শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাবা-মায়ের বিচ্ছেদের পর সন্তান থাকবে কার কাছে? কোর্ট কীভাবে সিদ্ধান্ত নেবে? নাবালকের অবস্থা দেখে যা বলল আদালত

Riya Patra | ১৭ জুলাই ২০২৫ ১৩ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রেম কিংবা পরিবারের সম্মতি, পদ্ধতি যাই হোক না কেন, বিবাহ এবং সন্তানজন্মের পরে বহু দম্পতিই একাধিক কারণে বিচ্ছেদের পথে হাঁটেন। কোথাও অভিযোগ থাকে বিবাহ বহির্ভূত অন্য সম্পর্কের, কোথাও অভিযোগ গার্হস্থ্য হিংসার, কোথাও বাবা-মা দু’ জনেই কর্মক্ষেত্র-সহ একাধিক বিষয় মাথায় রেখে একে অন্যের সম্মতিতে বিচ্ছেদের পথে হাঁটেন। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়, দম্পতির বিচ্ছেদের পর সন্তান থাকবে কার কাছে তা নিয়ে। কখনও সন্তানের বয়স কয়েক মাস, কখনও কয়েক বছর।

মা দাবি করেন তাঁর কাছে থাকবে সন্তান, বাবা দাবি করেন থাকবে তাঁর কাছে। দু’ পক্ষের পরিবারও ধীরে ধীরে জড়িয়ে পড়ে জটিল মামলায়। ফ্যামিলি আদালতে এক সিদ্ধান্তে সম্মত না হয়ে, অনেক ক্ষেত্রেই মামলার জল গড়ায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত। তেমনই ১২ বছরের এক নাবালক কার কাছে থাকবে, তা নিয়েই বাবা-মায়ের টানপোড়েনের জল গড়ায় সর্বোচ্চ আদালতে। আর ওই মামলা প্রসঙ্গেই আদালত বেশকিছু পর্যবেক্ষণের কথা জানিয়েছে। 

আরও পড়ুন: সিরিয়ায় হামলা ইজরায়েলের, মুহূর্তে যা ঘটে গেল সংবাদ উপস্থাপিকার সঙ্গে, শিউরে উঠছে বিশ্ব, প্রতিক্রিয়া জানাল আমেরিকা...

ওই মামলা প্রসঙ্গে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ উল্লেখ করেছে যে কাস্টাডির আদেশ শিশুটির স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলেছে বিগত দিনে। আর সেই প্রসঙ্গেই বড় সিদ্ধান্ত। ১২ বছরের ওই শিশুর হেফাজত অর্থাৎ কাস্টাডি তার বাবার কাছে হস্তান্তরের আদেশ বাতিল করে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে আদালত নাবালকের সর্বোত্তম স্বার্থে রায় পরিবর্তন করার অধিকার রাখে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সূত্রে তথ্যও তেমনটাই।


মামলা প্রসঙ্গে জানা গিয়েছে, ওই শিশুটির বাবা-মা ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই শিশুর জন্ম দেন ২০১২ সালে। যখন তাঁরা আলাদা হয়ে যান, তখন শিশুটির বয়স এক বছরও হয়নি। একাধিক দিক বিচার করে তখন শিসুর দায়িত্ব যায় তার মায়ের কাছে।  মা ২০১৬ সালে পুনরায় বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামীর আগের বিয়ের দুটি সন্তান ছিল এবং বিয়ের পরে তাঁরা আরও এক সন্তানের জন্ম দেন। 

এতদূর পর্যন্ত ঠিক চললেও, আচমকা মামলা দায়ের করেন ওই শিশুর বায়োলজিক্যাল বাবা। তাঁর অভিযোগ ছিল, ২০১৯ সাল পর্যন্ত তিনি শিশুটির অবস্থান সম্পর্কে অবগত ছিলেন না। একাধিক বিষয়ে জানতে পারেন, যখন মা কিছু কাগজপত্রের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের কারণ ছিল শিশুটির মা, এবং মায়ের নতুন স্বামী পরিবার মিলে অন্য দেশে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছিলেন।  ওই ব্যক্তির অভিযোগ, তিনি জানতে পারেন যে তার সম্মতি বা অজান্তেই শিশুটির ধর্ম হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করা হয়েছে।

 

এরপর বাবা সন্তানের হেফাজতের জন্য একটি পারিবারিক আদালতের দ্বারস্থ হন, কিন্তু কোনও লাভ হয়নি। তিনি হাইকোর্টে এই মামলাটি চ্যালেঞ্জ করেন, সেখানে আদালত সন্তানের দায়িত্ব দেয় ওই ব্যক্তিকে। শিশুর মা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন, কিন্তু গত বছরের আগস্টে শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।

পরে তিনি আবার আদালতের দ্বারস্থ হন। নতুন করে আবেদন জানান। বলেন, নতুন নির্দেশ, আচমকা স্থান পরিবর্তনের নির্দেশ, অন্যত্র থাকা শিশুটির মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিজের অভিযগের পক্ষে তিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের রিপোর্টও পেশ করেন আদালতে। 

এই মামলাতেই আদালত জানায়, মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ শিশুর মানসিক স্বাস্থ্য, এবং সর্বোত্ত, অধিকার তার অবস্থানের। এসব অরসঙ্গে আদলত কখনওই একটি কঠিন সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। প্রয়োজনে শিশুর কথা ভেবে যে কোনও সময় বদল হতে পারে নির্দেশ। 

মামলায় আদালতের পর্যবেক্ষণ, শিশুটির বয়স যখন ১১ মাস তখন ওই দম্পতি আলাদা হয়ে যায়। তারপর থেকে, শিশুটি তার বায়োলজ্যিকাল বাবার সঙ্গে মাত্র কয়েকবার দেখা করেছে, বাবার সঙ্গে তার সেই ধরনের কোনও বন্ধন তৈরি হয়নি। এই পরসিথিতিতে আচমকা কাস্টাডি নিয়ে মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তা বিপর্যস্ত করে তার চেনা পরিবেশকে।

 

আদালতের পর্যবেক্ষণ, শিশুটির তার মায়ের, মায়ের নতুন স্বামী, অন্যান্য দুই দাদা এবং ছোট ভাইয়ের সঙ্গে বসবাসে কোনও সমস্যা নেই, ছিল না। উলটে আচমকা বাবার কাছে থাকার সিদ্ধান্তে তার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে প্রবলভাবে। তবে বাবার সন্তানের সঙ্গে দেখার যে আকাঙ্খা, তাকেও স্বীকৃতি দিয়েছে আদালত। মা’কেও সেই নির্দেশ দিয়েছে এবং স্পষ্টতই বাবা-মা’কে পূর্ব তিক্ত অভিজ্ঞতা ভুলে সন্তানের বড় হওয়ার দিকে, সুস্থ জীবন দানের দিকে আরও বেশি মনযোগী হওয়ার নির্দেশ দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া