শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Parenting Tips: Teen fled from home after mother cooked Bhindi Sabji

লাইফস্টাইল | মায়ের রাঁধা ভিন্ডির তরকারি না-পসন্দ, রেগেমেগে কিশোর যা করল দেখে চোখ কপালে দুঁদে অফিসারদেরও

Akash Debnath | ১৭ জুলাই ২০২৫ ১০ : ৫৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ছোটবেলায় মায়ের হাতে রান্না অপছন্দের সব্জি পাতে পড়ার দুঃস্বপ্নটা আজও অনেকের কাছে টাটকা। লাউয়ের ঘণ্ট হোক বা ভিন্ডির তরকারি, ভারতীয় বাড়ির শিশুদের পাতে অবহেলায় পড়ে থাকা এমন কত সব্জিই তো বড়বেলার স্মৃতিতে গাঁথা। কিন্তু অপছন্দের পদ এড়াতে বায়না করে বকুনি খাওয়া ছাড়া আর কীই বা করা যেতে পারে? তাই না? মোটেই না। নাগপুরের এক ১৭ বছর বয়সি কিশোর যা করল, তা শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। মায়ের উপর অভিমান করে বাড়ি থেকেই পালিয়ে গেল সে। কারণ একটাই, তার মা ঢেঁড়স রান্না করেছিলেন, আর ঢেঁড়স সে দু'চক্ষে দেখতে পারে না।
মুম্বইয়ের একটি সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নাগপুরের। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই কিশোর সম্প্রতি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছে। কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। এমনিতে সব ঠিকঠাক চললেও ভিন্ডির তরকারি নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়শই ঝামেলা লাগত। মা পরিবারের জন্য ভিন্ডির সব্জি রান্না করলেও, ছেলে তা একেবারেই পছন্দ করত না। তাই পাতে ভিন্ডি পড়লেই মায়ের সঙ্গে ঝগড়া শুরু করত সে।
আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই
গত ১০ জুলাই রাতে কিশোরের মা ফের একবার ভিন্ডির তরকারি রান্না করেন। আর তাতেই কিশোরটি প্রচণ্ড রেগে যায়। ৪৯ বছর বয়সি মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করে রাগের বশে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। বাবা মা ভেবেছিলেন রাগ কমলে ঘরের ছেলে ঘরে ফিরবে। কিন্তু সে গুড়ে বালি। দীর্ঘক্ষণ কেটে গেলেও ছেলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন বাবা-মা তড়িঘড়ি থানায় ছোটেন। তদন্তে নামে পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। শেষ পর্যন্ত দীর্ঘ খোঁজের পর দিল্লিতে খুঁজে পাওয়া যায় কিশোরকে।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
তদন্তকারী এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, কিশোর রাত ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশন চলে যায় এবং দিল্লির ট্রেন ধরে। সারা রাত ছেলের খোঁজ না পেয়ে পরিবার পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজ ডায়েরি করে। ইন্সপেক্টর ললিতা তোড়াসে এবং তাঁর দল কেসটির দায়িত্ব নেয়। দিল্লিতে থাকা তার বন্ধুদের ফোন করে পুলিশ শেষমেশ সন্ধান পায় কিশোরের।
কয়েক দিন পরই, পুলিশকর্মীরা তাকে দিল্লি থেকে বিমানে করে নাগপুরে ফিরিয়ে আনেন। নাগপুরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার পর পুলিশকর্মীরা কিশোরের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করেন। খাবার নিয়ে সামান্য বচসা যে এমন মারাত্মক আকার নিতে পারে, তা হয়তো কেউই ভাবেননি। অপছন্দের একটি পদ এড়াতে এক কিশোরের এমন চরম পদক্ষেপ সত্যিই অবাক করার মতো, মত দুঁদে অফিসারদেরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া