বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের বড় কূটনৈতিক সাফল্য, লস্করের শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নিয়ে বিরাট ঘোষণা আমেরিকার

RD | ১৮ জুলাই ২০২৫ ০৮ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। নিহত হয়েছিলেন ২৬ জন। কেটে গিয়েছে প্রায় তিন মাস। ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন- দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। এবার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-কে আনুষ্ঠানিকভাবে একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, "আজ, মার্কিন বিদেশ মন্ত্রক দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে বেদিশি সন্ত্রাসবাদী সংগঠন (এফটিও) এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন (এসডিজিটি) হিসাবে তালিকাভুক্ত করছে।"

ট্রাম্প প্রশাসন পহেলগাঁও-তে জঙ্গি হামলাকে ২০০৮ সালে লস্কর পরিচালিত মুম্বই হামলার পর ভারতে সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা হিসেবে বর্ণনা করেছেন।

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যা কাশ্মীর রেজিস্ট্যান্স নামেও পরিচিত, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে আগেই। তবে, কয়েকদিন পরে, সন্ত্রাসবাদী সংগঠনটি তাদের বিবৃতি প্রত্যাহার করে এবং ২২ জুলাইয়ের হামলায় কোনওভাবে জড়িত থাকার কথা অস্বীকার করে।

মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত "বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী" হিসাবে মনোনীত একটি ইসলামপন্থী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে একাধিক জঙ্গি হামলা চালানোর জন্য অভিযুক্ত। ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সংঘটিত তিন দিনের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার নেপথ্যেও ছিল এই জঙ্গি গোষ্ঠী।

মার্কিন বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "বিদেশ দপ্তরের গৃহীত এই পদক্ষেপগুলি আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পহেলগাঁও হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যায়বিচারের আহ্বান বাস্তবায়নের সাপেক্ষে ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকেই তুলে ধরে।" 

এর আগে, ভারতীয় সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সফরের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

কারা এই দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট?
সন্ত্রাসবাদী হাফিজ সৈয়দের সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা সংগঠন হল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ২০১৯ সাল থেকেই কাজ করছে এই সংগঠন। গত কয়েক বছর ধরে জম্মু-কাশ্মীরে পরিযায়ী শ্রমিক, কাশ্মীরি পণ্ডিত এবং সাধারণ নাগরিকদের উপর হামলা চালানোর অভিযোগও আছে দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট-এর বিরুদ্ধে। 

২০২১ সালে জম্মুতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন দিয়েও হামলা চালিয়ছিল এই সংগঠন। পুলওয়ামাতেও হামলার পিছনে এই সংগঠন ছিল বলে জানা গিয়েছে। ২০২৩ সালেই এই সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন-  লাদাখে দু'টি ড্রোন ধ্বংস করে নজির, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাইলস্টোন 'আকাশ প্রাইম'

পহেলগাঁও হামলা এবং পরিণতি
গত ২২শে এপ্রিল, চারজন সশস্ত্র সন্ত্রাসবাদী পহেলগাঁও-এর বৈসরান উপত্যকায় হামলা চালায় এবং তাদের ধর্ম নিশ্চিত করার পর হিন্দু পুরুষদের গুলি করে।

এর ফলে ভারত, ৭ই মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসীবাদী লঞ্চপ্যাডগুলিতে অপারেশন সিঁদুর অভিয়ান চালায়। অভিযান চলাকালীনই ভারত, রাওয়ালপিন্ডিতে নূর খান বিমান ঘাঁটি-সহ পাকিস্তানের প্রধান সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে। পাকিস্তান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব ও রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

ওয়াশিংটন এবং উভয় দেশের মধ্যে আলোচনার পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্রুথ সোশালে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে, ভারত ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, যুদ্ধবিরতি তাঁর হস্তক্ষেপ বা বাণিজ্য আলোচনা বন্ধ করার হুমকির কারণেই হয়েছিল।

ভারত অবশ্য দাবি করেছে যে, নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে যেকোনও সমস্যা সরাসরি দুই দেশের মধ্যে নিষ্পত্তি করা উচিত, বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়াই।

পাকিস্তানের সামরিক অভিযানের ডিজিএমও তাঁর ভারতীয় কাউন্টারপার্টের সঙ্গে যুদ্ধবিরতির অনুরোধের পর গুলি বিনিময় শেষ হয়। ১০ মে উভয় পক্ষই পারস্পরিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া