শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Today is the first day of shravan month five rashi will get blessings of Mahadev

লাইফস্টাইল | আজ শুরু মহাদেবের শ্রাবণ মাস! ভোলে বাবার কৃপায় আজ স্নেহধন্য ৫ রাশি, আপনি আছেন তালিকায়?

Akash Debnath | ১৭ জুলাই ২০২৫ ০৯ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাংলা পঞ্জিকা অনুসারে আজ থেকে শুরু হল শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তাছাড়া বৃহস্পতিবার নারায়ণের দিন। তাই হরি-হরের আশীর্বাদ বর্ষিত হওয়াই স্বাভাবিক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র ঘর পরিবর্তন করবেন। মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গোচর করবেন চন্দ্র। এমতাবস্থায় আজকের দিনটি কোন কোন রাশির জন্য বিশেষ ভাবে ফলপ্রসূ হবে তা বলে দিতে পারে জ্যোতিষবিদ্যা। দেখে নেওয়া যাক আজকের দিনটি ভাল কাটবে কোন কোন রাশির?

মেষ

আজ মেষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতির দিন। আজ আপনার নেতৃত্বের ক্ষমতা বিশেষ ভাবে উজ্জ্বল হয়ে উঠবে। যাঁরা নতুন কোনও দায়িত্বের প্রত্যাশায় ছিলেন, তাঁরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। অফিসে আপনার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে। ব্যবসায়ও কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটি ইতিবাচক মোড় আসতে পারে, দীর্ঘদিনের প্রেম পরিণতি পেতে পারে আজ। দাম্পত্য জীবনে শীতলতা কাটিয়ে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই

বৃষ

আজ চঞ্চল মন শান্ত হবে। কর্মস্থলে কিছুটা চাপ থাকলেও সহজেই তা সামলে নিতে পারবেন। অর্থভাগ্য আজ বেশ মজবুত। হঠাৎ করেই অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থাগম কিংবা আর্থিক লাভ হতে পারে। যাঁরা কোনও দীর্ঘমেয়াদি কাজে হাত দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে আজ সুখবর আসতে পারে। দাম্পত্য এবং পারিবারিক জীবন বেশ আনন্দময় হবে। প্রেমে থাকলে কোনও নতুন সিদ্ধান্ত নেওয়ার দিকেও এগোতে পারেন। তবে সঙ্গীর মনের চাহিদার বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে যাবেন না।

আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

কর্কট

আজকের দিনটিতে কর্কট রাশির জাতক-জাতিকারা নানা বিষয়ে ভাগ্যের সাহায্য পাবেন। বিশেষ করে পড়াশোনা, চাকরি এবং অর্থনৈতিক বিষয়ে। যাঁরা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে ইতিবাচক সাড়া আসতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে, সাফল্যের সম্ভাবনা প্রবল। পারিবারিক পরিবেশে খুশির হাওয়া বইবে। বাড়িতে নতুন সদস্য আসতে পারে। আত্মবিশ্বাসে ভর করে আজ বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহমিকায় পরিণত না হয়।

সিংহ

সৃজনশীল কাজে যুক্ত সিংহ রাশির জাতকদের জন্য আজ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কোনও প্রজেক্টে হাত দিতে চাইলে আজই উপযুক্ত সময়। বিশেষ করে যাঁরা ছবি আঁকেন বা লেখালেখি করেন তাঁরা আর নতুন কাজের সুযোগ পাবেন। অন্যদিকে চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে কেবল প্রশংসাই পাবেন না, সেই সঙ্গে কর্তৃপক্ষের আস্থাও অর্জন করবেন। যাঁরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের কাছেও আজ নতুন অর্ডার আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও আজ ভাগ্য অনুকূলে থাকবে। কোনও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে জ্বর এবং সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে।

তুলা

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আশাতীত ইতিবাচক হবে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে, বাড়ির ছোট কারও কৃতিত্বে গর্বিত হবেন। যাঁরা পড়াশোনারত, তাঁদের ক্ষেত্রে আজ কোনও পুরনো চেষ্টার ফল মিলতে পারে। সন্তানের কোনও কাজে আশাহত হলে বকাঝকা করবেন না। কাছে ডেকে বোঝালে এবং তার মনের কথা বুঝতে পারল ভবিষ্যতের পথ সুগম হবে। তরুণ প্রজন্মের জন্য প্রেমে সুন্দর মোড় আসতে পারে, মনের মানুষ আজ বিশেষ কিছু বলতে পারেন।

 

এই প্রতিবেদনটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষনের উপর ভিত্তি করে প্রস্তুত। ব্যক্তিগত রাশিচক্র ভিন্ন ফল দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া