শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

74 percent of men would choose loneliness over disrespect says study

লাইফস্টাইল | ‘দরকারে একা থাকব, তবু অপমান সইব না’, বলছেন ৭৪ শতাংশ! নারী না পুরুষ কাদের এমন মনোভাব?

Akash Debnath | ১৮ জুলাই ২০২৫ ১২ : ০৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আত্মসম্মান না প্রেম? এই দুইয়ের মধ্যে যদি একজন পুরুষকে বেছে নিতে বলা হয়, আপনি কোনটা বেছে নেবেন? তাহলে অধিকাংশ পুরুষই বেছে নেবেন আত্মসম্মান। এক মার্কিন সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৪ শতাংশ পুরুষ নিঃসঙ্গ থাকার ঝুঁকি নিতে রাজি, কিন্তু অপমানিত হয়ে বাঁচতে চান না।
এই সমীক্ষাটি পরিচালনা করেছিলেন জেফ ও শঁটি ফেল্ডহান, নামের দুই গবেষক। তাঁদের ‘ফর উইমেন অনলি’ শীর্ষক গবেষণামূলক গ্রন্থে উঠে এসেছে এই আশ্চর্য পরিসংখ্যান। পুরুষদের বৃহৎ অংশ জানিয়েছেন, তাঁরা অপমানিত হওয়ার বদলে নিঃসঙ্গতা বেছে নেবেন। এক কথায়, তাঁদের কাছে ভালবাসার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ‘আত্মসম্মান’।

আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া

সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সামনে দু’টি পরিস্থিতি পেশ করা হয়েছিল। এক, তাঁরা নিজেকে নিঃসঙ্গ ও অবাঞ্ছিত অনুভব করছেন। দুই, তাঁরা অনুভব করছেন যে তাঁদের সম্মান নেই, তাঁরা মূল্যহীন। এই দুই পরিস্থিতির মধ্যে কোনটা বেছে নেবেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে, ৭৪ শতাংশ উত্তরদাতা বেছে নিয়েছেন প্রথম বিকল্পটি। অর্থাৎ, তাঁদের মতে ভালবাসার অনুপস্থিতি মেনে নেওয়া যায়, কিন্তু অপমান মেনে নেওয়া যায় না।

মনোবিজ্ঞানীরা বলছেন, এই মানসিকতা অদ্ভুত শোনালেও গভীর ভাবে চিন্তা করলে খুব একটা অপ্রত্যাশিত নয়। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের ভূমিকা চিরকাল ‘দায়িত্বগ্রহণকারী’, ‘নেতা’, ‘সংরক্ষক’ ইত্যাদি রোলে বেঁধে দেওয়া হয়েছে। তাতে তাঁদের জীবনে আত্মসম্মানবোধ একটা আবশ্যিক ভিত্তিপ্রস্তরের মতো। ছোট থেকে শেখানো হয়েছে, ‘ছেলে হয়ে এত দুর্বলতা দেখাচ্ছিস কেন?’, ‘পুরুষরা কাঁদে না’, ‘তোর কথা কে শুনবে?’ ইত্যাদি। এসব বাক্য তাঁদের মধ্যে পৌরুষের এক মেকি মুখোশ গড়ে তোলে। এই মুখোশ ভাঙতে গিয়ে অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত হন।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, এই প্রবণতা শুধু সম্পর্ক নয়, কর্মক্ষেত্র বা বন্ধুত্বেও প্রভাব ফেলে। পুরুষরা অনেক সময় নিজেকে একঘরে করে নেন, সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন, কারণ তাঁরা অসম্মানিত বোধ করেন। এর পরিণতিতে একাকীত্ব, অবসাদ এবং আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পুরুষদের মধ্যে আত্মহত্যার হার মহিলাদের তুলনায় প্রায় দ্বিগুণ।

ভারতীয় সমাজেও এই প্রবণতার ছায়া লক্ষ করা যায়। বহু পুরুষ মনের কথা বলতে সংকোচ করেন, কাউন্সেলিং করাতে চান না, বা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে লজ্জিত বোধ করেন। ফলে সম্পর্ক ভাঙে, বন্ধুত্ব ভেঙে যায়, অথচ তারা কিছু বলে উঠতে পারেন না। 
সমীক্ষা যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীভূত, তবু এর প্রতিধ্বনি শোনা যায় বিশ্বজুড়েই। প্রেম, সহানুভূতি, বা সঙ্গ, সবই যদি অবজ্ঞার বর্মে ঢাকা থাকে, তবে আজকের পুরুষ সেটা মেনে নিতে নারাজ। বরং তাঁরা বলবেন, ‘নিঃসঙ্গ থাকাই ভালো। অন্তত সম্মান নিয়ে বাঁচব।’

সময় এসেছে এই ভাবনাটাকে আরেকটু গভীরভাবে ভাবার। পুরুষেরও মন আছে, তাঁদেরও সম্মান দরকার, ভালবাসাও প্রয়োজন। এই সমীকরণে ভারসাম্য খুঁজে পাওয়াই আগামী দিনের চ্যালেঞ্জ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া