শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ জুলাই ২০২৫ ১৫ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অমরনাথ যাত্রায় আবারও বিপত্তি। আচমকাই উপর থেকে নীচে ছিটকে পড়ে পরপর ছোট-বড় পাথর। সেই পাথরের আঘাতেই মৃত্যু হল এক মহিলা পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিনজন। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী।
একটানা ভারি বর্ষণ এবং মাটি ধসে পড়ার জেরে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছে প্রশাসন। পুণ্যার্থীদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি রাস্তা মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই কখনও মাঝারি, কখনও ভারী বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। প্রশাসন জানিয়েছে, গতকাল, বুধবার জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির মাঝেই ধস নামে। ধসের জেরে উপর থেকে হুড়মুড়িয়ে একাধিক পাথর নীচে পড়ে। সেই পথ ধরেই যাচ্ছিলেন বহু পুণ্যার্থী। উপর থেকে ছিটকে পড়া পাথরের আঘাত লাগে মহিলা পুণ্যার্থীর মাথায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেটিং অ্যাপে চ্যাটিং দাদার সঙ্গে, প্রেমে পড়লেন ভাইয়ের! দিদিমার কীর্তিতে হতবাক ১২ নাতি-নাতনি
ধসে পড়া পাথরের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন পুণ্যার্থী। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ধসের ছবি, ভিডিও। দেখা গেছে, মাটি ধসে পড়ার পর জল, কাদা নেমে আসে উপর থেকে। সেই কাদায় পিছলে পড়েন দুইজন পুণ্যার্থী। পাহাড়ের খাদ থেকে নীচে গড়িয়ে পড়েন তাঁরা। যদিও নীচে থাকা পুণ্যার্থীরা তাঁদের উদ্ধার করেন। তাঁদের গুরুতর চোট লাগেনি। অন্যদিকে হাজার হাজার পুণ্যার্থী রেলিং শক্ত করে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তাঁদের পাশ দিয়েই সরে যাচ্ছিল কাঁদার স্রোত।
প্রশাসন আরও জানিয়েছে, বালতাল রুটের ধস সরিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ শুরু করেছে। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে। ফের কবে অমরনাথ যাত্রা শুরু হবে, তা সুস্পষ্টভাবে এখনও ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, অমরনাথ যাত্রার দু’টি রুট রয়েছে। নুনওয়ান-পহেলগাঁও রুটে অমরনাথ যাত্রা করা হয়। ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুটটি। আর একটি রুট হল, এই বালতাল রুট। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। এই পথেই অধিকাংশ পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেন। রুটটি তুলনামূলক ছোট হলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোগান্তি পোহাতে হয় প্রতিবছর। রাস্তাটিও ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত, চলতি বছরে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আগামী ৯ আগস্ট তা চলবে পর্যন্ত। তথ্য বলছে, এখনও পর্যন্ত দু’লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন এই বছর। আরও লক্ষাধিক পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন করা রয়েছে। ধসের জেরে এ বছর প্রথমবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হল।
চলতি বছরেই পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা দেশ। জঙ্গি হামলার পরেই অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও বাড়ানো হয়। অমরনাথ যাত্রার দু'টি রুটেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?