শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘এই পালাচ্ছিস কোথায়?’, চোর ধরার উল্লাসে পিটিয়ে পিটিয়ে যুবকের হাত-পা-পাঁজর ভাঙল দল বেঁধে

Riya Patra | ১৭ জুলাই ২০২৫ ১৩ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ব্রিজ তৈরি হচ্ছিল। নির্মীয়মান ওই ব্রিজের একাংশের মালপত্র যেখানে রাখা ছিল, সেখান থেকেই নাকি লোহার রড চুরি করে পালাচ্ছিলেন যুবক। সেই অভিযোগেই নির্মীয়মান সেতুর কয়েকজন শ্রমিক এবং ওই জায়গার নিরাপত্তারক্ষীরা লাঠি দিয়ে মারধোর শুরু করে যুবককে। হাসপাতালে কোনও রকমে পরে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হল না। অভিযোগ আর আইন নিজেদের হাতে তুলে নেওয়ার উল্লাসে, গিয়েছে তরতাজা প্রাণ।

এই ঘটনায় ফের শিরোণামে ইন্দোর। সেখানকার আজাদ নগর এলাকায় ঘটে গিয়েছে ওই মর্মান্তিক, নারকীয় ঘটনা। একদল লোকের গণপিটুনিতে প্রাণ গিয়েছে ২৮ বছর বয়সের উমেন্দ্র সিং ঠাকুরের। ঘটনাটি ঘটে রবিবার রাতে। সেতুর নির্মীয়মান অংশের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েকজন মিলে উমেন্দ্র নামের ওই যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করছে। আচমকা ওই যুবককে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে এলাকার লোকজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। খবর যায় পরিবারেও। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমওয়াই হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। প্রাণ গিয়েছে তাঁর।

আরও পড়ুন: বাবা-মায়ের বিচ্ছেদের পর সন্তান থাকবে কার কাছে? কোর্ট কীভাবে সিদ্ধান্ত নেবে? নাবালকের অবস্থা দেখে যা বলল আদালত


সূত্রের খবর, ওই যুবকের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, দেশের অন্তত ৪০ জায়গায় হাড় ভেঙেছিল তাঁর। হাত, পা, পাঁজরের হাড় ভেঙেছিল মারের চোটে। শরীরের অভ্যন্তরীণ অংশে রক্তক্ষরণ হয় ব্যাপক হারে। দেহের একাধিক জায়গায় হাড় ভাঙ্গা ছাড়াও গভীর ক্ষতের দাগ পাওয়া গিয়েছে। ক্রমাগত আঘাতে ওই ক্ষতগুলি তৈরি হয়েছে বলে মতামত। 

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে ইতিমধ্যে। পর তাদের হেফাজতে নিয়েছে। অভিযুক্তরা মারধরের কথা স্বীকার করেছে। পুলিশকে তারা জানিয়েছে, তারা উপেন্দ্রকে চুরি করার সময় ধরে ফেলে।  ওই যুবক লোহার রড চুরি করে পালাচ্ছিলেন বলে দাবি। হাতেনাতে ধরার পর, ওই জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং তার পরেই লাঠি দিয়ে মারধোর শুরু হয়। মারধরের চোটে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ে যুবক। পরিস্থিতি বেগতিক দেখেই নারকীয় অত্যাচার থামায় তারা।  

ঘটনায় ভেঙে পড়েছে যুবকের পরিবার। কিছুতেই মেনে নিতে পারছে না এই ঘটনা। উপেন্দ্রর ভাইপো গোলু ঠাকুর আজাদ নগর থানার বাইরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার সঠিক তদন্তের দাবি করে এবং অভিযুক্তদের শাস্তির দাবি করে আজাদ নগর থানার সামনে উপেন্দ্রর দেহ নিয়ে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা। উপেন্দ্রর ভাইপো বলেন, ‘আমার কাকা ছিলেন গোটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উপেন্দ্রর মৃত্যুতে গোটা পরিবারের কী হবে, কীভাবে চলবে, কান্নায় ভেঙে পড়ে সেই প্রশ্নও তোলেন। একইসঙ্গে জানান, তাঁর কাকা চুরি করতে পারেন না। উপেন্দ্রর সঙ্গে কারও পূর্ব-শত্রুতা ছিল না বলেও জানান তিনি।

গত ১৮ জুন কলকাতার কড়েয়া থানা এলাকায় এক যুবককে মোবাইল চোর সন্দেহে ব্যাপক নির্যাতন করা হয়। অভিযোগ, স্থানীয় চারজন প্রথমে ওই ব্যক্তিকে আটকে রাখে এবং তাঁর ওপরে নির্মম অত্যাচার চালানো হয়। জানা গিয়েছে, চোর সন্দেহে ওই যুবককে প্রথমে একটি ঘরে আটকে রাখা হয় এবং তারপর ওই ব্যক্তির ওপর পাশবিক অত্যাচার, মারধর এমনকি ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

 

জুন মাসের শুরুতেই বিহারে চকোলেট চুরির অভিযোগে পাঁচ বালকের উপর নারকীয় অত্যাচার চালানো হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া