শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ জুলাই ২০২৫ ১৪ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কিছুক্ষণ আগেও সবকিছু ঠিক ছিল। কিছুক্ষণ পরেই সব শেষ। আনন্দ, ঘরাঘুরি, উচ্ছ্বাস মুহূর্তে বদলে গিয়েছে মৃত্যু মিছিল, আতঙ্ক, হাহাকারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইরাকের একটি শপিং মলে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আগুনে ঝলসে, শ্বাসরোধ হয়ে প্রাণ গিয়েছে অন্তত ৬০ জনের।
বহু মানুষ আহত, অসুস্থ। ঘটনার পর থেকে কোনও খোঁজ মেলেনি অন্তত ১১ জনের। যদিও কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। সূত্রের খবর, ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।
আরও পড়ুন: ‘সুপার আর্থ’ থেকে মিলছে সাড়া, তাহলে কী তেনাদের সঙ্গে দেখা হবে...
দক্ষিণ ইরাকের ওয়াসিত প্রদেশের কুট শহরে অবস্থিত একটি পাঁচতলা শপিং মলের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি তলায় আগুন লাগার পর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে অন্যান্যতলাগুলিতে। ভিতরে তখন বহু মানুষ ছিলেন। এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা, বেশিরভাগ মানুষ বেরোতে পারেননি বাইরে।
بالفيديو | واسط : هذا ما تبقى من "هايبر ماركت الكوت" الذي أتت عليه النيران بالكامل ، بعد أيام قليلة من افتتاحه#قناة_الغدير_الخبر_في_لحظات pic.twitter.com/QqOQ1OVCSY
— قناة الغدير (@alghadeer_tv) July 16, 2025
ওই শপিং মলের একাধিক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা গিয়েছে, একটি পাঁচতলা শপিং মল জ্বলছে দাউদাউ করে। চারদিকে আগুনের শিখা আর কালো ধোঁয়া। যদিও ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহির জানিয়েছেন, অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ওই মলের ভিতরে যাঁরা ছিলেন, বেশিরভাগই ঝলসে গিয়েছেন আগুনের লেলিহান শিখায়। দেহগুলি এমনভাবে ঝলসে গিয়েছে, সেগুলি চেনাই দায় হয়ে উঠেছে বলেও জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি।

শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা গিয়েছে, কিন্তু একজনের দেহ এতটাই ভয়াবহভাবে ঝলসে গিয়েছে যে, তাঁকে শণাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।'
অগ্নিকাণ্ডের ঘটনার পর নগর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে শপিং মলের ভিতরে আরও একাধিক মৃতদেহ রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওই দেহগুলি উদ্ধার করা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা না গেলেও, জানা গিয়েছে ওই বহুতলের মালিক এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিক জায়গার শপিং মলে, বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে সাম্প্রতিক সময়ে। বেশিরভাগ ক্ষেত্রেই অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে উঠে এসেছে শট সার্কিট তত্ত্ব। জুন মাসে দিল্লির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্বারকা সেক্টর-১৩-এর এমআরভি স্কুলের কাছে, শপথ সোসাইটি নামে একটি আবাসিক ভবনের আট এবং ন' তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন-আতঙ্ক থেকে প্রাণ বাঁচাতে বাবা-ছেলে-মেয়ে বহুতলের ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ঘটনায় মৃত্যু হয় তিনজনেরই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?