সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ১৭ জুলাই ২০২৫ ১৪ : ৩৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উদ্দেশ্য ছিল স্বামীকে ফাঁসান৷ নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন খোদ মা। খবর অনুযায়ী, মেয়েকে খুন করে প্রেমিক যুগল মিলে উল্লাস চলে৷ কাইজারবাগের খান্ডারি বাজারে বসবাসকারী রোশনি খান নামে অভিযুক্ত যুবতী তাঁর পাঁচ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর প্রেমিক উদিত জয়সওয়ালের সহায়তায় এই হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রোশনি তাঁর স্বামী শাহরুখকে ফাঁসাতে চেয়েছিলেন। হত্যার জেরে শাহরুখ জেলে যাবে, এমনটাই চেয়েছিলেন তিনি। সম্প্রতি লখনউওতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তোলপাড় গোটা দেশ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি সোমবার রাতে ঘটেছে। নিজের মেয়েকে খুন করে তার দায় স্বামীর উপর চাপান যুবতী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ উভয়কেই গ্রেপ্তার করেছে। খবর অনুযায়ী সোমবার ভোর ৩টার দিকে রোশনি নিজে ১১২-এ ফোন করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি অভিযোগ করেন যে তাঁর স্বামী শাহরুখ তাঁদের মেয়েকে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ও একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সুত্রে জানা গিয়েছে, রোশনির অভিযোগের ভিত্তিতে শাহরুখের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়।
জানা গিয়েছে, মৃতদেহের অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয়। ঘরে তীব্র দুর্গন্ধ ছিল এবং মৃতদেহের উপর ততক্ষণে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ আন্দাজ করে খুন সম্প্রতি ঘটেনি। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। রিপোর্ট আসতেই নিশ্চিত হওয়া গিয়েছে সোনাকে কমপক্ষে ৩৬ ঘন্টা আগে খুন করা হয়।
পশ্চিমাঞ্চলের ডিসিপি বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, তদন্তে জানা গিয়েছে রোশনি গত দুই বছর ধরে তাঁর প্রেমিক উদিতের সঙ্গে থাকছিলেন। সোমবার রাতে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্বামী শাহরুখ। রোশনির সঙ্গে প্রচন্ড ঝগড়ার পর চলে যান। যুবতীর বয়ান অনুযায়ী পুলিশ শাহরুখের লোকেশন ট্র্যাক করে। আন্দাজমত রোশনির বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায় তারা।
ঘটনার জেরে উদিতকেও থানায় আনা হয়। রোশনি পুলিশকে ভুল বোঝাতে থাকলে, জিজ্ঞাসাবাদের সময় উদিত ভেঙে পড়ে। সে স্বীকার করে যে তারা রবিবার সোনাকে হত্যা করেছে। আশ্চর্যজনকভাবে, হত্যার পর রোশনি ও উদিত একই বাড়িতে থেকে যায়। এখানেই থেমে নেই। এমনকি শিশুর মরদেহের সামনে তারা উল্লাস করে। পরবর্তীতে রোশনি স্বীকার করেন যে সে শাহরুখকে ফাঁসানোর জন্য তাঁর মেয়েকে হত্যা করেছেন। শিশুর ঘাড়, নাক, মুখ এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আরও পরীক্ষার জন্য তার ভিসেরা সংরক্ষণ করা হয়েছে।
ইন্সপেক্টর অঞ্জনি কুমার মিশ্র বলেন, রোশনি এবং উদিত দুজনকেই বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও তদন্তে জানা গিয়েছে, রোশনি এর আগে তাঁর শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ দায়ের করে জেলে পাঠান। অভিযোগ রোশনি তাঁর স্বামী শাহরুখের ফ্ল্যাট দখল করার জন্য স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। যার মধ্যে রয়েছে 'ডোমেস্টিক ভায়োলেন্স'। পরিবারের সকলকে জেলে পাঠাতে সক্ষম হন বলে খবর। পরে চলতি বছরের মে মাসে রোশনি শাহরুখকে মারধর করেন, এমনকি তাঁকে নিজের বাড়ি থেকেই বের করে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?