শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জুলাই ২০২৫ ১৫ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশে যেখানে ডিজিটাল পেমেন্টের দিক থেকে এগিয়ে রয়েছে সেখানে দেশের একমাত্র শহর রয়েছে যেখানে এই ডিজিটাল পেমেন্ট থেকে মুখ ফিরিয়েছে সকলেই।
বেঙ্গালুরু এবার থেকে ডিজিটাল পেমেন্টকে বুড়ো আঙুল দেখাল। তারা কোনও ধরণের ইউপিআই লেনদেন করবে না বলে জানিয়ে দিয়েছে। বিশেষ করে ছোটো দোকানদার, রাস্তার ধারে দোকানদার সকলেই ইউপিআই-কে বর্জন করল। তারা একেবারে হাতে হাতে নগদ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। তাদের দোকানের বাইরে তারা লিখে দিয়েছেন এখানে কোনও ইউপিআই চলবে না। শুধু নগদ চলবে।
স্থানীয় এক দোকানি জানিয়েছেন তিনি প্রতিদিন দোকান চালিয়ে সামান্য টাকা আয় করেন। সেখানে যদি তাকে জিএসটি দিতে হয় তাহলে তিনি বিরাট সমস্যায় পড়বেন। পাশাপাশি ইউপিআই পেমেন্ট করার পর তাকে টাকা তুলতে বারে বারে ব্যাঙ্কে যেতে হয়েছে। তিনি এর থেকে মুক্তি চান। তাই তিনি ফের একবার নগদ টাকাতে ফেরত যেতে চান।
এই ঘোষণার পর বেঙ্গালুরুর প্রশাসন বেশ চিন্তায় পড়ে গিয়েছে। তারা মনে করছেন যেভাবে রাস্তার ধারে থাকা দোকানিরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে তাদের কাছে এবার জিএসটি নোটিশ আসতে পারে। সেখানে ইউপিআই পেমেন্ট করে তারা নিজেদের জিএসটি দিতে পারতেন। তবে তারা সেখান থেকে নিজেদের সরিয়ে দিয়েছেন। এটি সঠিক নয়। ফলে সকলকেই নোটিশ দেওয়া হবে।

বেঙ্গালুরুর কিছু ছোট ব্যবসায়ী ইউপিআই লেনদেন বন্ধ করে নগদ লেনদেনে ফিরে যাচ্ছেন। এর কারণ হল জিএসটি (পণ্য ও পরিষেবা কর) সংক্রান্ত সমস্যা এবং কর নোটিশের ভয়। অনেক ছোট ব্যবসায়ী যারা অনলাইনে পেমেন্টের জন্য কিউআর কোড ব্যবহার করতেন, তারা এখন তা সরিয়ে নিচ্ছেন এবং গ্রাহকদের নগদ টাকা দিতে বলছেন।
কিছু বিক্রেতা ইউপিআই পেমেন্ট নিয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা করছেন এবং তাদের ব্যবসা অনিবন্ধিত হওয়ায় তদন্তের ভয় পাচ্ছেন। এর ফলে বেঙ্গালুরুতে ডিজিটাল পেমেন্টের পরিবর্তে নগদ লেনদেন আবার বাড়ছে।
আরও পড়ুন: পৈশাচিক উল্লাস! পহেলগাঁও জঙ্গি হামলায় প্রত্যক্ষদর্শীর বয়ানে আর কী উঠে এল
জিএসটি সংক্রান্ত সমস্যা: কিছু ছোট ব্যবসায়ী জিএসটি'র আওতায় আসেন না এবং তারা জিএসটি'র নিয়মকানুন সম্পর্কে অবগত নন। তাই, তারা জিএসটি'র নোটিশ এবং জরিমানা এড়াতে ইউপিআই লেনদেন বন্ধ করে দিচ্ছেন।
হয়রানির ভয়: কিছু বিক্রেতা ইউপিআই লেনদেনের তথ্য ব্যবহার করে তাদের হয়রানি করা হতে পারে এই ভয়ে আছেন।
অনিবন্ধিত ব্যবসা: অনেক ছোট ব্যবসায়ী এখনও তাদের ব্যবসা নিবন্ধন করেননি, এবং ইউপিআই লেনদেন তাদের ব্যবসার তথ্য প্রকাশ করতে পারে, যা তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রযুক্তিগত সমস্যা: কিছু ক্ষেত্রে, ইউপিআই পেমেন্টে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়, যা ব্যবহারকারীদের জন্য সমস্যা তৈরি করে। ব্যবহারকারীরা মাঝে মাঝে লেনদেন করতে ব্যর্থ হন।
এই পরিস্থিতিতে, বেঙ্গালুরুর কিছু ছোট ব্যবসায়ী ইউপিআই পেমেন্ট বন্ধ করে নগদ লেনদেনে ফিরে যাচ্ছেন এবং তাদের গ্রাহকদেরও নগদ টাকা নিয়ে আসতে বলছেন।
তবে এই বিষয়টি এত সহজে শেষ হবে না বলেই অনেকে মনে করছেন। যদি দেশের প্রথম সারির এই শহরে ডিজিটাল লেনদেন বন্ধ হয়ে যায় তাহলে সেখান থেকে অনেকটা সমস্যায় পড়তে পারেন সেখানকার গ্রাহকরা। অনেকেই এখন ডিজিটাল লেনেদেনর ওপরেই ভরসা করে থাকেন। সেখানে এই ধরণের এই সিদ্ধান্ত তাদেরকে বিরাট সমস্যায় ফেলে দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?