শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে জঙ্গলরাজ! হাসপাতালের আইসিইউ-তে ঢুকে পর-পর গুলি পাঁচ দুষ্কৃতির, নিমেষে ঝাঁঝরা রোগী

RD | ১৭ জুলাই ২০২৫ ১৬ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল পাঁচ ব্যক্তি। না, কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এইরকমই ঘটেছে বিহারের রাজধানী পাটনায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে ভোটমুখী রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা।

পুলিশে জানিয়েছে, পাটনা শহরের রাজা বাজার এলাকার পারস হাসপাতালে এই গুলি চালানোর হাড়-হিম ঘটনা ঘটে। বক্সার জেলার একটি খুনের মামলার আসামি চন্দন মিশ্র বেউর জেল থেকে মেডিকেল প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ডজন খানেক খুনের মামলা রয়েছে। বক্সারের জেলে বন্দি ছিলেন তিনি। পরে তাঁকে ভাগলপুরের জেলে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি চন্দনকে চিকিৎসার জন্য পারস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালের মধ্যেকার একটি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পারস হাসপাতালের করিডোরে পাঁচজন সশস্ত্র ব্যক্তি চন্দন মিশ্রের ঘরে ঢুকছেন। তাঁকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। হামলার পর, পাঁচজন হামলাকারীই হাসপাতাল চত্বর থেকে পালিয়ে গেল। চন্দন মিশ্রের শরীরে একাধিক গুলি লেগেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বক্সার পুলিশের সহায়তায় দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য তল্লাশি শুরু করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তায় সম্ভাব্য ত্রুটি এবং হাসপাতালের রক্ষীদের দুষ্কৃতীদের সঙ্গে কোনও যোগসাজশ ছিল কিনা তাও তারা তদন্ত করছেন।

সেন্ট্রাল রেঞ্জ (পাটনা) এর ইন্সপেক্টর জেনারেল জিতেন্দ্র রানা সাংবাদিকদের বলেন, "চন্দন মিশ্র নামে এক অপরাধীকে চিকিৎসার জন্য পারস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেছে। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই দিকটিও তদন্ত করব।" 

আরও পড়ুন-  বিয়ের প্রতিশ্রুতি, শারীরিক সম্পর্ক: 'আপনি কি ধোয়া তুলসীপাতা?' পুরুষ সঙ্গীকে জামিন দিয়ে মহিলাকেই কড়া ধমক সুপ্রিম কোর্টের!

এই ঘটনায় রাজনৈতিক আকছাআকছি তুঙ্গে। বিরোধী রাজনৈতিক দলগুলি নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ রোধে ব্যর্থতার জন্য দায়ী করেছে। ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করে পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব বলেন, "আমি রাজ্যপালকে বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য অনুরোধ করব। নার্স, ডাক্তার - কেউই এখানে নিরাপদ নয়। এখানে সরকারই, অপরাধী এবং মাফিয়াদের আশ্রয় দেয়। বিহারে কোনও প্রশাসন নেই।" 

আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, রাজ্য 'গুন্ডা রাজ' চলছে। তিনি বলেন, "অপরাধীরা আর পুলিশকে ভয় পায় না। রাজ্য সরকার নীরব থাকা সত্ত্বেও অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।" 

এই ঘটনায় পুলিশ এখনও কোনও গ্রেপ্তার করেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া