শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘সুপার আর্থ’ থেকে মিলছে সাড়া, তাহলে কী তেনাদের সঙ্গে দেখা হবে

Sumit | ১৭ জুলাই ২০২৫ ১৩ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নাসার বিজ্ঞানীদের এবার মাথায় হাত। তারা ১৫৪ আলোকবর্ষ দূর থেকে আরেকটি গ্রহের সন্ধান পেয়েছেন। এই গ্রহটিকে তারা সুপার আর্থ বলে নাম দিয়েছেন। তবে সবথেকে অবাক করা তথ্য হল এই সুপার আর্থ থেকে বারে বারে নানা ধরণের সিগন্যাল আসছে। এই গ্রহটির নাম টিওআই ১৮৪৬ বি দেওয়া হয়েছে। এটি আকারে পৃথিবী থেকে প্রায় দ্বিগুন। ওজনে প্রায় চার গুন ভারী। 


নাসার টিইএসএস স্যাটেলাইট এই সুপার আর্থকে চিহ্নিত করেছে। এরপর এই গ্রহের দিকে নজর গিয়েছে নাসার বিজ্ঞানীদের। পৃথিবীর উত্তর আকাশের দিকে রয়েছে এই সুপার আর্থ। এর ওজন এবং আকার দেখে অনেকেই অবাক হয়েছে। এই একটি কারণেই একে অন্য গ্রহ থেকে অতি সহজেই আলাদা করা গিয়েছে। যেভাবে এর ছবি ধরা পড়েছে সেখান থেকে বোঝা গিয়েছে এই গ্রহটিতে প্রচুর বরফ রয়েছে। সেখানে অনুমান করা হচ্ছে সমুদ্র বা জল থাকতে পারে। 


যদিও কয়েকজন গবেষক মনে করছেন এই গ্রহের তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস বলে মনে করছেন গবেষকরা। তবে এরপরও সেখানে জল থাকতে পারে। অন্ধকারের মধ্যে থেকেও এই গ্রহটি অন্যদের থেকে এতটাই উজ্জ্বল যে সেখান থেকে একে দেখা অনেকটা সহজ হয়েছে। 


বিজ্ঞানীরা মনে করছেন এই ভীষণ তাপমাত্রার পরও যখন সেখানে জল রয়েছে তার মানে হল সেখানকার পরিবেশ একেবারে উত্তপ্ত। তবে সবথেকে অবাক করা বিষয় হল সেখান থেকে মাঝে মাঝেই সিগন্যাল আসছে পৃথিবীর দিকে। এই সিগন্যাল নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে। যেন সেখান থেকে কোনও প্রাণীরা পৃথিবীকে দেখতে পেয়েছে এবং তারা এখানকার খবর জানার জন্য সিগন্যাল দিচ্ছে। যদি সেটাই হয় তাহলে সেখানে কী ভিনগ্রহের প্রাণীরা থাকতে পারে। সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন নাসার বিজ্ঞানীদের কাছে। 


সুপার-আর্থের বৈশিষ্ট্য: এগুলি পাথুরে বা গ্যাসীয় উভয়ই হতে পারে। এগুলি আমাদের সৌরজগতের গ্রহগুলির চেয়ে আকারে বড়, তবে নেপচুন এবং ইউরেনাসের মতো বরফের দৈত্যাকার গ্রহগুলির চেয়ে হালকা। এদের পৃষ্ঠে জল থাকতে পারে, যা জীবন ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। 


সুপার-আর্থের গুরুত্ব: এগুলি পৃথিবীর মতো গ্রহের গঠন এবং বিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করে। কিছু সুপার-আর্থ বাসযোগ্য অঞ্চলে থাকতে পারে, যার অর্থ সেখানে তরল জলের উপস্থিতি থাকতে পারে এবং জীবনের জন্য উপযুক্ত পরিবেশ থাকতে পারে। তাই, জ্যোতির্বিজ্ঞানীরা সুপার-আর্থ গ্রহগুলি খুঁজে বের করার চেষ্টা করছেন, যা আমাদের সৌরজগতের বাইরে জীবনের সন্ধান করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন: পার্সোনাল লোনের সুদে বড় বদল, জেনে নিন কয়েকটি ব্যাঙ্কের খতিয়ান


সংক্ষেপে, সুপার-আর্থ হল এক ধরনের এক্সোপ্ল্যানেট, যা আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এবং পৃথিবীর চেয়ে বড়, তবে নেপচুন-এর চেয়ে ছোট। এদের গঠন এবং বাসযোগ্যতা সম্পর্কে গবেষণা করে, আমরা মহাকাশে জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও জানতে পারি।


তবে যেভাবে এই সুপার আর্থ থেকে সিগন্যাস আসছে তাতে সেখানে প্রাণ থাকতে পারে বলেই মনে করছেন অনেকে। যদি সেটাই হয় তাহলে সেখানকার এলিয়নদের সঙ্গে মানুষের দেখা হয়তো খুব দ্রুত হবে। এবার তারা পৃথিবীর সঙ্গে কেমন ব্যবহার করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এর উত্তর রয়েছে সময়ের গর্ভেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া