শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মদ খেয়ে হাতুড়ি দিয়ে একের পর এক ঘা, রক্তে ভাসছে বাবা-মায়ের দেহ, চুপচাপ বসে রইল ছেলে

Riya Patra | ১৬ জুলাই ২০২৫ ১৮ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একই ঘটনার পুনরাবৃত্তি। সাম্প্রতিককালে এই ঘটনা আগেও বারবার ঘটেছে, ফের একই ঘটনা। জানা গিয়েছে, মদ্যপ অটো চালক তাঁর বাবা-মাকে হাতুড়ি দিয়ে খুন করে, রক্তাক্ত দেহের সঙ্গেই রাত কাটিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই, পুলিশ রকাক্ত অবস্থায় দু’ জনের দেহ উদ্ধার করেছে। 

ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বৈশিঙ্গা থানা এলাকার ধোনাপাল গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।ঘটনাটি সামনে আসে বুধবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয়রা বৃদ্ধ দম্পতি, হাদিবন্ধু সাহু এবং তাঁর স্ত্রী শান্তি সাহু-র মৃতদেহ দেখতে পান। জানা গিয়েছে হাদিবন্ধুর বয়স ৮১, তাঁর স্ত্রী শান্তির বয়স ৭২। বুধবার সকালে স্থানীয়রা বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ খাটের উপর দেখতে পান। দেখেন দুই মৃত দেহের পাশেই ভাবলেশহীন হয়ে বসে রয়েছেন তাঁদের ছেলে হিমাংশু। হিমাংশুর ময়স বছর ৫৫ বলে জানা গিয়েছে। এই ঘটনা নজরে আসার পরেই স্থানীয়রা খবর দেন পুলিশে। তখনও তাঁদের কাছে পরিষ্কার ছিল না, কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, কে ঘটিয়েছেন? 

আরও পড়ুন: গোপনীয়তা বজার রাখতে নতুন শাখা ব্যবহার করেছিল আইএসআই, পহেলগাঁও হামলার তদন্তে জানাল এনআইএ...

খবর পেয়েই পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। হিমাংশুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বারিপদার পিআরএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।


হত্যা মামলার বিশদ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাবা-মায়ের সঙ্গে বিবাদ হয় পেশায় অটো চালক হিমাংশুর। ঝগড়া-বিবাদ এক সময়ে এমন জায়গায় পৌঁছয়, আচমকা পাথর ভাঙার জন্য ব্যবহৃত হাতুড়ি হাতে চুলে নেন ছেলে। সেই হাতুড়ি দিয়েই দিয়ে হিমাংশু তাঁর বাবা-মাকে হত্যা করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে তেমনটাই।

হিমাংশুর প্রসঙ্গে জানা গিয়েছে, হিমাংশু নিজে বিবাহিত। তবে স্ত্রী-সন্তান হিমাংশুর সঙ্গে থাকতেন না। কারণ হিসেবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে সমস্যা চলছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। 

জুন মাসেই ভয়াবহ, নৃশংস খুনের ঘটনা ঘটেছিল জুনের শেষদিকে। পুত্রবধূকে খুন করে ঘরের পাশেই মাটিচাপা দিয়ে দিয়েছিলেন শ্বশুর।  হরিয়ানার ফরিদাবাদের ঘটনা।স্থানীয় সূত্রে খবর, ওই যুবতীর শ্বশুরবাড়ির বাইরে দশফুট গভীর গর্ত থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ২১জুন তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় যুবতীর শ্বশুর স্বীকার করেছেন ধর্ষণ, খুনের কথা।
কিন্তু কেন এই নৃশংস ঘটনা? প্রাপ্ত তথ্য, বিয়ের পর থেকে বারবার ওই যুবতীকে যৌতুক-সহ নানা বিষয়ে হেনস্থা করা হয়েছে। সূত্রের খবর, জেরায় যুবতীর শ্বশুর স্বীকার করেছেন নৃশংস ঘটনার কথা। 


পুলিশ সূত্রে খবর, যুবতীকে খুনের পরিকল্পনা সেরে ফেলা হয়েছিল ১৪ এপ্রিল। পরিকল্পনার অংশ হিসেবেই তাঁর শাশুড়িকে পাঠানো হয়েছিল উত্তরপ্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। ২১ এপ্রিল রাতে যুবতীর স্বামী নিজের বোন এবং স্ত্রীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। দুজনেই দুটি অন্য ঘরে ঘুমোতে যায়। 


বেশি রাতে যুবতীর শ্বশুর ঘরে যায় খুনের পরিকল্পনায়। খুনের আগেই বউমাকে ধর্ষণ করে ব্যক্তি। তারপর ঠান্ডা মাথায় খুন করে বউমাকে এবং ছেলের সঙ্গে মিলে দেহ ছুঁড়ে ফেলে দেয় বাড়ির সামনের গর্তে। তারপরেই আবার থানায় যায়, বউমার নিখোঁজ ডায়েরি করতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া