শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৮ জুলাই ২০২৫ ০০ : ১০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ার দক্ষিণ চুংচেওং প্রদেশে বৃহস্পতিবার ভয়াবহ বৃষ্টিপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ১,০০০-র বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রক। আবহাওয়া অফিস জানায়, সিওসান এলাকায় প্রতি ঘণ্টায় ১১৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে—যা গত ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
এই বৃষ্টিপাতকে “শতাব্দীতে একবার ঘটে এমন ঘটনা” বলে অভিহিত করেছে কোরিয়ান আবহাওয়া সংস্থা। তারা জানিয়েছে, উত্তরের প্রশান্ত মহাসাগরীয় উচ্চচাপ বলয়ের প্রান্ত ঘেঁষে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হওয়ায় বায়ুমণ্ডলে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এবং তার ফলেই এই ভয়াবহ বর্ষণের সৃষ্টি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার মধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে মন্ত্রক জানায়, মৃতরা সবাই দক্ষিণ চুংচেওং প্রদেশের বাসিন্দা। একজনকে একটি ডুবে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়, অপর এক প্রবীণ ব্যক্তি বন্যার জলে ভেসে যান, এবং তৃতীয়জনের মৃত্যু হয় একটি প্লাবিত বেসমেন্ট অ্যাপার্টমেন্টে, যেখানে তার ছেলে তার নিখোঁজ হওয়ার খবর মিলেছিল।
সিওসান শহরে স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বাজার, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, পার্কিং লট—সবই জলমগ্ন হয়ে পড়েছে। বহু গাড়ি সম্পূর্ণভাবে জল ডুবে গেছে। সেখানকার বাসিন্দারা ক্ষতির পরিমাণে হতবাক। এক স্থানীয় নাইটক্লাব মালিক চোই হি-জিন বলেন, “জল ক্লাবের পুরো ভেতরটা ভরে ফেলেছে। সোফা, ফ্রিজ, আসবাব, এমনকি কম্পিউটারও ভেসে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবীটাই ভেঙে পড়েছে।”
আরও পড়ুন: হোমিওপ্যাথি চিকিৎসকদের বেআইনি ঘোষণায় চাঞ্চল্য! ৮ দিনের সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা
এদিকে সিওসানে বৃহস্পতিবার সকাল ১০:৩০ পর্যন্ত প্রায় ৪৪০ মিলিমিটার (প্রায় ১৭.৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ওই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় ৩৫ শতাংশ। শহরের বাসিন্দা ৫০ বছর বয়সী কিম মিন-সেও বলেন, “জল অনেক গভীর, এবং কাদা এতটাই ঠেসে ঢুকেছে যে আমি পাঁচ ঘণ্টা ধরে জল বের করার চেষ্টা করছি। এখনো শেষ করতে পারিনি।”
হংসেওং কাউন্টিতে নিকটবর্তী একটি স্রোতস্বিনীর প্লাবনে বৃহস্পতিবার ভোরে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। পাশাপাশি কাউন্টির অনেক স্কুল ও নার্সারি বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর গ্রীষ্মমণ্ডলীয় বর্ষাকালে বন্যা হয়, তবে দেশটি সাধারণত ভালো প্রস্তুত থাকে এবং মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ও তীব্র হচ্ছে।
২০২২ সালেও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড বৃষ্টিপাতে অন্তত ১১ জন মারা যান, যার মধ্যে তিনজন ‘প্যারাসাইট’ চলচ্চিত্রে দেখানো ধরণের একটি বেসমেন্ট অ্যাপার্টমেন্টে আটকা পড়ে মৃত্যুর কবলে করেন। সরকার সেসময় জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছিল। এবারেও বিশেষজ্ঞরা একই সতর্কবার্তা দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার মানুষ আবারও ভয়ংকর বাস্তবতার মুখোমুখি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?