শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৭ জুলাই ২০২৫ ১৬ : ০৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবকের জামিন বাতিলের আবেদন করেছিলেন এক মহিলা। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বরং অভিযোগকারিণীকেই তীব্র ভর্ৎসনা করে বিচারপতিরা। বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের দ্বৈত বেঞ্চ জানায়, অভিযুক্ত যুবক বিবাহবিচ্ছেদের পর ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি। সেইসঙ্গে, বিবাহিত অবস্থায় একাধিক বার অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য মহিলার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত।
আদালত স্পষ্ট ভাষায় বলে, ‘‘আপনি বিবাহিতা ছিলেন। দুই সন্তানের মা। যথেষ্ট বয়স্ক এবং সুস্থবুদ্ধিসম্পন্ন। আপনার বোঝা উচিত ছিল, বিয়ের বাইরে এমন সম্পর্ক কতটা যুক্তিসঙ্গত।’’ মহিলার আইনজীবীর দাবি, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ার পর ২০১৬ সাল থেকে অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর মক্কেল। অভিযুক্ত নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিক বার হোটেলে ডেকে নিয়ে গিয়েছেন। এই অভিযোগ তুলে পটনা হাইকোর্টে মামলা দায়ের হলেও অভিযুক্ত অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে মহিলার তরফে সেই জামিন খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়।
আরও পড়ুন: মিলনের আগে প্রস্রাব খাওয়ানোর রীতি! প্রস্রাবের স্বাদেই না কি লুকিয়ে কামনার বার্তা! কারা করে এটা?
তবে শীর্ষ আদালত জানায়, বিবাহবিচ্ছেদের পরে অভিযুক্ত আর মহিলার সঙ্গে সম্পর্ক রাখেননি, ফলে ধর্ষণের অভিযোগ টেকসই নয়,পাশাপাশি, মহিলার সম্মতিতে বার বার হোটেলে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি আদালত গুরুত্ব সহকারে বিবেচনা করে। আদালতের বক্তব্য, যদি এই সম্পর্কের মধ্যে জোরজবরদস্তি বা প্রতারণার উপাদান না থাকে, তবে একে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যায় না। উল্টে বিবাহিত অবস্থায় এ ধরনের সম্পর্ক মহিলার নিজের বিরুদ্ধেই আইনি সমস্যা তৈরি করতে পারে। এই রায়ের পর সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, নারীর সম্মতি ও প্রতারণার সীমানা নিয়ে। কেউ আবার বলছেন, আদালতের ভাষা অত্যন্ত কঠোর ও অবমাননাকর।
এর পরই, বিহার পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ওই যুবক শারীরিক সম্পর্ক গড়েছেন বলে জানান। পটনা হাইকোর্টে গোড়াতেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিযুক্ত। বিবাহবিচ্ছেদের পর ওই মহিলার সঙ্গে আর অভিযুক্ত শারীরিক সম্পর্কে জড়াননি বলে জানায় আদালত। সেই জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই মহিলা।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোয় ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের এক রায়ে আদালত জানিয়েছিল, যদি পুরুষটি শুরু থেকেই জানতেন যে তিনি মহিলাকে বিয়ে করবেন না, তবে সেটি প্রতারণার আওতায় পড়ে এবং ধর্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। তবে যদি সম্পর্কটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তা হলে একে ‘ধর্ষণ’ বলা যাবে না।
গার্হস্থ্য হিংসা, সম্পর্কের প্রতারণা এবং সম্মতির সীমানা নিয়ে বিচারব্যবস্থার এই ব্যাখ্যা একদিকে যেমন আইনগত স্পষ্টতা দিচ্ছে, তেমনই সমাজের চোখে নারীর অবস্থান নিয়েও নতুন করে ভাবনার দরজা খুলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?