শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এই জুলাইয়েও উত্তাল বাংলাদেশ, মুজিব-হাসিনার গোপালগঞ্জে বুলেট-গুলি-মৃত্যুমিছিল, জারি কার্ফু!

Riya Patra | ১৬ জুলাই ২০২৫ ২১ : ১৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জুলাই আন্দোলন দেখেছে বাংলাদেশ। দেখেছে সরকারের পতন। এক বছর পেরিয়ে গিয়েও, সেই জুলাইয়েই আবার উত্তাল পদ্মাপার। হাসিনার জেলা, বাংলাদেশের রাজনীতিতে এতদিন যা আওয়ামী লিগ-গড় বলে পরিচিত, সেই গোপালগঞ্জেই ধুন্ধুমার।

 

উত্তাল পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, সংঘর্ষে গুলি-বুলেট প্রাণ কেড়েছে তিন জনের। নানা স্থানে হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি রয়েছেন অন্তত ন' জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি কার্ফু, ১৪৪ ধারা। এলাকায় চাপা আতঙ্ক। থমথমে পরিবেশ। 

আরও পড়ুন: যুদ্ধ থামাতেই চাইছে না ইজরায়েল! ইরানকে ছেড়ে এবার নজরে মধ্যপ্রাচ্যের এই দেশ, বড় হামলা শাসকগোষ্ঠীর সামরিক সদর

 

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার মুজিব-হাসিনার গোপালগঞ্জে সমাবেশের ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টির তথা এনসিপি। সূত্রের খবর মুজিব-হাসিনা বিরোধী ওই মিছিলের প্রতিরোধ গড়ে তোলে আওয়ামী লিগ।

এই প্রসঙ্গে উল্লেখ্য মহম্মদ ইউনূসের অন্তবর্তী সরকার পদ্মাপারে আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করলেও, গোপালগঞ্জ এখনও নিয়ম করে হাসিনার প্রত্যাবর্তনের মুহূর্ত গোনে। প্রায়ই নিয়ম করে আওয়ামী লিগ সেখানে জমায়েত করে বলেও জানা যায়। সেখানেই এনসিপি সমাবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

ঘটনা প্রসঙ্গে এনসিপি সমর্থকরা জানিয়েছেন, তাঁরা এগিয়ে যেতেই আওয়ামী লিগ সমর্থকরা তাঁদের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ-সেনা। অভিযোগ আওয়ামী লিগের কর্মী-সমর্থকরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটনায়। অন্যদিকে অভিযোগ ঘটনায় আহত হয়েছেন একধিক আওয়ামী লিগ কর্মী-সমর্থক। গোপালগঞ্জে অশান্তির পর জারি ১৪৪ ধারা, কার্ফু। 

 

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবারের হিংসা-অশান্তির ঘটনায় প্রাণ গিয়েছে দীপ্ত সাহা, রমজান কাজী সোহেল রানা মোল্লার। তাঁদের বাড়ি সিকদারপাড়া, কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়ায়। নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার একটি দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। বেশকয়েকজন আহতদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন সুমন নামের বছর ২০-এর এক যুবক। পেশায় গাড়ি চালক তিনি।

 

গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। উত্তাল পরিস্থিতি, গুলি, মৃত্যু, চাপা ক্রোধের প্রকাশের মাঝে দাঁড়িয়ে দেশ ছেড়েছিলেন মুজিব-কন্যা। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই সোনার বাংলাদেশ রাতারাতি হয় সেনার বাংলাদেশ। পরে ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার দেখভালের দায়িত্ব নেই। সেই অন্তবর্তী সরকার দিনে দিনে হাসিনা প্রবর্তিত নানা নিয়ম কানুনে বদল এনেছে গত এক বছরে।

 

সেসবের মাঝেও, বারে বারে বাংলাদেশ অশান্ত হয়েছে। উত্তাল হয়েছে নানা ইস্যুতে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম প্রথমে অন্তবর্ত সরকারের অংশ থাকলেও, পরে নতুন দলের দায়িত্ব নেওয়ার জন্য অন্তবর্তী সরকার থেকে সরে আসেন। বিপ্লবীদের নতুন দল এনসিপি আত্মপ্রকাশ করে মাসখানেক আগেই। সেই দলের সমাবেশ ঘিরেই নতুন করে আরও এক জুলাইয়ে অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। ফিরে এল এক বছর আগে স্মৃতি। এনসিপির বুধবারের অশান্তির ঘটনায় অভিযোগ যেমন আওয়ামী লিগের ছাত্রলিগের বিরুদ্ধে, তেমনই অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। অভিযোগ নিষ্ক্রিয়তার।  অশান্তির ঘটনায় এলাকায় আতঙ্ক। গোপালগঞ্জ জুড়ে জারি ১৪৪ ধারা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া