শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটের আগে ফের নয়া চাল নীতীশের, করে দিলেন এই বড় ঘোষণা

Rajat Bose | ১৭ জুলাই ২০২৫ ১০ : ১৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি বছরই বিহারে হবে বিধানসভা ভোট। তার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পরিবার ১২৫ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি পাবেন। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানান নীতীশ। এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে জানা গিয়েছে। 


বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার পোস্টে লেখেন, ‘‌আগামী ১ আগস্ট থেকেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন প্রত্যেকে। এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে। একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ আগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।’‌


ভোটের আগে এটা যে নয়া চাল তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ। জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার।

 

আরও পড়ুন:‌ হরভজনের এই রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের মাহেদি, কোন নজির গড়লেন তিনি জানুন 


প্রসঙ্গত, আগামী অক্টোবর–নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হতে পারে। তার আগে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন নীতীশ। যেমন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবার। এর আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতীশ। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, এক লাফে ৭০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। নীতীশ আগেই জানিয়েছিলেন, জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। গত ৮ জুলাই বিহারের মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সে রাজ্যের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।


গত ৩ জুলাই নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ (স্বল্প মেয়াদে কোনও জায়গায় হাতে–কলমে কাজ শেখার সুযোগ) বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা করে দেওয়া হবে। যাঁদের আইটিআই–এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা করে পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়। আবার অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। 


রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারের গরিব, মহিলা, ছাত্র–যুবদের ভোট নিজেদের ঝুলিতে ভরতে এই জনমুখী প্রকল্পগুলির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া