শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Akash Debnath | ১৬ জুলাই ২০২৫ ১৫ : ৩১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। পুরাণমতে এই চারটি যুগ। আর এখন চলছে কলি। যুগ যুগ ধরে মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঠিক কবে শেষ হবে এই ঘোর কলিযুগ? এর শেষ কোথায়? হিন্দু শাস্ত্র, বিশেষত বিষ্ণু পুরাণে, কলিযুগের অন্তিম পর্ব এবং তার ভয়াল শেষ রাত্রি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক, সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী কেমন হবে কলিযুগের শেষ রাত।
কেমন হবে কলিযুগের শেষ রাত?
বিষ্ণু পুরাণে কলিযুগের প্রতিটি পর্যায় সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। পুরাণ মতে, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছবে, তখন প্রতিটি রাত তার আগের রাতের চেয়েও বেশি অন্ধকারময় হবে। আসলে আক্ষরিক অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এর ভাবগত অর্থ। এখানে বোঝানো হয়েছে কলিযুগের রাতে পাপ এবং অপরাধ উত্তরোত্তর বাড়তে থাকবে। মানুষ চোখের সামনে দেখা বিষয় নিয়েও নির্লজ্জের মতো মিথ্যা বলবে। অন্যদিকে, কলিযুগের শেষ রাত্রি হবে সবচেয়ে দীর্ঘ। সেই রাত এতটাই ঘন অন্ধকারে ঢাকা থাকবে যে প্রদীপ জ্বালিয়েও পাওয়া যাবে না আলো। রাত শেষ হওয়ার অপেক্ষায় অস্থির হয়ে উঠবে সাধারণ মানুষ, কিন্তু চারিদিকে কেবল ধ্বংসের চিহ্নই প্রকট হয়ে উঠবে।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই
কলিযুগের শেষ রাত এতটাই দীর্ঘ হবে যে, তা এক বছরের সমান বলে মনে হবে। কলিযুগের শেষ রাতে প্রকৃতি ধারণ করবে রুদ্র রূপ। মুষলধারে বৃষ্টির কারণে পৃথিবীতে চতুর্দিকে বন্যা হবে। সমগ্র বিশ্ব জলমগ্ন দেখাবে। প্রবল বর্ষণের সঙ্গে চলবে প্রচণ্ড ঝড়-ঝঞ্ঝা। রুদ্র প্রকৃতি সমগ্র বিশ্বে তাণ্ডবনৃত্য করবে। মানুষের হৃদ্স্পন্দন বেড়ে যাবে। উপরন্তু অধিকাংশ মানুষই শারীরিক ভাবে রুগ্ন ও দুর্বল হয়ে পড়বে। কারণ কলিযুগের চরম সীমায় এসে মানুষ শারীরিক ও মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়বে যে, তাদের শারীরিক পরিশ্রম করার ক্ষমতা লোপ পাবে। মানসিকভাবে মানুষ এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে, সামান্য কটু কথা শুনেই অস্থির হয়ে পড়বে। কলিযুগের শেষ রাতে যখন চারিদিকে প্রবল বৃষ্টি হবে, তখন মানুষ পালানোর চেষ্টাও করতে পারবে না, কারণ তাদের শরীরে কোনও শক্তিই অবশিষ্ট থাকবে না।
দেখা দেবে ভয়াবহ খাদ্যাভাব। বৃষ্টি, ভূমিকম্প এবং ঝড়ের কারণে সঞ্চিত শস্য হয় ভেসে যাবে, নয়তো খাওয়ার অযোগ্য হয়ে উঠবে। ক্ষুধা-তৃষ্ণায় কাতর হবে মানুষ। ক্ষুধা এতই চরমে পৌঁছে যাবে যে মানুষের চিন্তা-ভাবনা ও বোঝার ক্ষমতা লোপ পেতে শুরু করবে। ফলে মনে ক্রোধ এবং ভয়ের মতো নেতিবাচক অনুভূতি জন্ম নেবে। ক্রমে তারা একে অপরের শত্রু হয়ে উঠবে। সব মিলিয়ে শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?