রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | Indigo: ইন্ডিগোর উড়ান পরিষেবা নিয়ে চিঠি তৃণমূলের

Kaushik Roy | ০৫ জানুয়ারী ২০২৪ ২১ : ২৬Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: ইন্ডিগোর পরিষেবা এবং অত্যাধিক দেরি নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সঠিক সময়ে কর্মী না পাওয়ায় ইন্ডিগোর উড়ান বিলম্বিত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে ডাইরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের পদক্ষেপের দাবি জানিয়েছেন সাকেত। ডিজিসিএ এর শীর্ষকর্তা বিক্রম দেব দত্তকে চিঠি দিয়েছেন সাকেত গোকলে। বিমান সংস্থার বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি বা জবাব দেয়নি ইন্ডিগো। গত বৃহস্পতিবার সমস্ত দেশীয় এবং অন্তর্দেশীয় উড়ানের টিকিটের ক্ষেত্রে জ্বালানির মূল্য প্রত্যাহার করে নিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স।

বিমানের জ্বালানির খরচ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিমান সংস্থাটি। ৪ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইন্ডিগোর ডিজিকে লেখা চিঠিতে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাকেত। সেখানে তিনি জানিয়েছেন, গত ৪ জানুয়ারি তিনি দিল্লি থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন ইন্ডিগো বিমানে। সকাল ৫.৫৫টায় বিমানটির উড়ানের কথা থাকলেও, আচমকাই যাত্রীদের জানানো হয়, বিমানটি ছাড়বে সকাল ৬.২৫টায়। খোঁজ নিয়ে সাংসদ জানতে পারেন, একজন পাইট না পৌঁছানোয় উড়ানের সময় পরিবর্তন করা হয়েছে। সাকেতের দাবি, শুধু তাঁর ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে ইদানীং ইন্ডিগোর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একাধিক সাংসদ এবং সাধারণ যাত্রী। তারপরেও এখনও পর্যন্ত বিমান সংস্থার তরফে কোনও বিবৃতি জারি করা হল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এই পরিস্থিতির মোকাবিলায় কী পদক্ষেপ করা হয়েছে ৭ দিনের মধ্যে তা জানানোর দাবি জানিয়েছেন সাকেত গোখলে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া