বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ জুলাই ২০২৫ ১৮ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কয়েক বছর আগে যখন ২০ বছর বয়সী ঋতুপর্ণা কেএস তাঁর নিট পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তাঁর ডাক্তার হওয়ার স্বপ্নগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেখান থেকেই স্বপ্নের উড়ানের শুরু। মাত্র ২০ বছর বয়সেই রোলস-রয়েসের সর্বকনিষ্ঠ কর্মী হিসেবে চাকরি পেয়েছেন ঋতুপর্ণা। বার্ষিক বেতন ৭২.২ লক্ষ টাকা।
ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, আজ তিনি ব্রিটেনের বিখ্যাত কোম্পানি রোলস-রয়েসের জেট ইঞ্জিন উৎপাদন ইউনিটে চাকরি পেয়ে গিয়েছেন। বার্ষিক বেতন ৭২.২ লক্ষ টাকা এবং ঋতুপর্ণাই রোলস রয়েসের সর্বকনিষ্ঠ মহিলা কর্মীর খেতাব পেয়েছেন। রোলস-রয়েসে এক মাসব্যাপী ইন্টার্নশিপ শেষ করার পর তিনি অফারটি পান। তিনি বলেন, "ইন্টার্নিশিপ শেষ করার পর আমি ২০২৪ সালের ডিসেম্বরে আমার অফার লেটার পেয়েছি এবং আমি এই প্রতিষ্ঠানে কর্মরত সবচেয়ে কমবয়সী কর্মী।“
প্রতিবেদন অনুযায়ী, ঋতুপর্ণার জীবন মসৃণ ছিল না। এমবিবিএসে মেধা তালিকায় নাম তুলতে ব্যর্থ হওয়ার পর, তিনি কিছুক্ষণের জন্য ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাবার পরামর্শে, তিনি ইঞ্জিনিয়ারিংয়ে মনোনিবেশ করেছিলেন। এই পদক্ষেপ নীরবে অসাধারণ কিছুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল।

তিনি আদিয়ারের সহ্যাদ্রি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এসসিইএম)-এ রোবোটিক্স অ্যান্ড অটোমেশনে ভর্তি হন। যেখানে সিনিয়র শিক্ষার্থীদের প্রকল্পগুলির অটোমেশন এবং মেশিন ডিজাইনের প্রতি তাঁর আকর্ষণকে জন্মায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কৌতূহল উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হতে বেশি সময় লাগেনি।
আরও পড়ুন: প্রাণ বাঁচাল কচুরিপানা, স্কুল যাওয়ার পথে হড়পা বানে সাইকেল-সহ ভেসে গেল ছাত্র, ভাইরাল ভিডিও
এক বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে তিনি উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করতে শুরু করেন। যার মধ্যে ছিল সুপারি কীটনাশক স্প্রে এবং ফসল কাটার জন্য একটি রোবট। এই আবিষ্কার তাদের গোয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে পদক এনে দেয়। সেই প্রতিযোগিতায় তাঁরা সিঙ্গাপুর, জাপান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণকারীদের বিরুদ্ধে লড়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন।
তাঁর অ্যাকাডেমিক রেকর্ড এবং বাস্তব অভিজ্ঞতা তাঁকে রোলস-রয়েসে ইন্টার্নশিপ পেতে সাহায্য করেছিল। এই কৃতিত্বটি তিনি তাঁর বাবা-মায়ের কাছ থেকে গোপন রেখেছিলেন যতক্ষণ না প্রস্তাবটি নিশ্চিত হয়। ডেকান হেরাল্ডকে তিনি বলেন, “আমার শিক্ষাগত মাইলফলক, প্রকল্প এবং কঠোর সাক্ষাৎকার আমাকে রোলস-রয়েস কোম্পানিতে ইন্টার্নশিপ পেতে সাহায্য করেছে।“
আরও পড়ুন: বিশ্বের একমাত্র দেশ যার নিজের কোনও সেনা নেই, নাগরিকদের সুরক্ষা দেওয়া হয় কীভাবে?
প্রাথমিকভাবে ৩৯.৫৮ লক্ষ টাকা বেতন দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু ইন্টার্নশিপের সময় তাঁর কাজে খুশি হয়ে তাঁর প্যাকেজ পরবর্তন করে ৭২.২ লক্ষ টাকা করা হয়।
এর বাইরেও, ঋতুপর্ণা দক্ষিণ কন্নড় ডিসি ফেলোশিপের অংশ। যেখানে তিনি বাস্তব-বিশ্বের সমস্যা সমাধানের জন্য নিযুক্ত শীর্ষ ১৫ জন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয়েছিলেন।
তরুণ সমাজের প্রতি তাঁর বার্তা, "আজকের তরুণ প্রজন্মের বড় স্বপ্ন আছে, তবুও তারা সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা অর্জনের জন্য ২০০ শতাংশের পরিবর্তে কেবল ৫০ শতাংশই দান করেন।"
বিলাসবহুল গাড়ি সবসময়ই গাড়িপ্রেমীদের মুগ্ধ করেছে। আর যখন আমরা সবচেয়ে দামি এবং এক্সক্লুসিভ গাড়ির কথা বলি, তখন রোলস-রয়েস সর্বদা তালিকার শীর্ষে থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?