শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের খরচ বাঁচাতে চান? নিমন্ত্রণ পত্রে চারটে শব্দ থাকলেই কেল্লাফতে! কী কী জানুন

Pallabi Ghosh | ১৬ জুলাই ২০২৫ ১৮ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে জিনিসপত্রের দাম বেড়ে যায় কয়েকগুণ। তার মধ্যে সোনার গয়নার দাম এখন মধ্যবিত্তদের নাগালের বাইরে। বিয়ের কার্ড থেকে খাওয়াদাওয়া, সাজসজ্জা, বিয়ের আসরের ডেকোরেশন সব কিছুর জন্য কয়েক লক্ষ টাকার ধাক্কা সামলাতে হয় সাধারণ পরিবারকে। যা ঘিরে অনেকে দুশ্চিন্তায় পড়েন। 

কীভাবে বিয়ের খরচ বাঁচানো যায়, তা ঘিরে চলে দীর্ঘ পরিকল্পনা। তড়িঘড়ি বিয়ের অনুষ্ঠান না থাকলে, পরিকল্পনামাফিক অনেকেই সঞ্চয় করেন। আবার অনেকেরই কাছে বিয়ে হল স্বপ্নপূরণের মতো। তাই ঢেলে খরচ করতেও পিছপা হন না। কিন্তু যাঁরা আর্থিকভাবে দুর্বল? তাঁদের কাছে বিয়ের খরচ মানে বাড়তি চাপ। 

কিন্তু জানেন কি, বিয়ের নিমন্ত্রণ পত্রে মাত্র চারটে শব্দ থাকলেই কমবে খরচ। ভাবছেন কীভাবে? বিয়ের কার্ডে নির্দিষ্ট কয়েকটি শব্দের উল্লেখ থাকলেই, কার্ড তৈরির খরচ কমবে একধাক্কায়। এটিও এক দিক থেকে বড় সাশ্রয়। কিন্তু খরচ বাঁচানোই মূল উদ্দেশ্য নয়। আসল লক্ষ্য, মাদকের নেশা বিরোধী প্রচার এবং নারী-পুরুষের সমান অধিকার। 

আরও পড়ুন: ৭ বছর দেননি ভাড়া, ফ্ল্যাটে ঢুকতেও বাধা মালিককে, চুপিসারে ঘরে ঢুকে যা দেখা গেল, ভাড়াটের কীর্তি জানলে গা গুলিয়ে উঠবে

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজস্থানে যোধপুর রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিকাশ কুমারের উদ্যোগে এই প্রচার করা হয়েছে। ঘোষণা করা হয়েছে, বিয়ের কার্ডে কয়েকটি শব্দের উল্লেখ থাকলেই, কমবে বিয়ের খরচ। কী কী শব্দ? তাও গ্রামে গ্রামে ঘুরে ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল, মৃত শতাধিক, আরও দুর্যোগের আশঙ্কা!

'গার্লস=বয়েজ', 'নো ডাউরি', 'সিম্পল ওয়েডিং', 'ড্রাগ-ফ্রি ইভেন্ট', এইধরনের শব্দের উল্লেখ করতে হবে‌। অনুষ্ঠানে নেশা নিষিদ্ধ, সাধারণ বিবাহের আয়োজন, পণের বিরুদ্ধে প্রচারের পাশাপাশি নারী ও পুরুষের সমানাধিকারের উল্লেখ করতে হবে। যে সমস্ত কার্ডে এই ধরনের শব্দের উল্লেখ থাকবে, সেই বিয়ের খরচ একধাক্কায় বেশ খানিকটা কমবে বলে জানিয়েছেন আইজি বিকাশ কুমার। 

কোথায় চালু হয়েছে এটি? মারওয়ারে 'নেহ নিমন্ত্রণ' নামের এই কর্মসূচি প্রথমে চালু হয়েছে। ধীরে ধীরে সংলগ্ন এলাকাতেও এই কর্মসূচি চালু হতে চলেছে। মারওয়ারে বিয়ের অনুষ্ঠানে দশকের পর দশক ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়। বিয়ের অনুষ্ঠানে অনেকেই আফিমের নেশা করেন। বয়স্কদের দাবি, বিয়েতে আফিমের নেশা করাও মার ওয়ারের একটি ঐতিহ্য। 

নেশা রুখতেই এই উদ্যোগ নিয়েছেন পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১১০ ড্রাগ ডিলার ও নেশাগ্রস্তদের আটক করেছে পুলিশ। এখনও চলছে ধরপাকড়। এর পাশাপাশি সমাজে সচেতনতার বার্তা ছাড়তেই এই পদক্ষেপ করেছেন তিনি। আর্থিকভাবে দুর্বলদের কথা মাথায় রেখেই এই কর্মসূচি করা হয়েছে। 

ছাপাখানাগুলির সঙ্গে মিলে পুলিশ আধিকারিক এই ঘোষণা করেছেন। বিয়ের কার্ডে ওই নির্দিষ্ট শব্দগুলি থাকলেই যোধপুরের প্রত্যন্ত অঞ্চলে পাঁচ শতাংশ, বারমের, জয়সালমের এবং সিরোহিতে ১০ শতাংশ, জালোর ও বালোত্রায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে‌। বিয়ের কার্ডটি নির্দিষ্ট দপ্তরে জমা দিলে, তবেই বিয়ের কার্ডে বড়সড় ছাড় পাওয়া যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া