শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শরীরের জন্য আশীর্বাদ ‘ব্যাকওয়াক’! রোজ মাত্র ১৫ মিনিট পিছন দিকে হাঁটুন, কয়েকদিনেই হাতেনাতে পাবেন বহু উপকার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ জুলাই ২০২৫ ১৩ : ৪০Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ব্যস্ততার জীবনে অন্য কোনও শরীরচর্চা করার সময় না থাকলেও প্রতিদিন হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাঁটা হল সুস্থতার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী এক্সারসাইজ। নিয়মিত হাঁটাহাঁটিতে শরীর-মন দুই ভাল থাকে। তবে জানেন কি শুধু সোজাভাবে নয়, পিছনের দিকে হাঁটাও শরীরের জন্য খুবই উপকারী। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও পিছন দিকে হাঁটা বা ‘ব্যাকওয়াক’ এক ধরনের শরীরচর্চা। যার পোশাকি নাম ‘রেট্রো ওয়াকিং’। আধুনিক গবেষণা বলছে, উল্টো হাঁটার ফলে এমন কিছু উপকার পাওয়া যায়, যা স্বাভাবিক হাঁটার মাধ্যমে সম্ভব নয়। তবে বেশিক্ষণ নয়, রোজ মাত্র ১৫ মিনিট উল্টোভাবে হাঁটলেই পাবেন অনেক উপকার।  

* ব্যালেন্স ও সমন্বয় বাড়ায়: বয়স বাড়লে শরীরের ভারসাম্য নষ্ট হয়। পিছন দিকে হাঁটা আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন পেশিকে আরও সক্রিয় করে তোলে। 

* রক্ত সঞ্চালন বাড়েঃ পিছনে হাঁটলে পায়ের সঞ্চালন অন্যভাবে হয়। পিছনে পা ফেলতে গেলে ঊরুর প্রধান পেশিগুলির মধ্যে দু'টিকে একটু বেশি কাজ করতে হয়। ফলে পায়ের পেশির শক্তি বাড়ে, পেশি মজবুত হয় এবং পায়ের ওপর শরীরের অতিরিক্ত চাপ সয়ে যায়। 

 

আরও পড়ুনঃ সারাদিন রিল দেখলে অজান্তেই শুকিয়ে যায় ঘিলু! নতুন গবেষণায় চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে, রক্ষা পাবেন কীভাবে?

 

* বেশি ক্যালোরি পোড়েঃ সামনে হাঁটতে শরীর যে পরিমাণ ক্যালরি খরচ করে, পিছনে হাঁটতে এর থেকে তুলনামূলক বেশি ক্যালরি খরচ হয়। পিছনে মনোযোগ দেওয়ায় এবং হাঁটতে গিয়ে শরীর বেশি শক্তি খরচ করে। যার প্রভাব পড়ে বাড়তি ক্যালরি খরচে। তাই ওজন ঝরাতে চাইলেও এই অভ্যাস করতে পারেন।

* হার্ট ও ফুসফুসের জন্য ভালঃ পিছনে হাঁটা একটি চমৎকার কার্ডিও ব্যায়াম যা হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখে। বিপরীত দিকে হাঁটলে কার্ডিওরেসপিরেটরি ফিটনেস বাড়ে। ফলে হার্ট ও ফুসফুস আরও বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে। 

* হাঁটুর ব্যথা কমায়ঃ পিছনের দিকে হাঁটা হাঁটুর ব্যথা কমাতে কার্যকরী। বিশেষজ্ঞদের মতে, উল্টোদিকে হাঁটলে হাঁটু ও জয়েন্টে কম চাপ পড়ে। অস্টিওআর্থারাইটিসের সমস্যাতেও অনেক সময়ে পিছনে হাঁটলে উপকার পাওয়া যায়। 

* মনের সমন্বয়ঃ পিছনে হাঁটার সবচেয়ে বড় সুবিধা হল, এতে শরীরের সঙ্গে মনের সমন্বয় হয়। সামনে হাঁটলে আশপাশের প্রতিটা জিনিস পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষণ করা সম্ভব হয়। কিন্তু পেছনে হাঁটতে গেলে ওই মনোযোগ থাকে পুরোটাই শরীরের ওপর। ফলে দ্রুত শরীর ও মনের সমন্বয় ঘটে।

মনে রাখবেন, সোজা হাঁটা যতটা সহজ, উল্টো হাঁটা কিন্তু ততটা নয়। তাই ধীরে ধীরে পিছনের দিকে হাঁটার অভ্যাস করুন। যাদের পা বা হাঁটুতে সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পিছনে না হাঁটাই শ্রেয়। একইসঙ্গে পিছনে হাঁটার জন্য শরীরের ব্যালেন্সও ভাল হতে হবে। পায়ের সমস্যা থাকলে এই ব্যালেন্স রাখা কঠিন। সেক্ষেত্রে পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কাও রয়েছে। প্রাথমিকভাবে পিছন দিকে হাঁটলে হলে মসৃণ ও সমতল জায়গা যেমন ছাদ, বারান্দা বা পার্ক বেছে নিন। প্রথমে ২–৩ মিনিট করে শুরু করুন। প্রতিদিন ১–২ মিনিট করে বাড়িয়ে ১৫ মিনিটে পৌঁছন।পিছনে হাঁটার সময় আশপাশে খেয়াল রাখুন। প্রয়োজনে কারও সাহায্য নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া