বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ জুলাই ২০২৫ ১৮ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিরাট মিছিলে মানুষের সঙ্গে সাপেদের মেলা। সাপ মাথায়, কাঁধে, হাতে ঝুলিয়ে কিংবা গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন সকলে! কেউ কেউ আবার সাপের মুখে জিভও দিচ্ছেন। এমন ভিডিও-তে ভরে গিয়েছে সোশাল মিডিয়া। হতবাক হচ্ছেন অনেকে, বেশিরভাগই আবার রীতিমত শিউরে উঠছেন। বিহারের সমস্তিপুর জেলার। নাগপঞ্চমী উপলক্ষে আয়োজিত শতাব্দীপ্রাচীন একটি মেলায় যোগ দিতে শয়ে শয়ে ভক্ত জড়ো হন বুড়ি গণ্ডক নদীর তীরে। সেখানেই দেখা মেলে এই ভয়ঙ্কর দৃশ্যের।
समस्तीपुर के सिंघिया घाट का ऐतिहासिक नाग पंचमी मेला देखिये, सांप के साथ करतब दिखा रहे पुजारी व भक्त#samastipur #NagPanchami #Singhiya pic.twitter.com/yyxxfXDJQP
— Samastipur Town (@samastipurtown) July 15, 2025
মা ভাগবতী মন্দিরে পুজোর মাধ্যমে মেলার সূচনা হয় সিংঘিয়া বাজার। সেখান থেকে মিছিল করে ভক্তরা এগিয়ে যান নদীর পাড়ে। ছোটো থেকে বড়, নারী-পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকের সঙ্গেই ছিল একটি করে সাপ, কখনও হাতে, কখনও গলায়, আবার কখনও লাঠির মাথায় পেঁচিয়ে ঝুলছে।
Samastipur me nagpanchami Mela ???????? pic.twitter.com/LqPVjjcHy6
— samastipurnow (@samastipur43110) July 16, 2025
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি পরিবারের সকলে মেলায় এসেছে বিষধর সাপকে নিয়ে!
মাতাবিষহারীর নামে জয়ধ্বনি দিতে নাগপঞ্চমীতে ভক্তরা পুজো দেন সাপকেই। পুজো শেষে অধিকাংশ সাপকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এই মেলায় শুধু সমস্তিপুর নয়, বিহারের মিথিলা এলাকার বিভিন্ন জেলা, খাগড়িয়া, সহরসা, বেগুসরাই, মুজফ্ফরপুর থেকেও বহু ভক্ত আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঐতিহ্য প্রায় শতাধিক বছরের পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একইভাবে।
মহিলাদের মধ্যেও রয়েছে একান্ত পূজা-পদ্ধতির রেওয়াজ। তাঁরা গহ্বর বা নির্দিষ্ট পবিত্র স্থানে নাগদেবতার আরাধনায় বসেন। সন্তান প্রাপ্তি, পরিবারের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন। মনস্কামনা পূর্ণ হলে পরবর্তী নাগপঞ্চমীতে ‘ঝাঁপ’ ও প্রসাদ অর্পণ করে কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের দাবি, এবারের মেলায় এখনও পর্যন্ত কোনও সাপের ছোবলের ঘটনা ঘটেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?