শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়িতে ছিলেন না মা, অন্ধ মেয়ের যা দশা হল, ছ'মাস পর ফাঁস হতেই চোখ ছানাবড়া পুলিশের

Pallabi Ghosh | ১৭ জুলাই ২০২৫ ১১ : ২৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে ছিলেন না কেউ। মা বাইরে ব্যস্ত ছিলেন কাজে। সেই নির্জনতার সুযোগেই চরম পরিণতি হল এক বিশেষভাবে সক্ষম কিশোরীর। সে অন্ধ। মানসিক ভারসাম্যহীনও। আগে থেকেই জানত অভিযুক্তরা। ফাঁকা বাড়িতে ঢুকেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। 

জানা গেছে, কিশোরী ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন। বিশেষভাবে সক্ষম বলে বাড়িতেই ঘরবন্দি থাকত। কিন্তু নির্যাতনের শিকার হয়েও পরিবারে কাউকে জানাতে পারেননি। কয়েক মাস পর, তার মা বিষয়টি টের পান। জানতে পারেন, অন্ধ, মানসিক ভারসাম্যহীন মেয়ে অন্তঃসত্ত্বা। লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি লুকিয়ে রেখেছিলেন। 

অবশেষে ফাঁস হল পাশবিক যৌন নির্যাতনের ঘটনাটি। বিশেষভাবে সক্ষম কিশোরী বর্তমানে ছ'মাসের অন্তঃসত্ত্বা। এর পাশাপাশি জানা গেছে, সে গণধর্ষণের শিকার। বিষয়টি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। বুধবার পুলিশ জানিয়েছে, কার্নাল জেলায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে কয়েক মাস আগে। তবে তাদের কাছে অভিযোগ দায়ের করা হয়নি। দিন কয়েক আগে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন উমেশ কুমার জানতে পারেন। তিনিই থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। 

আরও পড়ুন: টিফিন বাক্স নিয়ে বেঞ্চে বসেছিল, হঠাৎ লুটিয়ে পড়ল মাটিতে, চনমনে খুদে ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে ডুকরে কাঁদলেন শিক্ষকরা

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন উমেশ কুমার জানিয়েছেন, গত রবিবার তিনি বিষয়টি জানতে পারেন। সেদিন নিজের গাড়ি চালিয়ে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ মাঝ রাস্তায় এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মাটি খেতে দেখেন। তার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। কিশোরীকে দেখেই অনুমান করতে পারেন, সে বিশেষভাবে সক্ষম। কিন্তু সে যে অন্ধ, তা বুঝতে পারেননি। 

গাড়ি থেকে নেমেই কিশোরীকে উদ্ধার করতে ছুটে যান তিনি। কাছে পৌঁছে দেখেন, কিশোরী অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। তখনই নির্যাতিতা কিশোরীর মা জানান, কয়েক মাস আগে তাঁর মেয়ে গণধর্ষণের শিকার হয়‌। তিন থেকে চারজন যুবক মেয়েকে গণধর্ষণ করে। সেদিন বাড়িতে কেউ ছিল না। কাজে তিনিও বাইরে ছিলেন। ঘটনার কয়েক সপ্তাহ পর টের পান মেয়ে গণধর্ষণের শিকার। 

বিষয়টি ঘিরে থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছিলেন তিনি। অত্যন্ত দরিদ্র বলে, আশঙ্কা নির্যাতনের আশঙ্কা করছিলেন। মেয়ের আরও সর্বনাশ হোক, তা চাননি। পাশাপাশি এলাকায় বিষয়টি নিয়ে চর্চা হোক, তাও চাননি নির্যাতিতার মা‌। তাই পুলিশে অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন। 

এদিকে কিশোরীকে নিয়ে হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন। পরীক্ষায় জানা যায়, কিশোরী ছ'মাসের অন্তঃসত্ত্বা। এক কাউন্সিলরের অধীনে কিশোরীকে বর্তমানে রাখ হয়েছে। হাসপাতালে চলছে তার চিকিৎসা।‌ পরীক্ষার রিপোর্ট সহ থানায় অভিযোগ দায়ের করেন উমেশ কুমার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সন্দেহভাজন এক যুবককে তারা আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কে কে এই ঘটনায় জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া