গানা, বাংলা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি। সেখানে পরিস্থিতি এতটা খারাপ নয়। গত ১১ বছর ধরে চালানো এই সমীক্ষায় সারা দেশের প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও ছিলেন।
সমীক্ষার সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হল, প্রায় ৩০ শতাংশ মহিলা ও তরুণীরা নিজেরাও এই ধরনের ভাষা ব্যবহার করেন কিংবা অন্যের মুখে শুনলেও তার প্রতিবাদ করেন না। অর্থাৎ বিষয়টিকে নারী পুরুষ নির্বিশেষে গোটা সমাজেই স্বাভাবিক বলেই মেনে নেওয়ার প্রবণতা রয়েছে। অধ্যাপক সুনীল জাগলানের মতে, এই প্রবণতার নেপথ্যে বর্তমানে অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান প্রভাব থাকতে পারে। তাঁর কথায়, “আজকের তরুণ প্রজন্ম এই মাধ্যমগুলি থেকে যা শিখছে, তাদের আচরণে ও ভাষাতেও তার প্রতিফলন ঘটছে। এর ফলে অশ্রাব্য গালিগালাজ ক্রমশ দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে, যা এক গভীর সামাজিক অবক্ষয়ের লক্ষণ।”
বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যান শুধু ভাষার অবক্ষয়কেই তুলে ধরে না, বরং সমাজে মহিলাদের প্রতি সম্মান ও সংবেদনশীলতার অভাবকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে ভাষায় মা-বোনের সম্মানহানি এত সহজ, সেই সমাজ সামগ্রিকভাবে কতটা সুরক্ষিত, সেই প্রশ্নই যেন আরও একবার সবার সামনে তুলে ধরল এই সমীক্ষা। ‘গালি বন্ধ ঘর’ অভিযানের লক্ষ্য এই মানসিকতার বিরুদ্ধেই জনমত তৈরি করা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?